খেলাধুলা

গেইলের ব্যাটিং তাণ্ডবে পাঞ্জাবের জয়

  • 6:33 am - October 27, 2020

নতুন সময় স্পোর্টস ডেস্ক : ব্যাটিং ব্যর্থতা ফের কলকাতা নাইট রাইডার্সকে প্লে-অফের দৌড় থেকে দূরে সরিয়ে দিল। সোমবার (২৬ অক্টোবর) রাতে শারজাহ স্টেডিয়ামে ওপেনার শুভমান গিল আর অধিনায়ক ইয়ান মরগ্যানের প্রাণপন চেষ্টায় কিংস ইলেভেন পাঞ্জাবকে ১৫০ রানের টার্গেট ছুড়ে দেয় কলকাতা নাইট রাইডার্স।

কিন্তু মাত্র মাত্র ১৪৯ রানের পুঁজি নিয়ে যে আটকানো যাবে না, তা প্রমাণ করে দিলেন পাঞ্জাবের মণদীপ সিং ও ক্রিস গেইল। ৫৬ বলে ৬৬ রানের অপরাজিত ইনিংস খেললেন মণদীপ। আর ক্রিস গেইল করলেন ২৯ বলে ৫১ রান। লোকেশ রাহুল করেন ২৮ রান। ১৮.‌৫ ওভারেই পাঞ্জাব ২ উইকেট হারিয়ে ১৫০ রান তুলে ম্যাচ জিতে নিল।

প্রথম সাত ম্যাচে মাত্র এক জয় নিয়ে যে দলটি কোণঠাসা হয়ে পড়েছিল, তারাই টানা পাঁচ জয়ে এখন প্লে-অফের দ্বারপ্রান্তে। এই ম্যাচ জয়ের ফলে পয়েন্ট টেবিলে ১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পাঞ্জাব এখন চারে। আর কেকেআর সমসংখ্যক ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে চলে গেল পাঁচে। টস জিতে এদিন শুরুতে বোলিং নিয়েছিল পাঞ্জাব। কেকেআর দলে বলার মতো রান শুভমান গিল (‌৪৫ বলে ৫৭)‌ ও অধিনায়ক ইওন মর্গ্যানের (‌২৫ বলে ৪০)‌।

মাত্র ১০ রানের ভিতরেই ৩ উইকেট হারিয়েছিল কলকাতা। দলকে টেনে তোলেন মর্গ্যান ও গিল। দু’‌জনে ৮১ রান যোগ করেন চতুর্থ উইকেটে। কিন্তু মর্গ্যান ফিরতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে কলকাতা। ২০ ওভারে কেকেআর ৯ উইকেট হারিয়ে ১৪৯ রান করে।

জবাবে ব্যাট করতে নেমে চমৎকার শুরু করে পাঞ্জাব। অধিনায়ক রাহুল ২৫ বলে ২৮ রান করে বরুনের বলে আউট হন। এরপর ব্যাট হাতে নামেন ক্রিস গেইল। মাঠে নেমেই কেকেআর বোলারদের তুলোধুনো করতে থাকেন তিনি। মাত্র ২৯ বলে ৫১ রান করে দলকে জয়ের বন্দরে নিয়ে যান। গেইলের ইনিংসে ছিল ২ চার আর ৫ ছক্কা।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au