আইন আদালত

ডিএমপির গোয়েন্দা উত্তরা বিভাগ পল্টন হতে ১০ কেজি গাঁজাসহ ৩ গ্রেপ্তার করেছে

  • 7:12 am - November 07, 2020
ডিএমপির গোয়েন্দা উত্তরা বিভাগ পল্টন হতে ১০ কেজি গাঁজাসহ ৩ গ্রেপ্তার করেছে

ঢাকা; রাজধানীর পল্টন থানা এলাকা থেকে গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা উত্তরা বিভাগ।

গ্রেপ্তারকৃতরা হলো- মোঃ এরশাদ (২২), মোঃ আমিন হোসেন (২৬) ও মোঃ শাহিন (৩০)। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার ও গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

০৬ নভেম্বর, শুক্রবার বিকালে নয়াপল্টন সালেহা ম্যানশনের সামনে এক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে বিমান বন্দর জোনাল টিম।

গোয়েন্দা উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মোঃ কায়সার রিজভী কোরায়েশী এসব তথ্য নিচ্শিত করেছেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এডিসি মোঃ কায়সার রিজভী কোরায়েশী জানান, গ্রেপ্তারকৃতরা বি-বাড়িয়া থেকে গাঁজা সংগ্রহ করে প্রাইভেটকারযোগে ঢাকায় এনে বিভিন্ন এলাকায় বিক্রি করত এই চক্রটি।

এই বিষয়ে জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ইফতেখায়রুল ইসলাম বলেন, বি-বাড়িয়ার কসবা থেকে গাঁজা নিয়ে বিক্রয়ের জন্য একটি প্রাইভেটকার রাজধানীর পল্টন এলাকার দিকে আসছে এমন সংবাদের ভিত্তিতে নয়াপল্টন সালেহা ম্যানশনের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন গাড়ি তল্লাশী শুরু করে গোয়েন্দা পুলিশের দল। গাড়ি তল্লাশী করার এ পর্যায়ে একটি কালো রংয়ের নিশান প্রাইভেটকারের গতিবিধি সন্দেহ হলে গাড়িটি থামায় পুলিশ।

তিনি বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ি থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টা করলে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর প্রাইভেটকারটি তল্লাশী করে সাদা বস্তায় পলিথিন দিয়ে মোড়ানো ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পল্টন মডেল থানায় একটি মামলা রুজু হয়েছে বেলে জানান ডিএমপির এক কর্মকতা।

এই শাখার আরও খবর

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au