খেলাধুলা

কেকেআরকে হারিয়ে ফের শীর্ষে মুম্বাই

  • 5:28 am - October 17, 2020

নতুন সময় স্পোর্টস ডেস্ক : আইপিএলের এবারের আসরের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান নিয়ে দিল্লি ও মুম্বাইর মধ্যে নীরব লড়াই চলছে। একদিন শীর্ষে উঠে যাচ্ছে দিল্লি পরের দিনই ওই স্থানটি পুনঃদখলে নিচ্ছে মুম্বাই। গত বুধবার রাতে রাজস্থানকে হারিয়ে শ্রেয়াসরা উঠে যায় টপে, আর শুক্রবার রাতে কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) ৮ উইকেটে হারিয়ে রোহিতের মুম্বাই এখন একনম্বরে।

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে কলকাতা প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৪৮ রান তোলে। জবাবে ১৬.৫ ওভারেই ২ উইকেট হারিয়ে এই রান তুলে মুম্বাই। ফলে কেকেআরের সঙ্গে প্রথম সাক্ষাতের পর দ্বিতীয়বারেও সহজ জয় পেয়েছে আইপিএলের বর্তমান চ্যাম্পিয়নরা। ওপেন করতে নেমে মুম্বাইকে জিতিয়ে মাঠ ছাড়েন দক্ষিণ আফ্রিকার ডি কক। ৪৪ বলে ৯ চার ও ৩ ছক্কায় অপরাজিত ৭৮ রান করেন তিনি।

তার সঙ্গে ১১ বলে ৩ চার ও ১ ছক্কায় অপরাজিত ২১ রান করেন হার্দিক পান্ডিয়া। ইনিংসের ১৭তম ওভারের পঞ্চম বলে উইনিং শটটাও আসে ডি ককের ব্যাট থেকেই। সূর্যকুমার যাদব ১০ ও রোহিত শর্মা ৩৫ রান করে আউট হন।

এর আগে কলকাতার নতুন অধিনায়ক ইয়ন মরগ্যান টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। দুই অংকে যেতে পারেননি রাহুল ত্রিপাঠি (৯ বলে ৭ রান), নিতিশ রানা (৬ বলে ৫ রান) ও দীনেশ কার্তিক (৮ বলে ৪ রা)। ধরে খেললেও ইনিংস বড় করতে পারেননি শুভমান গিল, ২৩ বলে করে যান ২১ রান।

৬১ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে বসে কলকাতা। সেখান থেকে দলের হাল ধরেন অধিনায়ক ইয়ান মরগান ও অলরাউন্ডার প্যাট কামিন্স। তারা দুজন ৮৭ রানের জুটি গড়ে দলকে ১৪৮ রানের সংগ্রহ এনে দেন। মরগান ২৯ বলে ২ চার ও সমান সংখ্যক ছক্কায় অপরাজিত ৩৯ রান করেন। আর কামিন্স ৩৬ বলে ৫ চার ও ২ ছক্কায় করেন অপরাজিত ৫৩ রান।

মুম্বাইর রাহুল চাহার বল হাতে ২টি উইকেট নেন। এছাড়া ট্রেন্ট বোল্ট, নাথান কাউল্টার নিল এবং ট্রেন্ট বোল্ট নেন ১টি করে উইকেট। ম্যাচসেরা নির্বাচিত হন কুইন্টন ডি কক। এই জয়ে ৮ ম্যাচ থেকে ১২ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান নিয়েছে মুম্বাই। সমান ম্যাচ থেকে ৮ পয়েন্ট নিয়ে কলকাতা রয়েছে চতুর্থ স্থানে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au