খেলাধুলা

গ্রিজমান এমবাপের গোলে ক্রোয়েশিয়ার বিপক্ষে ফ্রান্সের জয়

  • 6:01 am - October 15, 2020

নতুন সময় স্পোর্টস ডেস্ক : যেন আবারও দেখা মিলল ২০১৮ সালের বিশ্বকাপ ফাইনালের সেই ম্যাচ। বিশ্বসেরা ওই মঞ্চে দুর্দান্ত ক্রোয়েশিয়াকে হারায় ফ্রান্স। বিশ্বকাপের ফাইনালের সেই ম্যাচের মতই এবারের লড়াইয়েও গোলের দেখা পেলেন কিলিয়ান এমবাপে। জাগরেভে বুধবার রাতে অনুষ্ঠিত উয়েফা নেশন্স লিগে ‘এ’ লিগের গ্রুপ ৩ এর ম্যাচে ক্রোয়েশিয়াকে ২-১ ব্যবধানে হারায় ফ্রান্স। ম্যাচের শুরুতেই অতোঁয়ান গ্রিজমানের গোলে এগিয়ে যায় তারা। দ্বিতীয়ার্ধে স্বাগতিক দল সমতা ফিরিয়ে বসলে শেষ দিকে অতিথিদের জয়সূচক গোলটি এনে দেন এমবাপে।

নিজেদের মাঠে ক্রোয়েশিয়া বল দখলে আধিপত্য দেখালে গোলের সুযোগ কাজে লাগাতে পারেনি দলটি। বরং তাদের রক্ষণভাগের দুর্বলতার সুযোগে খেলার অষ্টম মিনিটে এগিয়ে যায় ফ্রান্স। এমবাপের ফ্রি-কিকে সূত্রে বল পেয়ে ডি-বক্সের মাঝামাঝি থেকে গোলটি করেন গ্রিজমান। এই গোলেই এগিয়ে থেকে বিরতিতে যায় ফ্রান্স। ম্যাচের ৬২তম মিনিটে সমতা ফেরায় ক্রোয়েশিয়া। সতীর্থ জোসিপ ব্রেকালোর পাসে ডান পায়ের শটে গোলটি করেন অ্যাটাকিং মিডফিল্ডার নিকোলা ভ্লাসিচ।

১-১ সমতায় এগিয়ে যাওয়া ম্যাচে ৭৯ তম মিনিটে পার্থক্য গড়ে দেন এমবাপে। লুকাস দিনিয়ের পাসে ডি-বক্সের মাঝ থেকে ডান পায়ের শটে গোলটি করেন তারকা এই ফরোয়ার্ড। এই জয়ে চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে আছে ফ্রান্স। একই সংখ্যক ম্যাচ খেলে সমান পয়েন্ট পেলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে আছে দিনের অপর ম্যাচে সুইডেনকে ৩-০ গোলে হারানো পর্তুগাল। রাশিয়া বিশ্বকাপের ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয় ফ্রান্স। গত মাসে নেশন্স লিগের ম্যাচেও প্রতিপক্ষটিতে একই ব্যবধানে হারিয়েছিল তারা।

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

সহকারী কোচকে পাশে পাচ্ছেন লিটন

ক্রীড়া প্রতিবেদক: সময়টা মোটেও ভালো যাচ্ছেন লিটন দাসের। চলতি বছর তিন সংস্করণ মিলিয়ে ৯ ম্যাচ মাঠে নেমে রান করেছেন মাত্র ১৩৪। পাননি কোনো অর্ধশতকের গড়…

শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান

স্পোর্টস: আগামী ৭ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরুর আগে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান। গৌহাটিতে বৃষ্টি বিঘ্নিত অনুশীলন ম্যাচে ২৩ বল হাতে রেখে শ্রীলঙ্কাকে ৬…

মেয়েদের বিশ্বকাপ ট্রফি স্পেনের

খেলা: এর আগে কখনও ইংল্যান্ড কিংবা স্পেন নারী ফুটবল বিশ্বকাপে ফাইনালের দেখা পায়নি। সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে সেমিফাইনালে ওঠাই ছিল ইংল্যান্ডের সেরা পারফরমেন্স। অন্যদিকে সেবার রাউন্ড…

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

নতুন ওয়ানডে অধিনায়কের নাম জানা যাবে মঙ্গলবার!

ক্রীড়া : কে হবেন বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক, সেটা নিয়ে চলছে জোর গুঞ্জন। আলোচনায় রয়েছেন সাকিব আল হাসান, লিটন দাস ও অলরাউন্ডার মেহেদী হাসান…

বিশ্বকাপের দল নিয়ে বিসিবি সভাপতির ধারণা

খেলা: ওয়ানডে সুপার লিগ খেলে বাংলাদেশ অনেক আগেই বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে। সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ছিল বাংলাদেশের জন্য শুধুই আনুষ্ঠানিকতা।…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au