রাজনীতি

বিএনপির মধ্যবর্তী নির্বাচনের দাবি সম্পূর্ণ অযৌক্তিক: আওয়ামী লীগ

  • 5:35 am - November 01, 2020

ঢাকা: বিএনপির মধ্যবর্তী নির্বাচনের দাবি সম্পূর্ণ অযৌক্তিক ও অসাংবিধানিক বলে মনে করছেন আওয়ামী লীগ নেতারা। তাদের মতে, জনগনের দাবি-দাওয়া সম্পর্কিত কর্মসুচি না থাকায় জনসমর্থন হারাচ্ছে তারা।
বেশ কিছূদিন ধরেই মধ্যবর্তী নির্বাচনের দাবি তুলে আসছিলেন বিএনপি নেতারা। যদিও তা কখনোই আমলে নেয়নি আওয়ামী লীগ। বিএনপির মধ্যবর্তী নির্বাচনের এ দাবি যৌক্তিক নয় বলেই মনে করেন দলের অন্য নেতারা।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান বলেন, রাজনৈতিক একটা মতলবের জায়গা থেকে বক্তব্য দেয়া হচ্ছে যেটি অত্যন্ত দুঃখজনক। এসব বক্তব্য দিয়ে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করাটা অনাকাঙ্খিত।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম বলেন, বিএনপির মধ্যবর্তী নির্বাচনের দাবি সম্পুর্ন অযৌক্তিক এবং অসাংবিধানিক। প্রয়োজনে সংবিধান সংশোধন করে নির্বাচন বন্ধ করা যায় কিনা যখন এ দাবি উঠে তখন তারা মধ্যবর্তী নির্বাচন চায়। অর্থাৎ তাদের লক্ষ্যই হলো তারা আবারও যেনতেন ভাবে ক্ষমতায় যেতে চায়।

দাবি আদায়ের জন্য বিএনপির সাংগঠনিক ভিত্তি মজবুত করতে পরামর্শ দেন আওয়ামী লীগ নেতারা।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক বলেন, বিএনপি নামক রাজনৈতিক দলের প্রজ্ঞাপনে কমিটি হয়,কিন্তু কাউন্সিল হয়না। তাদের কেন্দ্রিয় নেতাদের সঙ্গে তৃণমূলের কোন যোগাযোগ নেই। তাদের সাংগঠনিক কোন শক্তিই নেই। দেশবাসীর কল্যাণের কোন কর্মসূচি নিয়েই তারা আগাচ্ছে না।

জনসমর্থনহীন বিএনপির অসাধু উপায়ে ক্ষমতায় যাবার অভিপ্রায়ও সঠিক নয় বলেই মনে করেন এ নেতারা।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au