জাতীয়

এএসপি আনিসুলের পরিবারের পাশে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন

  • 5:37 pm - November 13, 2020

সোহেল কিরণ, নারায়ণগঞ্জ প্রতিনিধি : রাজধানী ঢাকার আদাবরের মাইন্ড এইড হাসপাতাল কর্তৃপক্ষ ও কর্মচারীদের নির্মম নির্যাতনে হত্যার শিকার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আনিসুল করিম শিপনের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ, তার কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন করতে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল আজ শুক্রবার গাজীপুরে যান। বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের সহ সভাপতি ও ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার) প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার খন্দকার লুৎফুল কবির, পিপিএম (সেবা) সহ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ৪ -এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোজাম্মেল হক ও ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মোঃ আসাদুজ্জামান, বিপিএম (বার) এসময় উপস্থিত ছিলেন ।

সংগঠনের সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, পিপিএম (বার), সাবেক সাধারণ সম্পাদক ও নরসিংদী জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি আব্দুল্লাহ আল মামুন এসময় উপস্থিত ছিলেন। এছাড়াও সংগঠনের দপ্তর সম্পাদক ও ডিএমপি, ঢাকার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (প্রশাসন) আর এম ফয়জুর রহমান, পিপিএম, নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) মোঃ খোরশেদ আলম, গাজীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ সহ অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

৩১ বিসিএস ক্যাডারের মেধাবী এই কর্মকর্তার কবরে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দল শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন ও তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন। নিহত আনিসুল করিমের শোকসন্তপ্ত শোক সন্তপ্ত পরিবারের সাথে প্রতিনিধি দল কথা বলেন। এসময় তার পরিবারকে আশ্বস্ত করেন যে কোন প্রয়োজনে পুলিশ বাহিনী সবসময়ই এই পরিবারের পাশে আছে এবং থাকবে।

এই শাখার আরও খবর

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক  রাজধানীর মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের নেতৃবৃন্দের সহযোগিতায় গতকাল মধ্যরাতে অর্ধশত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার রাত আনুমানিক…

কৃষকরা যাতে বৈষম্যের শিকার না হয় সেজন্য তারেক রহমান দেশের কৃষকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন: ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব 

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও যশোর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব বলেছেন, কৃষকরা…

অবৈধ পথে কোটি কোটি টাকার সম্পদের মালিক উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস

নিজস্ব সংবাদদাতা:  অবৈধ পথে অটেল সম্পদের মালিক হয়েছেন উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস। সম্প্রতি তার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের…

স্বেচ্ছাসেবক লীগের নেতা পরিচয় দীর্ঘদিন ধরে নিউমার্কেটের চাঁদা তুলছেন টুন্ডা শফিক!!

নিজস্ব প্রতিবেদক: নিউ মার্কেট থানা আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি হেমায়েত হোসেন চুন্নুর সহযোগী টুন্ডা শফিকের নেতৃত্বে নিউমার্কেট এলাকায় চাঁদাবাজির রমরমা ব্যবসা। টুন্ডা শফিক আগে স্বেচ্ছাসেবক…

চাঁদাবাজির প্রতিবাদ করায় যুবদলনে তাকেই চাঁদাবাজ বানানোর ষড়যন্ত্র

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সরকারের রাজধানীর কাওরানবাজারকে ঘিরে তৈরি হয় চাঁদাবাজ সিন্ডিকেট। ট্রাকস্ট্যান্ড, মাছের আড়ৎ, ফুটপাথ, পাইকারি কাঁচাবাজার, কিচেন মার্কেট, কাঠ পট্টিসহ পুরো এলাকাজুড়ে চলে…

সাবেক ছাত্রদলনেতার বিরুদ্ধে মামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক:  বৃহত্তর মোহাম্মদপুর থানা ছাত্রদলের সাবেক সফল সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তরের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক ইমামুল হাসান হেলালের…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au