বিনোদন

হুমায়ূনের স্মরণে মম

  • 5:04 am - November 13, 2020

নতুন সময় ডেস্ক : কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ব্যতিক্রমী আয়োজন করেছে ইবুক-অডিওবুক অ্যাপ ‘বইঘর’। ‘জন্মবার্ষিকীতে হুমায়ূন স্মরণ’ শীর্ষক এই আয়োজনে থাকছে অভিনেত্রী জাকিয়া বারী মমর কণ্ঠে লেখকের জনপ্রিয় একটি উপন্যাস। সম্প্রতি বাংলাঢোল স্টুডিওতে এর অডিওটির রেকর্ডিং করা হয়। মমর পাশাপাশি এতে আরো কণ্ঠ দিয়েছেন জেনি।

এ নিয়ে মম বলেন, ‘এটি শ্রুতিনাটক না হলেও দীর্ঘদিন পর শ্রুতিনাটকে কাজ করার মতো অভিজ্ঞতা হলো। খুব আনন্দের সাথে বইটি পড়েছি আমি। হুমায়ূন আহমেদের বই পড়ার প্রস্তাব পেয়েই রাজি হয়ে গেছি, কোনো ক্লান্তি বোধ করিনি পড়তে গিয়ে বরং আনন্দ পেয়েছি। ভবিষ্যতেও এমন কাজ করতে চাই। বইঘরের জন্য শুভকামনা।’

উল্লেখ্য, চলতি মাস থেকে বৈশ্বিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে ‘বইঘর’ অ্যাপ। যে কোনো স্থান থেকে যে কেউ স্বল্প বা বিনামূল্যে বই পড়তে ও শুনতে পাবেন। এ উপলক্ষে ‘বইঘর’-এ প্রতিদিনই যুক্ত হচ্ছে গুরুত্বপূর্ণ লেখকদের নতুন-পুরনো বই। রয়েছে হুমায়ূন আহমেদের বইয়ের সুবিশাল সংগ্রহ।

ইতোমধ্যে উন্মুক্ত করা হয়েছে হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে ‘মিসির আলীর অমীমাংসিত রহস্য’র অডিও। ‘বইঘর’, ‘বাংলালিংক বইঘর’, ‘রবি বইঘর’, ‘এয়ারটেল মাইপকেট বুক’ অ্যাপগুলোর পাশাপাশি এটি উপভোগ করা যাবে গ্রামীণফোনের ‘বইমেলা’ ওয়েবসাইট থেকে।

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

চারবার স্ট্রোক ও শরীরের বাঁ পাশ অবশ গান ছেড়ে গ্রামে ফিরে গেছেন রিংকু

বিনোদন প্রতিবেদক: ‘ক্লোজআপ ওয়ান’খ্যাত তারকা মশিউর রহমান রিংকু। সংগীত ভুবনে জনপ্রিয় একটি নাম। ফোক, বাউল, মরমি ও সুফি ঘরানার গানের শিল্পী হিসেবে ব্যাপক পরিচিতি পান…

বুয়েটে ছাত্ররাজনীতি নিয়ে মতামত জানালেন অপি করিম

বিনোদন: ছাত্ররাজনীতি নিয়ে কয়েকদিন ধরেই অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। বুয়েটে ছাত্ররাজনীতি বন্ধের পক্ষে-বিপক্ষে জোরালো মত জানিয়েছেন প্রতিষ্ঠানটির বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। এবার…

ক্যারিয়ারে এখন পর্যন্ত এমন সিনেমা করিনি: বুবলী

বিনোদন: এটি তীব্র প্রেমের গল্প, ট্যাবু ভাঙার গল্প। সিনেমাটি সারপ্রাইজ রাখতে চেয়েছি। যা দর্শক প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে পাবেন। এটি এমন একটি সিনেমা প্রেক্ষাগৃহে না গিয়ে…

সোনালী রঙের ছোট চুলে বুবলীকে যেন চেনাই দায়

ঢাকা: ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। বর্তমানে ব্যস্ত আছেন নতুন সিনেমার শুটিংয়ে। এ নায়িকা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। প্রায় সময়ই ভক্তদের সঙ্গে নতুন ছবি…

নিষিদ্ধ হচ্ছেন চমক! নাটকের সিন্ডিকেটসহ নানা অনিয়মের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে ডিরেক্টরস গিল্ড

বিনোদন: ছোট পর্দার তরুণ অভিনেত্রী রুকাইয়া জাহান চমক ইস্যু ‘শেষ হইয়াও হইলো না শেষ’। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের সঙ্গার মতোই শেষ থেকে ফের এ…

মাত্র ১৪ মাসেই মোহভঙ্গ! বিচ্ছেদের পথে ব্রিটনি-স্যাম?

বিনোদন: বিয়ের বয়স মাত্র ১৪ মাস! এত অল্প সময়েই মোহভঙ্গ ঘটল ব্রিটনি স্পিয়ার্স-স্যাম আসগরির। ঘনিষ্ঠ সূত্রে খবর, ব্রিটনি-স্যাম বিচ্ছেদের আবেদন জানিয়েছিলেন। বুধবার অবশেষে তারা বিচ্ছিন্ন।…

পাঁচ মাসের জন্য ছেলের কাছে ববিতা

বিনোদন: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রনায়িকা ফরিদা আক্তার ববিতা। পাঁচ মাসের জন্য দেশের বাইরে গেছেন তিনি। সোমবার (১৫ মে) রাত ১২টার ফ্লাইটে কানাডার উদ্দেশে ঢাকা ছেড়েছেন এই…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au