খেলাধুলা

কোয়ালিফায়ারে কাছে এসে স্বপ্ন ভেঙ্গে গেল কোহলিদের

  • 5:57 am - November 07, 2020

নতুন সময় স্পোর্টস ডেস্ক : প্লে-অফ ম্যাচে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে ৬ উইকেটে হারিয়ে কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। আর ম্যাচ হেরে মরুর বুকের আইপিএল থেকে বিদায় নিল বিরাট কোহলিরা। আর ফাইনালে যাওয়ার লড়াইয়ে রোববার দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে ডেভিড ওয়ার্নারের দল।

শুক্রবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টসে জিতে ব্যাঙ্গালুরুকেই প্রথমে ব্যাট করতে পাঠায় হায়দরাবাদ অধিনায়ক ডেভিড ওয়ার্নার। ৭ উইকেটে ১৩১ রান সংগ্রহ করে বেঙ্গালুরু। তবে লো স্কোরিং এই ম্যাচও জমিয়ে তোলে বেঙ্গালুরুর বোলাররা। এই রান তুলতে হায়দরাবাদকে শেষ ওভার পর্যন্ত যেতে বাধ্য করে তারা।

এদিন দেবদূত পাডিক্কেলের সঙ্গে ওপেন করতে নেমে চমক দেখান বিরাট। কিন্তু এদিনও ব্যাট হাতে ব্যর্থ হন তিনি। ৭ বলে মাত্র ৬ রান করে জেসন হোল্ডারের বলে আউট হয়ে যান। ব্যর্থ হলেন দেবদূতও। ১ রানেই প্যাভিলিয়নে ফেরেন তিনি। অ্যারন ফিঞ্চ, এবি ডেভিলিয়ার্স এবং মহম্মদ সিরাজ ছাড়া আর কেউই দুই অঙ্কের কোটা ছুঁতে পারেনি।

অ্যারন ফিঞ্চ ৩২ রানে আউট হয়ে গেলেও অসাধারণ ব্যাটিং করেন এবিডি। ৪৩ বলে ৫৬ রান করেন তিনি। আর ১০টি রান আসে মোহাম্মদ সিরাজের ব্যাট থেকে। শেষমেশ ১৩১ রানের সংগ্রহ দাঁড় করায় ব্যাঙ্গালুরু।

হায়দরাবাদের হয়ে ৪ ওভার বল করে ২৫ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন জেসন হোল্ডার। এছাড়া নটরাজন ২টি এবং শাহবাজ নাদিম একটি করে উইকেট তুলে নেন।

জয়ের লক্ষ্যে নেমেই গোস্বামীর উইকেট হারিয়ে ফেলে হায়দরাবাদ। মনিশ পান্ডে এবং ডেভিড ওয়ার্নার ম্যাচ ধরার চেষ্টা করলেও সেরকম গতিতে খেলতে পারছিলেন না। কারণ ব্যাঙ্গালুরুরের বোলাররা চেপেই ধরে রেখেছিলেন তাদের। এক পর্যায়ে ৬৭ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে বসে হায়দরাবাদ।

২১ বলে ২৪ রান করে মনিশ আউট হয়ে যান। ওয়ার্নার ১৭ বলে ১৭ রান করে প্যাভিলিয়নে ফেরেন। তারপরই ম্যাচের হাল ধরেন কেন উইলিয়ামসন। তাকে সাহায্য করলেন জেসন হোল্ডার। তারা দুজন পঞ্চম উইকেটে ৬৫ রানের জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। আর তখনই কোয়ালিফায়ারের স্বপ্ন ভঙ্গ হয় কোহলিদের। পুর ইনিংস জুড়ে অসাধারন বাটিং এবং কিপিং করেছেন এবিডি।

উইলিয়ামসন ৪৪ বলে ২ চার ও ২ ছক্কায় অপরাজিত ৫৫ রান করেন। এটা ছিল আইপিএলে তার চতুর্দশ হাফ সেঞ্চুরি। আর হোল্ডার ২০ বলে ২৪ রান করে যোগ্য সহায়তা দেন উইলিয়ামসনকে। ১৯ ওভার ৪ বলে ৪ উইকেট হারিয়ে ১৩২ রান তুলে কোয়ালিফায়ার নিশ্চিত করে সানরাইজার্স হায়দরাবাদ।

ব্যাঙ্গালুরুর হয়ে মহম্মদ সিরাজ ২টি এবং অ্যাডাম জাম্পা ও যুজবেন্দ্র চাহল একটি করে উইকেট তুলে নেন।

ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন কেন উইলিয়ামসন।

ইতিমধ্যে ফাইনালে যেয়ে বসে আছে মুম্বাই। বৃহস্পতিবার প্রথম কোয়ালিফায়ার ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে ৫৭ রানের বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে রোহিতরা।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au