খেলাধুলা

মেসি-দেম্বেলের গোলে জুভেন্টাসের হার

  • 6:23 am - October 29, 2020

নতুন সময় স্পোর্টস ডেস্ক : জুভেন্টাসকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে টানা দ্বিতীয় জয় পেল বার্সেলোনা। ম্যাচের শুরুতে উসমানে দেম্বেলের গোলে এগিয়ে যাওয়া, আর শেষ সময়ে পেনাল্টি থেকে লিওনেল মেসির গোল। যদিও ম্যাচটিতে পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামতে পারেনি জুভেন্টাস। করোনা থেকে সেরে উঠতে না পারায় খেলা হয়নি ক্রিস্টিয়ানো রোনালদোর।

বুধবার রাতে তুরিনোর আলিয়াঞ্জ স্টেডিয়ামে ‘জি’ গ্রুপের ম্যাচটিতে ২-০ ব্যবধানের জয় পায় রোনাল্ড কুম্যানের দল। এর আগে হাঙ্গেরিয়ান ক্লাব ফেরেঙ্কভারোসকে ৫-১ ব্যবধানে উড়িয়ে প্রতিযোগিতাটির নতুন মৌসুমে শুভ সূচনা করেছিল তারা। জুভেন্টাসের মাঠে ম্যাচের চতুর্দশ মিনিটেই এগিয়ে যায় অতিথি দল। আর শেষ সময়ে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন মেসি।

প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরু থেকেই বল দখলে আধিপত্য দেখায় বার্সেলোনা। এগিয়ে যেতেও সময় লাগেনি তাদের। মেসির পাস থেকে বল পেয়ে ডি-বক্সের বাইরে থেকে ডান পায়ের জোরালো শটে জালে বল জড়ান ফরাসি ফরোয়ার্ড দেম্বেলে। এই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘জি’ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও দৃঢ় করল বার্সেলোনা।

একই দিন ‘এইচ’ গ্রুপের ম্যাচে তুরস্কের ইস্তানম্বুল বাসাকসেহিরকে ২-০ গোলে হারিয়েছে পিএসজি। একই গ্রুপে জার্মান ক্লাব লাইপজিগের বিপক্ষে ৫-০ গোলের জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ‘ই’ গ্রুপে রুশ ক্লাব ক্রাসোন্দারের বিপক্ষে ৪-০ গোলের জয় পেয়েছে চেলসি।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au