রাজনীতি

সীমান্ত রক্ষায় যা কিছু দরকার সবই করা হবে: প্রধানমন্ত্রী

  • 7:07 am - November 08, 2020
সীমান্ত রক্ষায় যা কিছু দরকার সবই করা হবে: প্রধানমন্ত্রী

ঢাকা; সীমান্ত রক্ষা করতে বিজিবিকে আধুনিক করে তুলতে যা যা দরকার তার সবই করবে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার সকালে, বিজিবির সদরদপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। আজ সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পিলখানায় বিজিবির সদর দপ্তরে বাহিনীকে নিজস্ব দুটি অত্যাধুনিক হেলিকপ্টার দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বীরশেষ্ঠ আবদুর রহমান ও বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ নামে হেলিকপ্টার দুটি উদ্বোধন করে বিজিবিকে ত্রিমাত্রিকবাহিনী ঘোষণা করেন প্রধানমন্ত্রী।

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর পরই সীমান্তরক্ষী বাহিনীকে আধুনিক করতে নেয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, বিজিবি যাতে বিশ্বের অন্যান্য বাহিনীর সাথে তাল মিলিয়ে চলতে পারে সেভাবেই গড়ে তোলার কাজ করছে সরকার। আমি প্রথমবার যখন আসি তখন থেকে উদ্যোগ গ্রহণ করি এবং ভারতের পার্লামেন্টে সব দল মিলে তা পাস করে দিয়েছে। এখন আমাদের সীমান্ত সুনির্দিষ্টভাবে নির্দেশ করা হয়েছে। আমাদের সীমান্তগুলো সুরক্ষার জন্য এখন আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি। এ সময় ভারত ও মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের অরক্ষিত সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।

৭৫ এর পর বিএনপি সীমান্ত চুক্তির বিষয়ে কোনো উদ্যোগ না নিলেও তার সরকার ক্ষমতায় আসার পর পরই সীমান্ত রক্ষায় বিষয়ে যথাযথ ব্যবস্থা নিয়েছে বলে জানান সরকারপ্রধান। প্রধানমন্ত্রী বলেন, স্থলসীমানা চুক্তি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব ১৯৭৪ সালে করে যান। আইনও তিনি পাস করে যান। কিন্তু ভারত তখনো করেনি। পঁচাত্তরের পর জিয়াউর রহমান, এরশাদ বা খালেদা জিয়া যারাই ক্ষমতায় এসেছে তারা কখনোই আমাদের এই সীমান্তচুক্তি বাস্তবায়ন অথবা সীমান্ত নির্দিষ্ট করতে কখনো উদ্যাগ গ্রহণ করেনি।

করোনা ভাইরাসের সংক্রমণেরোধে দায়িত্বপালনের সময় বিজিবির প্রত্যেক সদস্যকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বানও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au