ক্রাইম

শরীয়তপুরের ডামুড্যা কাজল খুনের প্রধান আশামি আটক।

  • 6:15 am - October 26, 2020

মো: তন্ময় ইসলাম, শরীয়তপুর প্রতিনিধি : পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কুলকুড়ি গ্রামের আলাউদ্দিন ছৈয়ালের মেয়ে ও ডামুড্যা বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী কাজল আক্তার (১৬) হত্যার ঘটনায় মো. জুয়েল খান (১৮) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব।

রবিবার (২৫ অক্টোবর) সকালে ডামুড্যা উপজেলা থেকে তাকে আটক করা হয়। আটককৃত জুয়েল খান উপজেলার বড় নওগাঁ গ্রামের মো. আলী আজগর খানের ছেলে।

এ ব্যাপারে র‌্যাব-৮ জানায়, মাদারীপুর ক্যাম্প শুরু থেকেই ঘটনার জট খুলতে মাঠে নামে এবং গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, আটককৃত আসামি মো. জুয়েল খানসহ তার আরও ২-৩ জন সহযোগী ভিকটিম কাজল আক্তারকে ধর্ষণপূর্বক নির্মমভাবে হত্যা করে এবং হাত-পা বেঁধে লাশ খালে ফেলে দেয়ে। এ তথ্য পাওয়ার পর র‌্যাব-৮ অভিযান চালিয়ে আসামি জুয়েলকে আটক করে। আটককৃত আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করে এবং প্রকৃত রহস্য উন্মোচন করে। আটককৃত আসামিকে ডামুড্যা থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

র‌্যাব-৮ এর এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানায় তারা।

উল্লেখ্য ,কুলকুড়ি গ্রামের মুরগীর ব্যবসায়ি আলাউদ্দিন ছৈয়ালের পাঁচ মেয়ে ও এক ছেলে। কাজল আক্তার তার পঞ্চম সন্তান। বুধবার রাতে প্রতিদিনের মতো পাশের ঘরে টিভি দেখতে যাওয়ার জন্য বের হয় কাজল। পরে আর ঘরে ফেরেন নি তিনি।

রাতে ঘরে না ফেরায় পরিবারের লোকজন প্রতিবেশী, আত্মীয়-স্বজনসহ বিভিন্ন যায়গায় খোঁজ করে না পেয়ে পুলিশকে বিষয়টি জানায়। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা ডোবায় লাশ দেখে পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠায়।

এই শাখার আরও খবর

সেই মাইকেলের শুধু আফতাব নগরেই আছে ২৯ ফ্ল্যাট!

সাব রেজিস্ট্রার বদলি করে শত কোটি টাকার দুর্নীতির অভিযোগে যখন মাইকেল চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তোরজোর চলছে দুদকে,তখন সেই চক্রের মূলহোতা অভিযুক্ত খিলগাওয়ের সাব রেজিস্ট্রার…

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

অবৈধ পথে কোটি কোটি টাকার সম্পদের মালিক উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস

নিজস্ব সংবাদদাতা:  অবৈধ পথে অটেল সম্পদের মালিক হয়েছেন উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস। সম্প্রতি তার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের…

স্বেচ্ছাসেবক লীগের নেতা পরিচয় দীর্ঘদিন ধরে নিউমার্কেটের চাঁদা তুলছেন টুন্ডা শফিক!!

নিজস্ব প্রতিবেদক: নিউ মার্কেট থানা আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি হেমায়েত হোসেন চুন্নুর সহযোগী টুন্ডা শফিকের নেতৃত্বে নিউমার্কেট এলাকায় চাঁদাবাজির রমরমা ব্যবসা। টুন্ডা শফিক আগে স্বেচ্ছাসেবক…

মিরপুরের পল্লবীতে চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীর এলোপাতাড়ি গুলি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছুঁড়ে। এ সময় মোদি ব্যবসায়ী মোহাম্মদ ভুলু (৫০) গুলিবিদ্ধ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au