আইন আদালত

জেলহত্যা : ৪৫ বছর পরও ধরাছোঁয়ার বাইরে ১০ খুনি

  • 8:19 am - November 03, 2020
জেলহত্যা : ৪৫ বছর পরও ধরাছোঁয়ার বাইরে ১০ খুনি

ঢাকা: আড়াই মাসের স্বঘোষিত রাষ্ট্রপতি খন্দকার মোশতাকের সম্মতিতে জাতীয় চার নেতাকে হত্যা করে সামরিক বাহিনীর কজন সদস্য, যারা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডেও অংশ নিয়েছিল।

পঁচাত্তরের ৩রা নভেম্বর কারাগারের ভেতরে সংঘটিত ওই হত্যাকাণ্ডের পয়তাল্লিশ বছর পরও ধরাছোঁয়ার বাইরে দশ খুনি। তাদের দ্রুত দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকরের পাশাপাশি নেপথ্য ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করতে ‘বিশেষ কমিশন গঠনের’ দাবি জানিয়েছেন জাতীয় নেতাদের পরিবার।

পঁচাত্তরের ১৫ই আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার পর অবৈধভাবে রাষ্ট্রপতির আসনে খন্দকার মোশতাক। গ্রেপ্তার হন চার জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এএইচএম কামারুজ্জমান ও ক্যাপ্টেন এম মনসুর আলী।

হত্যাকাণ্ডের দুদিন আগে ঢাকার কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতার সঙ্গে সব শেষ দেখা হয় পরিবারের সদস্যদের। সেদিনের স্মৃতি জানালেন তাজউদ্দীন আহমদের কন্যা।

জাতীয় নেতা তাজউদ্দীন আহমদের মেয়ে মাহজাবিন আহমদ মিমি বলেন, খন্দকার মুশতাকের সম্মতিতে ৩রা নভেম্বর কারাগারে ঢুকে জাতীয় চার নেতাকে ব্রাশ ফায়ার করে হত্যা করে কজন সেনা সদস্য। বাবার জন্য কারাগারে খাবার পাঠানো হয়েছিল, যা ফেরৎ এসেছিল।

পরদিন জাতীয় চার নেতাকে হত্যার খবর পান স্বজনেরা। পরিবারের অন্য সদস্যদের ওপর চলতে থাকে সীমাহীন নির্যাতন।

২০১৫তে আপিল বিভাগের চূড়ান্ত রায় প্রকাশের মধ্যদিয়ে শেষ হয় জাতীয় চার নেতা হত্যার বিচার, যাতে তিন সেনা সদস্যকে মৃতুদণ্ড এবং ১২ সেনা কর্মকর্তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়।

দণ্ডিতদের মধ্যে দশ খুনি এখনও পলাতক। তাদের দ্রুত দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকরের পাশাপাশি নেপথ্য ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচনের দাবি পরিবারের সদস্যদের।

স্বাধীনতাবিরোধী শক্তি যেন রাজনীতিতে আর মাথাচড়া দিতে না পারে সেজন্য দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানান জাতীয় চার নেতার পরিবারের সদস্যরা।

এই শাখার আরও খবর

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au