খেলাধুলা

হায়দরাবাদকে হারিয়ে ফাইনালে মুম্বাইর মুখোমুখি দিল্লি

  • 6:50 am - November 09, 2020

নতুন সময় স্পোর্টস ডেস্ক : আইপিএলের ১৩তম আসরের শুরু থেকেই মুম্বাই ইন্ডিয়ানস ও দিল্লি ক্যাপিটালসের মধ্যে শীর্ষ স্থান নিয়ে প্রতিযোগিতা চলছিল। মুম্বাই আজ পয়েন্ট টেবিলের শীর্ষে উঠছে তো কাল তাদের টপকে দিল্লি বসছে ওই স্থানে। শেষ পর্যন্ত এই দুই দলই মরুর বুকে মঙ্গলবার ফাইনাল ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে। রোববার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে দ্বিতীয় কোয়ালিফায়ারে সানরাইজার্স হায়দরাবাদকে ১৭ রানে হারিয়ে ফাইনালে উঠেছে দিল্লি ক্যাপিটালস।

প্রথমে দিল্লি ব্যাট করে ৩ উইকেটে ১৮৯ রান তোলে। জবাবে ১৭২ রানে শেষ হয় হায়দরাবাদের ইনিংস। রান তাড়া করতে নেমে ৪৪ রানেই ৩ উইকেট হারিয়ে বসে হায়দরাবাদ। ডেভিড ওয়ার্নার ২, প্রিয়াম গার্গ ১৭ ও মানিশ পান্ডে ২১ রান করে ফেরেন। সেখান থেকে জয়ের সম্ভাবনা জাগিয়ে তোলেন কেন উইলিয়ামসন ও জেসন হোল্ডার। উইলিয়ামসনের সঙ্গে ৪৬ রানের জুটি গড়ে আউট হন হোল্ডার।

পঞ্চম উইকেটে উইলিয়ামসন ও আব্দুল সামাদ ৫৭ রানের জুটি গড়েন। দলকে নিয়ে যেতে থাকেন জয়ের পথে। কিন্তু ১৪৭ রানের মাথায় উইলিয়ামসন আউট হলে জয়ের সম্ভাবনা ক্ষীণ হয়ে যায়। ৪৫ বল খেলে ৫ চার ও ৪ ছক্কায় ৬৭ রান করে যান উইলিয়ামসন। তারপরও শেষ দিকে চেষ্টা চালান সামাদ ও রশিদ খান। বাউন্ডারি, ওভার বাউন্ডারি হাঁকিয়ে ব্যবধান কমিয়ে আনেন তারা। কিন্তু দুজনই আউট হলে আর লক্ষ্য ছোঁয়া হয়নি হায়দরাবাদের।

বল হাতে দিল্লির কাগিসো রাবাদা এক ওভারে ৩ উইকেটসহ মোট ৪ উইকেট নেন। ৩টি উইকেট নেন মার্কাস স্ট্রয়নিস।তার আগে দিল্লিকে বড় সংগ্রহ এনে দেন শিখর ধাওয়ান। যদিও তিনি তিনবার জীবন ফিরে পেয়েছেন। ধাওয়ান ৫০ বলে সর্বোচ্চ ৭৮ রান করেন। এ ছাড়া শিমরন হেটমায়ার ২২ বলে অপরাজিত ৪২ রান করে দলীয় সংগ্রহকে ১৮৯ পর্যন্ত নিয়ে যান। স্ট্রয়নিসের ব্যাট থেকে আসে মূল্যবান ৩৮ রান। ব্যাট হাতে ৩৮ ও বল হাতে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন স্ট্রয়নিস।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au