খেলাধুলা

মেসির জোড়া গোলে বড় জয় পেল বার্সা

  • 6:05 am - November 08, 2020

নতুন সময় স্পোর্টস ডেস্ক : লা লিগায় চার ম্যাচ পর জয়ে ফিরলো বার্সেলোনা। সেভিয়া ও আলাভেসের সঙ্গে ১-১ ড্র, গেতাফের বিপক্ষে ১-০ ও রিয়াল মাদ্রিদের কাছে ৩-১ গোলে হারের পর গতকাল রিয়াল বেতিসের বিপক্ষে ৫-২ গোলের জয় পেয়েছে কোম্যানের দল। এমন জয়ে জোড়া গোল করেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। শনিবার রাতে ন্যু ক্যাম্পের ম্যাচে প্রথম একাদশে ছিলেন না মেসি।

তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই মাঠে নেমে প্রতিপক্ষের জালে দুই দুই বার বল জড়ালেন। মেসি ছাড়াও এদিন বার্সেলোনার পক্ষে গোল করেন উসমান দেম্বেলে, আঁতোয়ান গ্রিজমান এবং পেদ্রি। অপরদিকে দারুণ লড়াই করা বেতিসের পক্ষে গোল করেছেন আন্তোনিয়ো সানাব্রিয়া এবং লরেঞ্জ জেসুস মরন গার্সিয়া। ম্যাচের ৫ মিনিটে ফাতি দারুণ পাস দেন গ্রিজমানকে। কিন্তু শট গোলমুখে রাখতে ব্যর্থ হন এই ফরাসি স্ট্রাইকার। পরের মিনিটে ফাতি নিজেই মিস করেন সুযোগ।

তবে ম্যাচের ২২ মিনিটের সময়ে গ্রিজমানের পাস থেকে দলকে এগিয়ে দেন দেম্বেলে। নিজেদের মাঠে ম্যাচের ৩৩ মিনিটে পেনাল্টি পায় বার্সা। তবে স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হোন গ্রিজমান। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে ম্যাচে বেতিসকে সমতা ফেরায় সানাব্রিয়া। ১-১ গোলের সমতা নিয়ে বিরতিতে যায় উভয় দল। দ্বিতীয়ার্ধের শুরুতে আনসু ফাতির বদলি নেমে ম্যাচের মোড় নিজেদের দিকে ঘুরিয়ে দেন মেসি। আর মেসিকে পেয়ে আক্রমণাত্মক হয়ে ওঠে বার্সা।

এর চার মিনিট পর গোল করেন গ্রিজমান। ৬১ মিনিটে  ডি বক্সের ভেতর দেম্বেলেকে বেতিসের মান্দি আঘাত করলে আবার পেনাল্টি পায় বার্সা। এবার পেনাল্টি নেন মেসি। চলতি মৌসুমে পেনাল্টি থেকে গোল করার শতভাগ রেকর্ড বজায় রাখেন বার্সা অধিনায়ক। তাতে ৩-১ এ লিড পায় বার্সা। গোললাইন থেকে হাত দিয়ে বল ফেরানোয় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন বেতিস ডিফেন্ডার আইসা মান্দি। এরপর ১০ জন নিয়ে লড়াইয়ে ফিরতে পারেনি তারা।

যদিও ৭৩ মিনিটে লরেঞ্জো মোরোন ব্যবধান কমিয়ে ৩-২ করেছিলেন। ম্যাচের ৮২ মিনিটে মেসি চলতি মৌসুমে পেনাল্টি ছাড়া প্রথম গোল করে বার্সাকে ৪-২ ব্যবধানে এগিয়ে দেন। ৯০ মিনিটে সার্জিও রবার্তোর অ্যাসিস্ট থেকে বার্সার পক্ষে ৫-২ ব্যবধানের জয় নিশ্চিত করেন টিনেজার পেদ্রি। ১৭ বছর বয়সী এই ফরোয়ার্ডের লা লিগায় এটিই প্রথম গোল।

এই জয়ে সাত ম্যাচে তিন জয় ও দুই ড্রয়ে ১১ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে উঠেছে বার্সেলোনা। ১ পয়েন্ট বেশি নিয়ে সাত নম্বরে বেতিস। আর আট ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল সোসিয়েদাদ। ১ পয়েন্ট কম নিয়ে দুইয়ে এক ম্যাচ কম খেলা রিয়াল।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au