রাজনীতি

বাঘারপাড়া উপজেলা পরিষদ উপ নির্বাচনে আ’লীগের মনোনয়ন পেলেন ভিক্টোরিয়া পারভীন সাথী

  • 12:32 pm - November 13, 2020
বাঘারপাড়া উপজেলা পরিষদ উপ নির্বাচনে আ'লীগের মনোনয়ন পেলেন ভিক্টোরিয়া পারভীন সাথী

অনুপম দে,বাঘারপাড়া (যশোর): : সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বাঘারপাড়া উপজেলা পরিষদের আসন্ন উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন প্রয়াত নাজমুল ইসলাম কাজলের স্ত্রী ও বাঘারপাড়া উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ভিক্টোরিয়া পারভীন সাথী।

শুক্রবার (১৩ নভেম্বর ) বিকেলে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় তাকে মনোনয়ন দেয়া হয়।

বাংলাদেশ আওয়ামী লীগ ধানমন্ডিস্থ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে উপজেলা পরিষদের উপ নির্বাচনের মনোনয়ন ফরম জমা নেয়া হয়। এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন লাভের জন্য ১১ জন প্রার্থী ফরম গ্রহণ করেন। মনোনয়ন নিয়ে স্থানীয়ভাবে প্রার্থী, নেতা, কর্মী, সমর্থক ও সাধারণ ভোটারের মধ্যে গত কয়েকদিন ধরেই টান টান উত্তেজনা ছিল। কে হচ্ছেন নৌকার প্রার্থী। নির্বাচনী বোর্ডের মনোনয়নের এই সিদ্ধান্তের মধ্য দিয়ে উত্তেজনার অবসান ঘটলো।

আসছে ১০ ডিসেম্বর বাঘারপাড়া উপজেলা পরিষদের উপ নির্বাচন অনুষ্ঠিত হবে। শেষ হাসি হাসলেন প্রয়াত নাজমুল ইসলাম কাজলের স্ত্রী ভিক্টোরিয়া পারভীন সাথী। এদিকে ভিক্টোরিয়া পারভীন সাথী দলীয় মনোনয়ন পাওয়ায় তাকে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অভিনন্দন জানাছেন।

ভিক্টোরিয়া পারভীন সাথী বলেন,স্বামীর আদর্শকে লালন করে উপজেলা বাসীর সুখ-দুঃখের অংশীদার হতে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছিলাম।দলীয় মনোনয়ন দেওয়ায় বঙ্গবন্ধু কন্যা জাতির পিতা জননেত্রী শেখ হাসিনার প্রতি আমি কৃতজ্ঞ।
নির্বাচিত হলে স্বামীর অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন করবো, এলাকা থেকে সকল অন্যায়, সন্ত্রাস ও দুর্নীতি দূর করতে নিরলসভাবে কাজ করে যাব। পাশাপাশি সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কাজ করব।

উল্লেখ্য,গত ৭ সেপ্টেম্বর নাজমুল ইসলাম কাজল সিলেটের হবিগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত হলে বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদটি শুন্য হয়।

 

নতুন সময়/টিআই

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au