রাজনীতি

ময়মনসিংহের পাগলায় আরো দু’শো পরিবারকে খাদ্য সহায়তা দিলেন বিএনপি নেতা আক্তারুজ্জামান বাচ্চু

  • 8:37 am - May 15, 2020
ময়মনসিংহের পাগলায় আরো দু’শো পরিবারকে খাদ্য সহায়তা দিলেন বিএনপি নেতা আক্তারুজ্জামান বাচ্চু

ময়মনসিংহ: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের নির্দেশে করোনা (Covid-19) মহামারীতে খাদ্য সংকটে পড়া ময়মনসিংহের পাগলা থানার আবু সাঈদিয়া দাখিল মাদ্রাসা মাঠে আজ ১৫ মে শুক্রবার সকাল ১০ টায় দ্বিতীয় দফা ২০০ অসহায় মানুষের মাঝে ‘মানবিক সহায়তা‘-এর ধারাবাহিকতায় ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, স্বেচ্ছাসেবক দলের সাবেক দফতর সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চুর পক্ষে ‘ খাদ্য সামগ্রী উপহার ’ বিতরন করা হয়।

ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাচ্চু জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের নির্দেশে আমরা করোনা মহামারীতে ক্ষতিগ্রস্থ, কর্মহীন ও অসহায় মানুষকে ধারাবাহিকভাবে মানবিক খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছি। মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়েই আমরা রাজনীতি করি, এই দূর্যোগে জনগণ আমাদেরকে তাদের কাছে পাবে এই প্রত্যাশাও করে।

আমরা আমাদের সামর্থের সবটুকু দিয়ে নেতা-কর্মীদের নিয়ে করোনায় কর্মহীন, অসহায় মানষের পাশে মহামারী শেষ না হওয়া পর্যন্ত থাকবো ইনশাল্লাহ ।

আওয়ামী লীগ লুট-পাটে ব্যস্ত থাকায় জনগণের একমাত্র ভরসাস্থল বিএনপি । মহান রাব্বুল আলামীনের কৃপায় আমার উছিলায় যদি কিছু মানুষের ক্ষুধার কষ্ট মিটে তাতেই আমার তৃপ্তি ও রাজনৈতিক জীবনের স্বার্থকতা ।

আক্তারুজ্জামান বাচ্চু জানান, আমার এ সামান্য উদ্যোগ সফল করতে গফরগাঁও ও পাগলা থানা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যেসব নেতৃবৃন্দ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তাদেরকে ধন্যবাদ।

খাদ্য সামগ্রী উপহার বিতরনের সময় গফরগাঁও উপজেলা বিএনপি নেতা আবু সাঈদ মাস্টার, আতিকুল ঈসলাম বাবুল, পাগলা থানা প্রবীন বিএনপি নেতা আমির হোসেন খান মেম্বার, আমিনুল ইসলাম বাবুল, মিজানুর রহমান, ফালান মিয়া, মফিজুল হক আকন্দ, মোফাজ্জল শেখ, আবু সাঈদ শেখ, চাঁন মিয়া শেখ, তাইজুল ইসলাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল আহমেদ পাপ্পু, পাগলা থানা ওলামা দল নেতা মৌলানা মোঃ আনিসুর রহমান, যুবদল নেতা ইব্রাহিম খলিল, মোহাইমিনুল ইসলাম জনি, রাসেল মীর, রোমান শেখ, পাগলা থানা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল খান, মৎস্যজীবি দল নেতা মোশারফ মীর , গফরগাঁও উপজেলা ছাত্রদল নেতা ইন্জিনিয়ার মাহমুদুল হাসান রুবেল, পাগলা থানা ছাত্রদল নেতা সুখেন আকন্দ, তামিম আহমেদ, মোমেন মিয়া, পারভেজ মিয়াসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।

 

নতুন সময়/টিআই

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au