খেলাধুলা

ডি ভিলিয়ার্স ঝড়ে রাজস্থানকে উড়িয়ে দিল ব্যাঙ্গালুরু

  • 7:25 pm - October 17, 2020

জিল্লুর রহমান জয় : বিশ্বের ভয়ানক ব্যাটিংয়ের একজন  এবিডি ভিলিয়ার্স যেদিন জ্বলে ওঠেন সেদিন প্রতিপক্ষের বোলারদের ঘুম হারাম হয়ে যায়। কথাটা আবারও প্রমাণ করতে ছাড়লেন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান।

চলতি আইপিএলে রাজস্থান রয়্যালস বোলারদের উড়িয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে দাপুটে জয় এনে দিয়েছেন এই মারকুটে ব্যাটসম্যান ডি ভিলিয়ার্স। স্টিভেন স্মিথদের দেওয়া ১৭৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রোটিয়া ব্যাটসম্যানের ঝড়ো ফিফটিতে ২ বল হাতে রেখে ৭ উইকেটের জয় পেয়েছে ব্যাঙ্গালুরু।

আজ শনিবার (১৭ অক্টোবর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা দারুণ করেন রাজস্থানের রবিন উথাপ্পা ও বেন স্টোকস। দুজনের ওপেনিং জুটিতে আসে ৫০ রান।

স্টোকসকে (১৫) সাজঘরে ফিরিয়ে এই জুটি ভাঙেন ক্রিস মরিস। এরপর দলীয় ৬৯ রানে উথাপ্পা (৪২) ও সঞ্জু স্যামসনকে (৯) হারিয়ে বিপদে পড়ে রাজস্থান।

কঠিন মুহুর্তে দলের হাল ধরেন অধিনায়ক স্মিথ। অস্ট্রেলিয়ান ব্যাটাসম্যান ৩৬ বলে করেন ৫৭ রান। তার ইনিংসটি সাজানো ছিল ৬ চার ও ১ ছক্কায়। এছাড়া জস বাটলারের ২৪, জোফরা আর্চারের ২ এবং অপরাজিত থাকা ব্যাটসম্যান রাহুল তেওয়াতিয়ার ১৯ রানের ওপর ভর করে ৬ উইকেটে ১৭৭ রান করে রাজস্থান।

ব্যাঙ্গালুরুর হয়ে ৪ ওভারে ২৬ রান দিয়ে মরিস একাই নেন ৪ উইকেট। বাকি উইকেট ২টি নিয়েছেন যুজুবেন্দ্র চাহাল।

জবাব দিতে নেমে ব্যক্তিগত ১৪ রানে ওপেনার অ্যারন ফিঞ্চ সাজঘরে ফিরলেও আরেক ওপেনার দেবদূত পাডিক্কালকে (৩৫) নিয়ে এগোতে থাকেন আধিনায়ক বিরাট কোহলি। ব্যাঙ্গালুরুর অধিনায়ক যখন সাজঘরে ফিরছেন তখন দলের রান ১০২। কোহলির ৩২ বলে ৪৩ রানের ইনিংসটি সাজানো ছিল ১ চার ও ২ ছক্কায়।

এরপরও অবশ্য জয়ের জন্য চিন্তা করতে হয়নি তাকে। ব্যাটিংয়ে প্রথমে কিছুটা দেখেশুনে খেলেন তারপর ঝড় তুলেন ডি ভিলিয়ার্স। শেষ পযন্তৃ অপরাজিত থেকে ২২ বলে ৫৫ রান করেন তিনি। তার ইনিংসটি সাজানো ছিল ১ চার ও ৬ ছক্কায়। ডি ভিলিয়ার্সকে সঙ্গ দেন গুরকিরাত সিং মান (১৯)। ১৯.৪ বলে ৩ উইকেটে হারিয়ে ১৭৯ রান করে জয় তুলে নেয় ব্যাঙ্গালুরু। শেষ দুই ওভারে জয়ের জন্য  ৩৫ রান দরকার ছিল রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরের।

 

১৯ তম ওভারে প্রথম তিন বলে এবি ভিলিয়ার্স ওভার বাউন্ডারি মেরে অনেকটা সহজ করে দেয় জয়ের পাল্লা। ১৯ তম ওভারে আসে ২৫ রান। শেষ অভারে দরকার ছিল ১০ রান আকচারে এর প্রথম বলে আসে ২ রান দ্বিতীয় বলে আসে ৩ রান আর তৃতীয় বলে ওভার বাউন্ডারি মেরে ম্যাচ জিতান প্রোটিন ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। ম্যাচের জয়ের উল্লাসে দাঁড়িয়ে এবি ভিলিয়ার্সকে হাততালি দিয়ে স্বাগতম জানাই বলিউডের জনপ্রিয় নায়িকা অনুষ্কা শর্মা। বিরাট কোহলি ও ছুটে যান মাঠে এবি ভিলিয়ার্সকে জড়িয়ে ধরে জয়ের উল্লাসে ভাসে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au