জাতীয়

ক্ষুধার সূচকে ভারতের চেয়েও এগিয়ে বাংলাদেশ-পাকিস্তান

  • 6:33 am - October 18, 2020
ক্ষুধার সূচকে ভারতের চেয়েও এগিয়ে বাংলাদেশ-পাকিস্তান

ঢাকা: ‘২০২০ সালের মধ্যে বিশ্বের ১৩২ মিলিয়নের বেশি মানুষ ক্ষুধার্ত হয়ে পড়বে’- গেল জুলাইয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক টেড্রস আধানোম গ্যাব্রিয়েসুস এমন পূর্বাভাস দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশ, বিশেষ করে আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের অনেক দেশ এখনো বছরের পর বছর সংঘাত এবং অন্যান্য মানবিক সংকটে বিপর্যস্ত। কোভিড-১৯ এ সংকটগুলোকে আরো অনেক বাড়িয়ে তুলেছে।’

এবার বিশ্ব ক্ষুধা সূচকে ১০৭টি দেশের মধ্যে ৭৫তম স্থানে রয়েছে বাংলাদেশ। তবে এই সূচকে সবচেয়ে খারাপ অবস্থা ভারতের। ৯৪তম স্থানে রয়েছে বৃহৎ জনসংখ্যার প্রতিবেশী এই দেশটি।

অন্যদিকে ক্ষুধা সূচকে ভারতের চেয়ে শুধু বাংলাদেশই নয়, মিয়ানমার এমনকি পাকিস্তানও ভালো অবস্থানে রয়েছে। আর মানুষের মুখে খাবার তুলে দেয়ার ক্ষেত্রে বিশ্বের প্রথম সারির দেশগুলোর মধ্যে রয়েছে এশিয়ার আরেক পরাশক্তি চীন।

গেল শুক্রবার (১৬ অক্টোবর) চলতি বছরের গ্লোবাল হাঙ্গার ইনডেক্সের ওয়েবসাইটে প্রকাশিত তালিকা অনুযায়ী, বিশ্ব ক্ষুধা সূচকে ভারতের মতো বাংলাদেশ, মিয়ানমার ও পাকিস্তানও ‘গুরুতর’ শ্রেণিতে রয়েছে। তা সত্ত্বেও তালিকায় ভারতের চেয়ে ভালো অবস্থানে আছে ওই তিন দেশ। বিশ্ব ক্ষুধা সূচকে মিয়ানমার ৭৮তম ও পাকিস্তান ৮৮তম স্থানে রয়েছে।

উপমহাদেশের এ চারটি দেশ ‘গুরুতর’ শ্রেণিতে থাকালেও তুলনামূলক ভালো অবস্থানে রয়েছে নেপাল ও শ্রীলঙ্কা। ‘মডারেট’ শ্রেণিতে রয়েছে এ ‍দুটি দেশ। বিশ্ব ক্ষুধা সূচকে নেপাল ৭৩তম ও শ্রীলঙ্কা রয়েছে ৬৪তম অবস্থানে।

এই সূচকে বিশ্বের যে ১৭টি দেশ সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে তাদের মধ্যে উপরের সারিতে চীন। এছাড়াও বেলারুশ, ইউক্রেন, তুরস্ক, কিউবা ও কুয়েত ক্ষুধা ও অপুষ্টি মোকাবিলায় উল্লেখযোগ্য উন্নতি করেছে।

গ্লোবাল হাঙ্গার ইনডেক্সের ওয়েবসাইটে প্রকাশিত তালিকায় দেখা যাচ্ছে, ভারতের জনসংখ্যার ১৪ শতাংশ অপুষ্টির শিকার। ৫ বছরের কম বয়সী শিশুদের মধ্যে ৩৭.৪ শতাংশের বৃদ্ধির হার স্বাভাবিকের থেকে কম। ১৭.৩ শতাংশ শিশুর ওজন স্বাভাবিকের চেয়ে কম। ৫ বছর বয়স পর্যন্ত শিশুমৃত্যুর হার ৩.৭ শতাংশ।

উল্লেখ্য, ২০১৯ সালের বিশ্ব ক্ষুধা সূচকেও প্রতিবেশী দেশ ভারতের অবনমন হয়েছিল। ওই বছরের ক্ষুধা সূচকে ১০২তম স্থানে ছিল ভারত। অপরদিকে ক্ষুধা মেটানোর তালিকায় ভারতের চেয়ে এগিয়ে ছিল বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল ও চীন। গেল বছরের সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ৮৮, পাকিস্তান ৯৪, নেপাল ৭৩ আর চীন ছিল ২৫তম স্থানে।

বিশ্ব ক্ষুধা সূচকের তালিকায় ১ নম্বর অবস্থানে থাকা ১৭টি দেশের মধ্যে বোলারুশ, বসনিয়া, হার্জেগোভিনা, চিলি, কুয়েত, তুরস্ক ও কুয়েতের নাম।

এই শাখার আরও খবর

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক  রাজধানীর মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের নেতৃবৃন্দের সহযোগিতায় গতকাল মধ্যরাতে অর্ধশত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার রাত আনুমানিক…

কৃষকরা যাতে বৈষম্যের শিকার না হয় সেজন্য তারেক রহমান দেশের কৃষকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন: ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব 

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও যশোর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব বলেছেন, কৃষকরা…

অবৈধ পথে কোটি কোটি টাকার সম্পদের মালিক উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস

নিজস্ব সংবাদদাতা:  অবৈধ পথে অটেল সম্পদের মালিক হয়েছেন উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস। সম্প্রতি তার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের…

স্বেচ্ছাসেবক লীগের নেতা পরিচয় দীর্ঘদিন ধরে নিউমার্কেটের চাঁদা তুলছেন টুন্ডা শফিক!!

নিজস্ব প্রতিবেদক: নিউ মার্কেট থানা আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি হেমায়েত হোসেন চুন্নুর সহযোগী টুন্ডা শফিকের নেতৃত্বে নিউমার্কেট এলাকায় চাঁদাবাজির রমরমা ব্যবসা। টুন্ডা শফিক আগে স্বেচ্ছাসেবক…

চাঁদাবাজির প্রতিবাদ করায় যুবদলনে তাকেই চাঁদাবাজ বানানোর ষড়যন্ত্র

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সরকারের রাজধানীর কাওরানবাজারকে ঘিরে তৈরি হয় চাঁদাবাজ সিন্ডিকেট। ট্রাকস্ট্যান্ড, মাছের আড়ৎ, ফুটপাথ, পাইকারি কাঁচাবাজার, কিচেন মার্কেট, কাঠ পট্টিসহ পুরো এলাকাজুড়ে চলে…

সাবেক ছাত্রদলনেতার বিরুদ্ধে মামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক:  বৃহত্তর মোহাম্মদপুর থানা ছাত্রদলের সাবেক সফল সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তরের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক ইমামুল হাসান হেলালের…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au