বিনোদন

এবার মহেশ ভাটকে নিয়ে যে অভিযোগ তুললেন লুভিয়েনা

  • 7:01 am - October 24, 2020

নতুন সময় ডেস্ক : অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই তোপের মুখে রয়েছেন বলিউডের আইকনিক নির্মাতা মহেশ ভাট। ‘কাই পো চে’ অভিনেতার প্রেমিকা রিয়া চক্রবর্তীর সঙ্গে এই নির্মাতার ঘনিষ্ঠতা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে নানা বিদ্রূপ হচ্ছে।

এবার মহেশ ভাটকে বলিউডের সবচেয়ে বড় ডন আখ্যা দিলেন অভিনেত্রী লুভিয়েনা লোধ।

তিনি সম্পর্কে মহেশ ভাটের ভাতিজা সুমিত সাভারওয়ালের স্ত্রী।
ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন লুভিয়েনা। তিনি বলেন, “মহেশ ভাটের ভাতিজা সুমিত সাভারওয়ালের সঙ্গে আমার বিয়ে হয়েছে। তবে ডিভোর্সের জন্য আবেদন করেছি।

কারণ আমি জানতে পেরেছি তিনি স্বপ্না পাব্বি ও আমায়রা দাস্তুরের মতো অভিনেত্রীদের মাদক সরবরাহ করেন। আর বিষয়টি মহেশ ভাটে জানেন। ”
মহেশ ভাটকে বলিউডের ডন আখ্যায়িত করে তিনি বলেন, “মহেশ ভাট ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় ডন। তার ইশারায় পুরো সিস্টেম চলে।

যদি কেউ তার নিয়ম অনুযায়ী না চলে তাহলে তার জীবন দুর্বিষহ করে দেন। কাজ কেড়ে নিয়ে মহেশ ভাট অনেকের জীবন ধ্বংস করে দিয়েছেন। তার এক ফোন কলেই মানুষ কাজ হারায়। তার বিরুদ্ধে মামলা দায়ের করার পর তিনি আমার বাড়ি থেকে আমাকে বের করার চেষ্টা করছেন। কেউ আমার অভিযোগ নিতে চায়নি।
অনেক কষ্টের পর অভিযোগ দায়ের করতে পারলেও এ বিষয়ে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ”
এই অভিনেত্রী জানান, তার ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কিত তিনি। লুভিয়েনা বলেন, “আমার অথবা পরিবারের কিছু হলে মহেশ ভাট, মুকেশ ভাট, সুমিত সাভারওয়াল, সাহিল সেহগাল ও কুমকুম সেহগাল দায়ী থাকবেন। সবার জানা উচিৎ আড়ালে এই মানুষগুলো কী করেন। কারণ মহেশ ভাট খুবই প্রভাবশালী। ”

‘কাজরারে’ সিনেমার মাধ্যমে ২০১০ সালে বলিউডে পা রাখেন লুভিয়েনা। সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন হিমেশ রেশমিয়া। এটি পরিচালনা করেছেন মহেশ ভাটের মেয়ে পূজা ভাট। সূত্র: হিন্দুস্তান টাইমস, নিউজ১৮

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

চারবার স্ট্রোক ও শরীরের বাঁ পাশ অবশ গান ছেড়ে গ্রামে ফিরে গেছেন রিংকু

বিনোদন প্রতিবেদক: ‘ক্লোজআপ ওয়ান’খ্যাত তারকা মশিউর রহমান রিংকু। সংগীত ভুবনে জনপ্রিয় একটি নাম। ফোক, বাউল, মরমি ও সুফি ঘরানার গানের শিল্পী হিসেবে ব্যাপক পরিচিতি পান…

বুয়েটে ছাত্ররাজনীতি নিয়ে মতামত জানালেন অপি করিম

বিনোদন: ছাত্ররাজনীতি নিয়ে কয়েকদিন ধরেই অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। বুয়েটে ছাত্ররাজনীতি বন্ধের পক্ষে-বিপক্ষে জোরালো মত জানিয়েছেন প্রতিষ্ঠানটির বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। এবার…

ক্যারিয়ারে এখন পর্যন্ত এমন সিনেমা করিনি: বুবলী

বিনোদন: এটি তীব্র প্রেমের গল্প, ট্যাবু ভাঙার গল্প। সিনেমাটি সারপ্রাইজ রাখতে চেয়েছি। যা দর্শক প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে পাবেন। এটি এমন একটি সিনেমা প্রেক্ষাগৃহে না গিয়ে…

সোনালী রঙের ছোট চুলে বুবলীকে যেন চেনাই দায়

ঢাকা: ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। বর্তমানে ব্যস্ত আছেন নতুন সিনেমার শুটিংয়ে। এ নায়িকা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। প্রায় সময়ই ভক্তদের সঙ্গে নতুন ছবি…

নিষিদ্ধ হচ্ছেন চমক! নাটকের সিন্ডিকেটসহ নানা অনিয়মের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে ডিরেক্টরস গিল্ড

বিনোদন: ছোট পর্দার তরুণ অভিনেত্রী রুকাইয়া জাহান চমক ইস্যু ‘শেষ হইয়াও হইলো না শেষ’। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের সঙ্গার মতোই শেষ থেকে ফের এ…

মাত্র ১৪ মাসেই মোহভঙ্গ! বিচ্ছেদের পথে ব্রিটনি-স্যাম?

বিনোদন: বিয়ের বয়স মাত্র ১৪ মাস! এত অল্প সময়েই মোহভঙ্গ ঘটল ব্রিটনি স্পিয়ার্স-স্যাম আসগরির। ঘনিষ্ঠ সূত্রে খবর, ব্রিটনি-স্যাম বিচ্ছেদের আবেদন জানিয়েছিলেন। বুধবার অবশেষে তারা বিচ্ছিন্ন।…

পাঁচ মাসের জন্য ছেলের কাছে ববিতা

বিনোদন: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রনায়িকা ফরিদা আক্তার ববিতা। পাঁচ মাসের জন্য দেশের বাইরে গেছেন তিনি। সোমবার (১৫ মে) রাত ১২টার ফ্লাইটে কানাডার উদ্দেশে ঢাকা ছেড়েছেন এই…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au