আইন আদালত

ভয়াবহ প্রতারণার ফাঁদ! তারা সরকারি চাকরির বিজ্ঞাপন দিতো!

  • 1:33 am - November 12, 2020
ভয়াবহ প্রতারণার ফাঁদ! তারা সরকারি চাকরির বিজ্ঞাপন দিতো!

ঢাকা: সরকারি চাকরি মানে নিরাপত্তা। তাই সাধারণ মানুষ এই সোনার হরিণের পেছনে ছুটতে চায় জেনেই ভয়াবহ প্রতারণার ফাঁদ পেতে বসেছিল তারা। সরকারের মন্ত্রণালয়গুলো না জানলেও নিয়মিত সরকারি চাকরির বিজ্ঞাপন ছেপে সাধারণ মানুষকে ভুল ঠিকানা দিয়ে হাতিয়ে নিচ্ছিল বিপুল অংকের টাকা।

অভিযোগ পাওয়ার পর এমন একটি চক্রের মূলহোতাসহ চার সদস্যকে রাজধানীর গুলশান ২ নম্বর গোল চত্বরের মেট্রোপলিটন শপিং প্লাজার ৯ নম্বর ন্যাশনাল কম্পিউটারের দোকান থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

এ চক্রটির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে পত্রিকা, লিফলেট ও অনলাইনে লোভনীয় বিজ্ঞাপন দিয়ে সরকারি বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদফতরে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ রয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে র‌্যাব-১১’র সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সুমিনুর রহমানের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারতরা হচ্ছে- মো. আনিসুর রহমান (৩২), মো. জহিরুল ইসলাম (২৩), মো. শামসুল হুদা ননাই (৫৩) ও মো. হান্নান ইমন (৩২)। এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত চাকরির ভুয়া নিয়োগপত্র, সিল, কম্পিউটার, প্রিন্টার ও একটি পেনড্রাইভ জব্দ করা হয়। পেনড্রাইভে ‘স্বরাষ্ট্র মন’ নামের ফোল্ডারে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ১০টি ভুয়া নিয়োগপত্র রক্ষিত ছিল।

র‌্যাব জানায়, এই সংঘবদ্ধ প্রতারক চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি অফিস, মন্ত্রণালয় ও সরকারি বিভিন্ন অধিদফতরে চাকরির ভুয়া নিয়োগের বিজ্ঞাপন দিয়ে সরকারি কর্মকর্তার নাম ও পদরির সিল জাল করে চাকরি প্রত্যাশীদের সঙ্গে প্রতারণা করে আসছে। এই প্রতারক চক্রের মূলহোতা মো. আনিসুর রহমান অন্যান্য আসামির সহযোগিতায় ওই কম্পিউটারের দোকানে ডিজিটাল ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে চাকরি প্রত্যাশী সহজ সরল মানুষদের প্রলোভন দেখিয়ে আকৃষ্ট করে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে আসছিল। চাকরি না পেয়ে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে অনেকে প্রদেয় টাকা ফেরত চাইলে তাদেরকে ভয়-ভীতি, হুমকি প্রদর্শন করে প্রতারক চক্রটি।

গ্রেপ্তারকৃতরা তাদের অপকর্মের কথা র‌্যাবের কাছে স্বীকার করেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে গুলশান থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এই শাখার আরও খবর

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au