খেলাধুলা

ডি ভিলিয়ার্সকে ‘সুপারহিউম্যান’ বলেন কোহলি

  • 6:39 am - October 14, 2020

নতুন সময় স্পোর্টস ডেস্ক : কলকাতা নাইট রাইডার্সকে ৮২ রানের বড় ব্যবধানে হারিয়ে লিগ টেবিলে তিন নম্বরে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গাললোর। সৌজন্যে শারজায় এবি ডি ভিলিয়ার্স নামক এক প্রোটিয়া ব্যাটসম্যানের ব্যাটিং তান্ডব। ম্যাচ শেষে অধিনায়ক কোহলির মুখে তাই ম্যাচ সেরা ডি ভিলিয়ার্সের বাড়তি প্রশংসা। আসলে তার কারণও আছে। টুর্নামেন্টের প্রথমদিকের তুলনায় চরিত্র বদলেছে শারজার বাইশ গজ।

এখন আর বল পড়ে ব্যাটসম্যানদের ব্যাটে সহজে আসছে না। যার ফলে বোলারদের উপর ছড়ি ঘোরাতে পারছেন না ব্যাটসম্যানরা। ব্যতিক্রম এবি ডি’ভিলিয়ার্স। মন্থর পিচে বাকি ব্যাটসম্যানরা যখন বাউন্ডারির খোঁজে হন্যে হচ্ছেন তখন ডি’ভিলিয়ার্সের ব্যাটে বাউন্ডারির ফুলঝুরি। এদিন, প্রোটিয়া ব্যাটসমানের ৩৩ বলে ৭৩ রানের ইনিংসে ছিল ৫টি চার আর ৬টি ছয়। সেখানে কোহলি ২৮ বল খেলে ৩৩ রান করলেন একটি মাত্র বাউন্ডারির সহযোগে।

তাই ম্যাচ শেষে এবি’র ব্যাটিং প্রসঙ্গে বলতে গিয়ে আরসিবি অধিনায়ক জানালেন, টসের সময়েই বুঝে গিয়েছিলাম মন্থর উইকেট সময়ের সঙ্গে সঙ্গে আরও মন্থর হয়ে যাবে। একজন সুপারহিউম্যান ছাড়া বাকিরা সবাই এই পিচে ব্যাট করতে গিয়ে ভুগল। কোহলি জানান, ১৬৫-১৭০ রান ঠিক ছিল। কিন্তু ১৯৪ রান স্কোরবোর্ডে সম্ভব হয়েছে কেবল ওই বিশেষ ইনিংসটার জন্যই।

কোহলির কথায়, ওটা অবিশ্বাস্য একটা ইনিংস। আমি ভাবছিলাম কখন কোমরের নীচে কয়েকটা বল পাব যাতে আমি হাঁকাতে পারি। কিন্তু ডি’ভিলিয়ার্স এসে তৃতীয় বলটাই বাউন্ডারিতে পাঠাল। এরকম একটা পিচে এবি’র পক্ষেই এমন ব্যাটিং সম্ভব। এটা স্মরণীয় একটা ইনিংস। আমরা ১৯৫ রান তুলতে পেরেছি কেবল ওই মানুষটার জন্যই।

এছাড়া এই ম্যাচ থেকে পাওয়া অন্যান্য ইতিবাচক বিষয়গুলো কী? উত্তরে কোহলি জানান, চলতি টুর্নামেন্টে কেকেআরও ভালো খেলছে। কিন্তু এই ম্যাচে আমাদের একটা ভালো শুরু দরকার ছিল। দেখে ভালো লাগছে দলের প্রয়োজনে ভিন্ন সময় ভিন্ন ক্রিকেটার দায়িত্ব নিচ্ছে। ক্রিস মরিস যোগ দেওয়ায় বোলিং ইউনিটকে আরও শক্তিশালী লাগছে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au