খেলাধুলা

উয়েফা চ্যাম্পিয়নস লিগে টানা তৃতীয় জয় বার্সার

  • 7:58 am - November 05, 2020

নতুন সময় স্পোর্টস ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়নস লিগে টানা তৃতীয় জয় পেলো বার্সেলোনা। লিওনেল মেসি ও জেরার্ড পিকের গোলে কিয়েভকে ২-১ গোল ব্যবধানে হারিয়েছে রোনাল্ড কোম্যানের দল। এই জয়ে ‘জি’ গ্রুপ থেকে নকআউট পর্বে যাওয়ায় অনেকটা এগিয়ে গেলো কাতালানরা। বুধবার (৪ নভেম্বর) রাতে ঘরের মাঠে বার্সেলোনা ইউক্রেনের ক্লাব ডায়নামো কিয়েভকে ২-১ গোলে হারিয়েছে।

এমন জয়ে একটি করে গোল করেছেন লিওনেল মেসি ও জেরার্ড পিকে এবং কিয়েভের ভিক্টর সাইগানকোভ। করোনার কারণে বার্সেলোনার বিপক্ষে এই ম্যাচে খেলতে পারেনি কিয়েভের পাঁচজন খেলোয়াড়। তবে তার খুব একটা প্রভাব পড়েনি। বলতে গেলে কাতালানদের বিপক্ষে সমানতালে লড়েছে কিয়েভ। যদিও ম্যাচের শুরুতেই গোল হজম করে ভড়কে গিয়েছিল তারা।

ম্যাচের ৫ মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা। এ সময় লিওনেল মেসিকে বক্সের মধ্যে ফাউল করলে পেনাল্টি পায় বার্সা। সেই পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন মেসি। চ্যাম্পিয়নস লিগে এটি তার পেনাল্টি থেকে পাওয়া তৃতীয় গোল। এর আগে ফানেরবাখ ও জুভেন্টাসের বিপক্ষে পেনাল্টি থেকে গোল করেছিলেন তিনি। এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বার্সা।

বিরতির পর আনসু ফাতির দুর্দান্ত ক্রস থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন জেরার্ড পিকে। আর ৭৫ মিনিটে কিয়েভের ভিক্টর সাইগানকোভ একটি গোল শোধ দেন। তবে শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি দলটি। এই জয়ে ৩ ম্যাচ থেকে পূর্ণ ৯ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে বার্সা। সমান ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিয়ে জুভেন্টাস রয়েছে দ্বিতীয় স্থানে। একটি করে পয়েন্ট সংগ্রহ করে কিয়েভ আছে তৃতীয় স্থানে আর ফানেরবাখ আছে চতুর্থ স্থানে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au