রাজনীতি

নেত্রকোণার বারহাট্টায় ৩ নং সদর ইউনিয়ন নির্বাচনে নৌকার মাঝি হতে চান মনোরঞ্জন সরকার

  • 7:56 pm - October 27, 2020

মামুন কৌশিক নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার বারহাট্টা উপজেলার ৩ নং সদর ইউনিয়নের সামনের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মাঝি হতে চান বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী মনোরঞ্জন সরকার। এলাকাবাসীর সূত্রে জানা যায় যে, মনোরঞ্জন সরকার ২০০৪ সাল থেকেই সাধারণ মানুষদের পাশে দাঁড়াচ্ছেন।

এলাকার দুঃস্ত মানুষদের বিয়ে,চিকিৎসা,রাস্তাঘাট উন্নয়ন, মসজিদ, মন্দির নির্মাণ সহ বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্টানে সাধারণ মানুষদের পাশে সব সময় থাকেন মনোরঞ্জন সরকার ।গরিব দুঃখী মানুষদের জন্য অত্যন্ত নিষ্টার সাথে কাজ করছেন এই সমাজ সেবক।গত মার্চ মাস থেকে করোনা পরিস্থিতি শুরু হলে তিনি প্রথমেই সমাজ সচেতনতা মূলক কার্যক্রম শুরু করেন।

সচেতনতার অংশ হিসেবে সাধারণ মানুষদের মাঝে ৫০০০ মাস্ক বিতরণ করেন। বারহাট্টা উপজেলা চেয়ারম্যান কর্তৃক তৈরি গরিব মানুষদের সাহায্যমূলক প্রতিষ্টান বারহাট্টা ফাউন্ডেশনে ৫০০০০ টাকা দিয়েছিলেন তিনি। সেই সংকট সময়ে তিনি সদর ইউনিয়নের নয়টি ওয়ার্ডের প্রায় এক হাজার পরিবারকে দশ কেজি চাল সহ নিত্য প্রয়োজনীয় জিনিস পত্র বিতরণ করেন।লক ডাউনের কারণে যানবাহন বন্ধ হয়ে যাওয়ায় ১৫০০ শ্রমিকের মাঝে নগদ ২০০ টাকা করে বিতরণ করেন।

সদর ইউনিয়নের বয়স্ক সহ অন্যান ভাতা প্রাপ্তি প্রায় ৪০০০ মানুষদের নিজ খরচে সেচ্ছাসেবক দিয়ে রেজিস্ট্রেশন এর ব্যবস্থা করেন মনোরঞ্জন সরকার। বারহাট্টা সদর ইউনিয়নের বাসিন্দা রতন চন্দ্র জানান যে, মনোরঞ্জন সরকার একজন ভাল মানুষ।এই যাবতকালে তিনিই একমাত্র ব্যাক্তি যিনি ব্যাক্তিগত উদ্দ্যোগে আমাদের সদর ইউনিয়নের নয়টি ওয়ার্ডে ১৫ আগষ্টের শোক দিবস উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছেন।

বাংলাদেশ আওয়ামী নবীন লিগের বারহাট্টা উপজেলার সভাপতি হিরামন মানিক এই প্রতিবেদকে জানান যে, মনোরঞ্জন দাদা আমাদের অনেক ভালবাসেন।তিনি পূজা উপলক্ষে আমাদের উপজেলার সবগুলো পূজামন্ডবে সাহায্য করেন।তিনি বিভিন্ন ঈদেও সাধারণ মানুষদের জন্য শাড়ি,লুঙ্গি সহ ঈদের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করেছেন।তিনি হিন্দু মুসলিম সবাইকেই সমান ভাবে ভাল বাসেন।আমরা সবাই চাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেন নৌকার মাঝি হিসেবে মনোরঞ্জন দাদাকে নৌকা প্রতীক দেন আমাদের সদর ইউনিয়নের জন্য।

এই বিষয়ে বিশিষ্ট সমাজ সেবক মনোরঞ্জন সরকার জানান যে, আমি ২০০৪ সাল থেকেই বারহাট্টা সদর ইউনিয়নের মানুষদের পাশে রয়েছি এবং আমৃত্যু থাকব।যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে সামনের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে মনোনয়ন দেন তাহলে বারহাট্টা সদর ইউনিয়নের মানুষদের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য চেষ্টা করব।সাধারণ মানুষদের কাউন্সিলিং এর মাধ্যমে কর্মক্ষেত্র তৈরি করব।সর্বপরি বারহাট্টা সদর ইউনিয়নটিকে একটি মডেল ইউনিয়নে রুপান্তর করার সর্বাত্মক চেষ্টা করব।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au