খেলাধুলা

হায়দরাবাদকে হারিয়ে টুর্নামেন্টে টিকে রইল চেন্নাই

  • 6:29 am - October 14, 2020

নতুন সময় ডেস্ক : সানরাইজার্স হায়দরাবাদকে ২০ রানে হারিয়ে টুর্নামেন্টে টিকে রইল চেন্নাই সুপার কিংস। এ দিন হেরে গেলে প্লে অফের দৌড় থেকে ছিটকেই যেতে হতো ধোনিদের। মঙ্গলবার ম্যাচ জিতে আইপিএলের পয়েন্ট টেবিলের ছয়ে উঠে এলো তিন বারের চ্যাম্পিয়নরা।

দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ২০ ওভারে চেন্নাই তোলে ৬ উইকেটে ১৬৭ রান। এ বারের আইপিএলে আগের ম্যাচগুলোয় রান তাড়া করতেই দেখা গেছে চেন্নাইকে। এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ধোনি। ওপেনিং জুটিতে পরিবর্তন এনে চমক দেয় চেন্নাই। ডু প্লেসির সঙ্গে ওপেন করতে নামেন স্যাম কারেন। শেন ওয়াটসনকে ব্যাটিং অর্ডারে তিন নম্বরে নামিয়ে আনা হয়।

এবারের টুর্নামেন্টে ব্যাটে ধারাবাহিক রাখা ডু প্লেসি এ দিন ব্যর্থ হন। সন্দীপ শর্মার বলে বেয়ারস্টোর হাতে ক্যাচ দিয়ে আউট হন দক্ষিণ আফ্রিকান এই তারকা। খাতাই খুলতে পারেননি তিনি। স্যাম কারেনকে দ্রুত রান তোলার জন্য ওপেন করতে পাঠানো হয়েছিল। নিজের কাজটা ঠিকঠাকই করছিলেন তিনি। ২১ বলে ৩১ রান করার পরে সন্দীপ শর্মার বলে বোল্ড হন কারেন।

৩৫ রানে ২ উইকেট চলে যাওয়ার পরে অম্বাতি রায়ুডু ও ওয়াটসন ৮১ রানের পার্টনারশিপ গড়েন। সেট হয়ে যাওয়ার পরে রায়ুডু ৩৪ বলে ৪১ রানে আউট হন। রায়ুডুর মতোই ফুলটস বলে মণীশ পাণ্ডের হাতে ক্যাচ দিয়ে আউট হন ওয়াটসন। আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ৪২ রান। এরপর ধোনি আগের ফর্মে ধরা না দিলেও ১৩ বলে ২১ রান করেন। শেষ পর্যন্ত ১০ বলে ২৫ রান তুলে জাদেজা চেন্নাইকে নিয়ে যান ১৬৭-তে।

জয়ের লক্ষ্যে নামা ওয়ার্নারকে ৯ রানে ফেরান স্যাম কারেন। ডোয়েন ব্রাভোর ডাইরেক্ট থ্রোয়ে রান আউট হন মণীশ পাণ্ডে (৪)। বেয়ারস্টোকে (২৩) বোকা বানিয়ে বোল্ড করেন জাদেজা। কর্ণ শর্মার ডেলিভারি সোজা জাদেজার হাতে তুলে দেন প্রিয়ম গর্গ (১৬)। এরপর কেন উইলিয়ামসন হায়দরাবাদকে জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন। দ্রুত রান তুলতে গিয়ে কিউই তারকা ব্যক্তিগত ৫৭ রানে শার্দুল ঠাকুরের হাতে ধরা পড়লেন।

ফিল্ডিং অনুযায়ী বল করে বিজয় শঙ্করকে (১২) আউট করেন ব্রাভো। যে কোনও মুহূর্তে ম্যাচের রং বদলে দিতে পারেন রশিদ খান, তিনিও ৮ বলে ১৪ রান করার পরে ফিরে যান। শেষ ওভারে জেতার জন্য হায়দরাবাদের দরকার ছিল ২২ রান। তবে এই ওভারে মাত্র ২ রান নেয় হায়দরাবাদ। ওয়ার্নারের দল থামল ১৪৭ রানে। ম্যাচসেরা হয়েছেন চেন্নাইর রবিন্দ্র জাদেজা।

এর আগে সাত ম্যাচের মধ্যে পাঁচটিতে হেরে চাপে ছিল চেন্নাই। হায়দরাবাদকে হারিয়ে সেই চাপ অনেকটাই কাটাল তারা। ২০১০ সালেও ঠিক একই রকম পরিস্থিতিতে ছিলেন ধোনিরা। সেই অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়ে চ্যাম্পিয়ন হয়েছিল চেন্নাই।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au