আইন আদালত

অনভিজ্ঞ স্টাফ দিয়ে অস্ত্রোপচার ক্রিসেন্ট হাসপাতালে, জরিমানা ১৭ লাখ

  • 4:23 am - November 05, 2020
অনভিজ্ঞ স্টাফ দিয়ে অস্ত্রোপচার ক্রিসেন্ট হাসপাতালে, জরিমানা ১৭ লাখ

ঢাকা: রাজধানীর উত্তরায় ক্রিসেন্ট ডায়াগনস্টিক এ্যান্ড কনসালটেশন সেন্টারে চিকিৎসক ছাড়াই করা হচ্ছিলো অস্ত্রোপচার। অনভিজ্ঞ স্টাফ দিয়ে অস্ত্রোপচারের ফলে এক নবজাতকের মৃত্যুর অভিযোগ করেছেন এক পরিবার। র‍্যাবের অভিযানে বিভিন্ন অনিয়মের কারণে প্রতিষ্ঠানটিকে সর্বমোট ১৭ লাখ টাকা জরিমানা ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৪ নভেম্বর) রাতে হাসপাতালটিতে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে এমন অভিযোগ পাওয়া যায়। পরবর্তীতে ভুক্তভোগী পরিবারকে নিয়মিত মামলা দায়েরের পরামর্শ দেওয়া হয়।

র‍্যাব-১, স্বাস্থ্য অধিদপ্তর ও ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহযোগিতায় র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর নেতৃত্বে রাত ৯ টার দিকে অভিযান শুরু হয়।

পলাশ কুমার বসু বলেন, ক্রিসেন্ট ডায়াগনস্টিক এ্যান্ড কনসালটেশন সেন্টারকে চিকিৎসক ছাড়াই এক মায়ের অস্ত্রোপচারের ফলে নবজাতক মারা গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। পরে ভুক্তভোগী পরিবারকে নিয়মিত আইনে মামলা দায়েরের পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়া, মেয়াদোত্তীর্ণ রিঅ্যাজেন্ট দিয়ে বিভিন্ন পরীক্ষা করাচ্ছিলো প্রতিষ্ঠানটি। এই অপরাধে প্রথমে ক্রিসেন্ট ডায়াগনস্টিক এ্যান্ড কনসালটেশন সেন্টারের ল্যাব ইনচার্জ নয়ন রায়কে ১০ লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

এর বাইরে প্রতিষ্ঠানটির ক্রিসেন্ট ফার্মেসি-১ ও ২ এ মেয়াদোত্তীর্ণ ও অনুনোমদিত ওষুধ পাওয়া গেছে। এমনকি কোনো ফার্মাসিস্ট পাওয়া যায়। এ অপরাধে ফার্মেসির ম্যানেজার শামসুজ্জোহাকে পাঁচ লাখ টাকা ও সেলসম্যান হাবিবুর রহমানকে দুই লাখ টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এই শাখার আরও খবর

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au