মিডিয়া

শ্রাবন্তীর এই সংসারেও ভাঙন!

  • 8:24 am - November 03, 2020
শ্রাবন্তীর এই সংসারেও ভাঙন!

ঢাকা; কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সংসার ভাঙা যেন নিয়মে পরিণত হয়েছে! দুটি সংসার ভাঙার পর গত বছর তিনি তৃতীয় সংসার পাতেন। কিন্তু এই সংসারও এখন ভাঙনের পথে!

ভারতের প্রভাবশালী একাধিক গণমাধ্যমে শ্রাবন্তীর বিয়ে ভাঙনের প্রতিবেদন প্রকাশ হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে যে, তিনি এখন আর স্বামী রোশান সিংয়ের সঙ্গে থাকছেন না। তারা আলাদা বসবাস করছেন।

বিষয়টি স্বীকার করেছেন শ্রাবন্তীর স্বামী রোশান সিং নিজেও। তিনি বলেন, ‘হ্যাঁ, আমরা এখন একই ছাদের নিচে থাকছি না। তবে আমাদের অতীতের সম্পর্কের প্রতি শ্রদ্ধা জানাই, আমি এ বিষয়ে কথা বলতে রাজি নই।’

শ্রাবন্তীও স্বীকার করেছেন তাদের আলাদা থাকার কথা। তিনি বলেছেন, ‘প্রতিটি বিবাহ বা সম্পর্ক উত্থান-পতনের মধ্য দিয়ে যায়। হতে পারে আমাদের সুখের সময় আপাতত শেষ।

তবে তাদের সম্পর্ক আবারও ঠিক হবে, এমন প্রত্যাশা করছেন শ্রাবন্তী। তার ভাষ্য, ‘সুখের সময় শেষ, এর অর্থ এই নয় যে আমাদের মধ্যে সবকিছু শেষ হয়ে গেছে। আমরা দুজনই আশা করি, শিগগিরই আমাদের সমস্যাগুলোর সমাধান হবে এবং বিষয়গুলো খুঁজে আমরা আবার শুরু করব।’

উল্লেখ্য, টালিউডের প্রথম সারির নায়িকা শ্রাবন্তী। তিনি বাংলাদেশেও দারুণ জনপ্রিয়। ২০০৩ সালে তিনি নির্মাতা রাজীব বিশ্বাসকে বিয়ে করেছিলেন। সেই সংসারে তার একটি পুত্র সন্তান রয়েছে। নাম ঝিনুক। ২০১৬ সালে রাজিবের সঙ্গে বিবাহ বিচ্ছেদ করেন শ্রাবন্তী। একই বছর শ্রাবন্তী বিয়ে করেন কৃষাণ ব্রজ নামের এক মডেলকে। এক বছরের মাথায় এই সংসারও ভেঙে যায়। এরপর ২০১৯ সালে রোশান সিংকে বিয়ে করেন শ্রাবন্তী।

এই শাখার আরও খবর

অন্যায়ভাবে চাকুরিচ্যুতদের পুনর্বহালের দাবিতে পদ্মা ব্যাংকের সামনে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক পদ্মা ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের অন্যায়ভাবে চাকুরিচ্যুত করার অভিযোগে মানববন্ধন করেছে সাবেক কর্মকর্তা কর্মচারীরা। মঙ্গলবার (২৭ আগস্ট) বেলা ১১ টার দিকে গুলশান ২ নাম্বারে…

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

যারা শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে, তারা আনসার লীগের সদস্য: সারজিস

ঢাকা: সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের ওপর পোশাকধারী আনসার লীগের সদস্যরা হামলা করেছে বলে অভিযোগ তুলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। সোমবার (২৬ আগস্ট) সন্ধ্যায়…

চারবার স্ট্রোক ও শরীরের বাঁ পাশ অবশ গান ছেড়ে গ্রামে ফিরে গেছেন রিংকু

বিনোদন প্রতিবেদক: ‘ক্লোজআপ ওয়ান’খ্যাত তারকা মশিউর রহমান রিংকু। সংগীত ভুবনে জনপ্রিয় একটি নাম। ফোক, বাউল, মরমি ও সুফি ঘরানার গানের শিল্পী হিসেবে ব্যাপক পরিচিতি পান…

পেশাদারিত্বের অনন্য নজির: ঝড়ের মধ্যে একাই সরালেন ভেঙে পড়া গাছ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন জায়গায় ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে। ঝড় বৃষ্টির মধ্যে কাকরাইল মসজিদ থেকে মৎস্য ভবন যাওয়ার পথে তীব্র বাতাসে একটি গাছ ভেঙে সড়কের…

বুয়েটে ছাত্ররাজনীতি নিয়ে মতামত জানালেন অপি করিম

বিনোদন: ছাত্ররাজনীতি নিয়ে কয়েকদিন ধরেই অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। বুয়েটে ছাত্ররাজনীতি বন্ধের পক্ষে-বিপক্ষে জোরালো মত জানিয়েছেন প্রতিষ্ঠানটির বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। এবার…

ক্যারিয়ারে এখন পর্যন্ত এমন সিনেমা করিনি: বুবলী

বিনোদন: এটি তীব্র প্রেমের গল্প, ট্যাবু ভাঙার গল্প। সিনেমাটি সারপ্রাইজ রাখতে চেয়েছি। যা দর্শক প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে পাবেন। এটি এমন একটি সিনেমা প্রেক্ষাগৃহে না গিয়ে…

সোনালী রঙের ছোট চুলে বুবলীকে যেন চেনাই দায়

ঢাকা: ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। বর্তমানে ব্যস্ত আছেন নতুন সিনেমার শুটিংয়ে। এ নায়িকা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। প্রায় সময়ই ভক্তদের সঙ্গে নতুন ছবি…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au