বিনোদন

লবিনা লোধের বিরুদ্ধে কোটি টাকার মানহানির মামলা মহেশ ভাটের

  • 6:48 am - October 27, 2020

নতুন সময় ডেস্ক : ভাগ্নে সুমিত সাবরওয়ালের প্রাক্তন স্ত্রী লবিনা লোধের বিরুদ্ধে ১ কোটি টাকার মানহানির মামলা করলেন পরিচালক, প্রযোজক মহেশ ভাট। গত বৃহস্পতিবার একটি ইনস্টাগ্রাম ভিডিওয় লবিনা মহেশের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনেছিলেন। ওই ভিডিওয় তিনি স্পষ্টই বলেছিলেন, মহেশ ভাট একজন অত্যন্ত প্রভাবশালী এবং ক্ষমতাশালী ব্যক্তি। উনি আমার এবং আমার পরিবারের ক্ষতি করতে চাইছেন।

উনি যে কত অভিনেতা, পরিচালক এবং সঙ্গীত পরিচালকের কেরিয়ার স্রেফ একটা ফোনে শেষ করে দিয়েছেন, ভাবা যায় না। উনি একটা ফোন ঘোরান আর বিভিন্ন লোকের কাজ চলে যায়! লবিনার ওই বক্তব্যের প্রেক্ষিতেই বম্বে হাইকোর্টে মহেশের তরফে ১ কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে। তার আগে শুক্রবারেই মহেশের হয়ে লবিনাকে তাদের টুইটারে হুঁশিয়ারি দিয়েছিল ‘বিশেষ ফিল্মস’।

প্রসঙ্গত, লবিনা ওই ১ মিনিট ৪৮ সেকেন্ডের ভিডিওয় তার প্রাক্তন স্বামী সুমিতের বিরুদ্ধেও মারাত্মক অভিযোগ এনেছিলেন। তার এবং পরিবারের নিরাপত্তার জন্য তিনি ওই ভিডিওটি করছেন জানিয়ে লবিনা সেখানে বলেছিলেন, মহেশের ভাগ্নে সুমিত বলিউডের বিভিন্ন তারকাকে মাদক সরবরাহ করেন। লবিনার কথায়, ওর ফোনে বিভিন্ন মহিলার বিভিন্ন ধরনের ছবি থাকে। সেগুলো ও বহু পরিচালককে দেখায়। তাদের মেয়ে সরবরাহও করে।

এরই পাশাপাশি লবিনা বলেছেন, মহেশ ভাট হলেন এই ইন্ডাস্ট্রির ডন! উনি বহু লোকের জীবন এবং কেরিয়ার বরবাদ করে দিয়েছেন। ওর ভাগ্নের বিরুদ্ধে আমি ডিভোর্স ফাইল করেছি। তার পর থেকেই মহেশ ভাট আমার এবং আমার পরিবারের ক্ষতি করার চেষ্টা করছেন। যদি এর পর আমার এবং আমার পরিবারের কারও কোনও ক্ষতি হয়, তার জন্য মহেশ ভাটরা দায়ী থাকবেন।

ওই ভিডিও প্রকাশ্যে আসার পরেই মহেশ মানহানির মামলা করেছেন। সূত্রের খবর, লবিনার আইনজীবী বলেছেন, এর পর থেকে তার মক্কেল আর ওই ধরনের কোনও অভিযোগ আনবেন না। এখন দেখার, লবিনার তরফে ওই ঘোষণার পর মহেশ মামলা থেকে সরে আসেন কি না। প্রসঙ্গত, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনাতেও মহেশের নাম উঠে এসেছিল। মুম্বাই পুলিশ গত ২৭ জুলাই তাকে সান্তাক্রুজ থানায় ডেকে পাঠিয়ে জেরাও করেছিল। তিনি বলেছিলেন, জীবনে মাত্র দু’বার তার সঙ্গে সুশান্তের দেখা হয়েছিল।

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

চারবার স্ট্রোক ও শরীরের বাঁ পাশ অবশ গান ছেড়ে গ্রামে ফিরে গেছেন রিংকু

বিনোদন প্রতিবেদক: ‘ক্লোজআপ ওয়ান’খ্যাত তারকা মশিউর রহমান রিংকু। সংগীত ভুবনে জনপ্রিয় একটি নাম। ফোক, বাউল, মরমি ও সুফি ঘরানার গানের শিল্পী হিসেবে ব্যাপক পরিচিতি পান…

বুয়েটে ছাত্ররাজনীতি নিয়ে মতামত জানালেন অপি করিম

বিনোদন: ছাত্ররাজনীতি নিয়ে কয়েকদিন ধরেই অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। বুয়েটে ছাত্ররাজনীতি বন্ধের পক্ষে-বিপক্ষে জোরালো মত জানিয়েছেন প্রতিষ্ঠানটির বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। এবার…

ক্যারিয়ারে এখন পর্যন্ত এমন সিনেমা করিনি: বুবলী

বিনোদন: এটি তীব্র প্রেমের গল্প, ট্যাবু ভাঙার গল্প। সিনেমাটি সারপ্রাইজ রাখতে চেয়েছি। যা দর্শক প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে পাবেন। এটি এমন একটি সিনেমা প্রেক্ষাগৃহে না গিয়ে…

সোনালী রঙের ছোট চুলে বুবলীকে যেন চেনাই দায়

ঢাকা: ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। বর্তমানে ব্যস্ত আছেন নতুন সিনেমার শুটিংয়ে। এ নায়িকা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। প্রায় সময়ই ভক্তদের সঙ্গে নতুন ছবি…

নিষিদ্ধ হচ্ছেন চমক! নাটকের সিন্ডিকেটসহ নানা অনিয়মের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে ডিরেক্টরস গিল্ড

বিনোদন: ছোট পর্দার তরুণ অভিনেত্রী রুকাইয়া জাহান চমক ইস্যু ‘শেষ হইয়াও হইলো না শেষ’। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের সঙ্গার মতোই শেষ থেকে ফের এ…

মাত্র ১৪ মাসেই মোহভঙ্গ! বিচ্ছেদের পথে ব্রিটনি-স্যাম?

বিনোদন: বিয়ের বয়স মাত্র ১৪ মাস! এত অল্প সময়েই মোহভঙ্গ ঘটল ব্রিটনি স্পিয়ার্স-স্যাম আসগরির। ঘনিষ্ঠ সূত্রে খবর, ব্রিটনি-স্যাম বিচ্ছেদের আবেদন জানিয়েছিলেন। বুধবার অবশেষে তারা বিচ্ছিন্ন।…

পাঁচ মাসের জন্য ছেলের কাছে ববিতা

বিনোদন: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রনায়িকা ফরিদা আক্তার ববিতা। পাঁচ মাসের জন্য দেশের বাইরে গেছেন তিনি। সোমবার (১৫ মে) রাত ১২টার ফ্লাইটে কানাডার উদ্দেশে ঢাকা ছেড়েছেন এই…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au