আন্তর্জাতিক

প্রাণে বেঁচে গেলো ইথিওপিয়ায় আটকে পড়া ১০৪ বাংলাদেশি

  • 6:35 am - November 15, 2020
প্রাণে বেঁচে গেলো ইথিওপিয়ায় আটকে পড়া ১০৪ বাংলাদেশি

প্রবাস ডেস্ক: ইথিওপিয়ার সংঘাতপূর্ণ টাইগ্রে অঞ্চলে আটকে পড়া ১০৪ জন প্রবাসী বাংলাদেশি শ্রমিককে অনেক উদ্বেগ-উৎকণ্ঠার পর নিরাপদ আশ্রয়ে নেয়া হয়েছে।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ইথিওপিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সহায়তায় জাতিসংঘ বাহিনী এই শ্রমিকদের উদ্ধার করেছে। শিগগিরই তাদের দেশ ফিরিয়ে আনা হতে পারে।

উদ্ধারকৃতরা সবাই দেশের পোশাক খাতের বড় শিল্প গ্রুপ ডিবিএলের ইথোপিয়া কারখানায় কর্মকর্তা ছিলেন। তাদের সঙ্গে চার জন ইতালিয় নাগরিকও রয়েছেন।

শনিবার রাতে ঢায় ডিবিএল গ্রুপের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান এম রহিম ফিরোজ বলেছেন, উদ্ধার হওয়া তাদের সব কর্মী জাতিসংঘের সহযোগিতায় ম্যাকেলে থেকে নিরাপদে ফিরেছেন। দুটি বাসে এখন তারা আদ্দিস আবাবার পথে রয়েছেন। টেলিফোন ও ইন্টারনেট সংযোগের আওতায় আসার পর পরিবার-পরিজনদের সঙ্গে তারা কথাও বলেছেন। এখন আর কোনও সমস্যা নেই। আদ্দিস আবাবায় পৌঁছার পর বিমানযোগে তাদের ঢাকায় আনার চেষ্টা করা হচ্ছে।

ইথিওপিয়ায় বাংলাদেশ দূতাবাসের এক ফেসবুক বার্তায় বলা হয়, যুদ্ধকবলিত তিগ্রাই অঞ্চলে থাকা বাংলাদেশিরা সবাই সুস্থ ও নিরাপদে আছেন। জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলো তাদের সহযোগিতা দিচ্ছে।

টাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট গত সপ্তাহে সেনাবাহিনীর ওপর হামলা চালানোর পর ইথিওপিয়ার উত্তরাঞ্চলে এই সংঘাতের সূত্রপাত হয়। সেখানে পরিস্থিতি এখনো অস্থিতিশীল এবং সহিংসতা যেকোনো সময় বাড়তে পারে। আল-জাজিরা জানিয়েছে, সংঘাতে ইতিমধ্যে শতাধিক মানুষ নিহত হয়েছে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au