খেলাধুলা

সোলার পেনাল্টি হ্যাটট্রিকে হারল রিয়াল

  • 6:45 am - November 09, 2020

নতুন সময় স্পোর্টস ডেস্ক : হতাশার এক ম্যাচ পার করলো স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। তিন পেনাল্টি আর এক আত্মঘাতী গোলে জিনেদিন জিদানের দলকে বিপর্যস্ত করে ছাড়লো ভ্যালেন্সিয়া। রবিবার রাতে রিয়ালকে ৪-১ গোলে হারিয়েছে ভ্যালেন্সিয়া। ম্যাচের শুরু থেকে আক্রমণের ধারা বজায় রেখে ২৩তম মিনিটেই এগিয়ে যায় রিয়াল।

ব্রাজিলিয়ান মার্সেলোর মাপা পাস ধরে বক্সের ভেতরে ঢুকে ভ্যালেন্সিয়ার গোলরক্ষক দোমেনেককে পরাস্ত করে বল জালে জড়িয়ে মৌসুমে নিজের চতুর্থ গোল করেন রিয়ালের ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা। এগিয়ে যাওয়ার ৫ মিনিট পরেই গোল হজম করে দলটি। সোলেরের বাড়িয়ে দেওয়া বলে বক্সে ক্রস দিয়েছিলেন গায়া। আর তা ঠেকাতে গিয়ে বল লুকাস ভাসকেসের হাতে লাগলে পেনাল্টির ইশারা করেন রেফারি।

সোলেরের স্পট কিক শুরুতে গোলরক্ষক ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন, এই স্প্যানিশ মিডফিল্ডারের ফিরতি শট পোস্টে লেগে ফিরলে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন ইউনুস মুসা। কিন্তু সোলের স্পট কিক নেওয়ার আগমুহূর্তে মুসার পা ডি-বক্সে ঢুকে পড়ায় ভিএআরে দেখে পেনাল্টি বাতিল করেন রেফারি। ফিরতি পেনাল্টিতে সমতা ফেরান সোলেরা। ৪৩তম মিনিটে ভ্যালেন্সিয়া এগিয়ে যায়। ম্যাক্সি গোমেজের ক্রস ঠেকাতে গেলে বল ভারানের পায়ে লেগে ওপরে উঠে যায়।

গোললাইন থেকে ফেরানোর চেষ্টায় বলে হাত ছোঁয়ানোর চেষ্টা করেছিলেন থিবো কোর্তোয়া। কিন্ত ততক্ষণে দেরি হয়ে গেছে। ভিএআরে দেখা যায় বল গোললাইন পেরিয়ে গেছে। দ্বিতীয়ার্ধের শুরুতে আরও দুই পেনাল্টি গোল হজম করে রিয়াল।

নিজেদের ডি-বক্সে ভ্যালেন্সিয়ার গোমেসকে ফাউল করে হলুদ কার্ড দেখেন ডিফেন্ডার মার্সেলো। স্পট কিকে ব্যবধান আরও বাড়ান সোলেরা। এরপর ডি-বক্সে সার্জিও রামোসের হাতে বল লাগলে ফের পেনাল্টি পায় ভ্যালেন্সিয়া। এবার নিখুঁত স্পট কিকে হ্যাটট্রিক পূরণ করেন সোলেরা।

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

সহকারী কোচকে পাশে পাচ্ছেন লিটন

ক্রীড়া প্রতিবেদক: সময়টা মোটেও ভালো যাচ্ছেন লিটন দাসের। চলতি বছর তিন সংস্করণ মিলিয়ে ৯ ম্যাচ মাঠে নেমে রান করেছেন মাত্র ১৩৪। পাননি কোনো অর্ধশতকের গড়…

শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান

স্পোর্টস: আগামী ৭ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরুর আগে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান। গৌহাটিতে বৃষ্টি বিঘ্নিত অনুশীলন ম্যাচে ২৩ বল হাতে রেখে শ্রীলঙ্কাকে ৬…

মেয়েদের বিশ্বকাপ ট্রফি স্পেনের

খেলা: এর আগে কখনও ইংল্যান্ড কিংবা স্পেন নারী ফুটবল বিশ্বকাপে ফাইনালের দেখা পায়নি। সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে সেমিফাইনালে ওঠাই ছিল ইংল্যান্ডের সেরা পারফরমেন্স। অন্যদিকে সেবার রাউন্ড…

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

নতুন ওয়ানডে অধিনায়কের নাম জানা যাবে মঙ্গলবার!

ক্রীড়া : কে হবেন বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক, সেটা নিয়ে চলছে জোর গুঞ্জন। আলোচনায় রয়েছেন সাকিব আল হাসান, লিটন দাস ও অলরাউন্ডার মেহেদী হাসান…

বিশ্বকাপের দল নিয়ে বিসিবি সভাপতির ধারণা

খেলা: ওয়ানডে সুপার লিগ খেলে বাংলাদেশ অনেক আগেই বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে। সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ছিল বাংলাদেশের জন্য শুধুই আনুষ্ঠানিকতা।…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au