সাক্ষাৎকার

‘গণচাঁদা মানে গণ-অনুদান, সংগঠন পরিচালনার জন্য চাঁদা, ব্যক্তি স্বার্থে নয়: ভিপি নুর

  • 6:06 am - October 19, 2020
‘গণচাঁদা মানে গণ-অনুদান, সংগঠন পরিচালনার জন্য চাঁদা, কারো ব্যক্তি স্বার্থে নয়: নুর

ঢাকা: বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ আগামী মাসেই নতুন রাজনৈতিক দল ‘বাংলাদেশ গণ অধিকার পরিষদ’ গঠনের ইচ্ছা পোষণ করে গণচাঁদা সংগ্রহের উদ্যোগ নিয়েছে। এই সংগঠনটি পরিচালনার জন্য গণচাঁদা নেওয়া হচ্ছে কারো ব্যক্তি স্বার্থের জন্য নয় বলে দাবি করেছেন ছাত্র অধিকার পরিষদ।

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ দেশের মানুষের অধিকার এবং গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার’ সংগ্রামকে সুসংগঠিত করতে এই গণচাঁদার আহ্বান করা হয়েছে বলে জনগণের উদ্দেশ্যে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘তারুণ্যের নতুন ধারার রাজনীতিতে আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য।’

ফেসবুকে নিজের পেইজে নুরের এ ঘোষণার পরপরই বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, চলছে আলোচনা-সমালোচনা।

এ বিষয়ে রাতে ছাত্র অধিকার পরিষদ নেতা নুরুল হক নুর গণমাধ্যমকে বলেন, ‘আমাদের সংগঠন মূলত ছাত্রদের সংগঠন। অন্য রাজনৈতিক দলগুলোর মতো এখানে অর্থ-বিত্তশালী, শিল্পপতি ও ব্যবসায়ীরা নেই। তাদের মতো আমাদের এতো অর্থের উৎসও নেই। তাই আমরা মূলত সংগঠন পরিচালনার জন্য সমর্থক-শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে অর্থ সহায়তা চেয়েছি। আমরা এখানে অন্যায়ের কিছু দেখছি না।’

‘দেশ-বিদেশে আমাদের বহু সমর্থক-শুভাকাঙ্ক্ষী রয়েছেন। যারা এর আগেও আমাদের অর্থ সহায়তা দিয়েছেন, বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। আমরা সংগঠনের শুরু থেকে এখন পর্যন্ত সব কর্মকাণ্ড গণ-অনুদানের মাধ্যমেই পরিচালিত করে এসেছি। কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে ডাকসু আন্দোলন, প্রতিটি ক্ষেত্রে আমরা মানুষের অনুদান, ভালোবাসা ও সমর্থন নিয়ে এগিয়ে গেছি। সরকারি দলের হামলায় আমাদের নেতা-কর্মীরা বার বার আহত হয়েছেন, তাদের চিকিৎসার ব্যয়ভার কিন্তু সাধারণ মানুষই বহন করেছে।

এই করোনাকালেও আমরা সমর্থক-শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় মানুষের পাশে দাঁড়িয়েছি, তেমনি আশা করি ভবিষ্যতেও দেশের মানুষ আমাদের পাশে দাঁড়াবে’, যোগ করেন তিনি।

অভিযোগ আছে, গণচাঁদা সংগ্রহের নামে ছাত্র অধিকার পরিষদ নেতারা অর্থ আত্মসাতের নতুন ফন্দি এঁটেছে। এ বিষয়ে সমালোচনাও হচ্ছে বিস্তর।

নুর বলেন, ‘গণচাঁদা বলা হলেও যা আসলে গণ-অনুদান। আমরা স্বচ্ছতা ও জবাবদিহিতায় বিশ্বাসী বলেই বিষয়টি নিয়ে প্রকাশ্যে এসেছি। সংগঠনের নামে মানুষের টাকা নিয়ে নিজেরা আত্মসাৎ করব, এ ধরনের দুরভিসন্ধি আমদের আগেও ছিল না, এখনো নেই। আমরা জানি, বাস্তবিক অর্থে যারা আমাদের ভালোবাসে, যারা আমাদের সমর্থক-শুভাকাঙ্ক্ষী, তাদের বাইরে কেউ আমাদের ডাকে এগিয়ে আসবে না। তারা কেবল দূর থেকেই সমালোচনা করতে জানে। সংগঠনের টাকা নিজ স্বার্থে ব্যবহার করার নজির আমাদের কারও নেই। এ ধরণের অভিযোগ ভিত্তিহীন।’

‘সমর্থক-শুভাকাঙ্ক্ষীরা আমাদের কীভাবে, কী প্রক্রিয়ায় অনুদান দেবে, অথবা দেবে না, এটি একান্তই তাদের ব্যাপার। বিষয়টি নিয়ে সংগঠনের বাইরের মানুষ বা বিরোধীদের সমালোচনার কোনো যৌক্তিক কারণ দেখি না’, বলেন তিনি।

নুর আরও বলেন, ‘আমরা যেহেতু প্রকাশ্যেই বলেছি, সাংগঠনিক কার্যক্রম পরিচালনা জন্য এই গণচাঁদা সংগ্রহ করা হচ্ছে, কারও ব্যক্তি স্বার্থে নয়। সেহেতু আমরাও এর প্রতিনিয়ত আপডেট দেব, কত টাকা সংগৃহীত হয়েছে, কত টাকা কোথায়-কীভাবে ব্যয় হচ্ছে। না হলে এটি নিয়েও আবার সরকার আমাদের বিপদে ফেলতে পারে।’

 

নতুন সময়/টিআই

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au