জাতীয়

পুলিশে আক্রান্ত দেড় হাজার ছাড়ালো, ২৪ ঘণ্টা ৮০

  • 4:50 pm - May 09, 2020
পুলিশে আক্রান্ত দেড় হাজার ছাড়ালো, ২৪ ঘণ্টা ৮০

ঢাকা: মহামারি করোনা ভাইরাসে পুলিশে আক্রান্তের সংখ্যা দেড় হাজার ছাড়িয়েছে। আক্রান্তদের মধ্যে প্রায় অর্ধেক ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপিতে কর্মরত সদস্য। গত ২৪ ঘণ্টায় পুলিশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৮০ জনের।

শনিবার (৯ মে) পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা এক হাজার ৫০৯ জন। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ছয়জন। তবে করোনা উপসর্গ নিয়ে ডিএমপির শিল্পাঞ্চল থানা পুলিশের একজন সদস্য সকালে মৃত্যুবরণ করেছেন। তার ফলাফল পজিটিভ এলে বাহিনীটিতে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়াবে সাতজনে।

সদর দফতরের একটি সূত্র জানায়, আক্রান্তদের মধ্যে শুধু ঢাকা মহানগরেই (ডিএমপি) রয়েছেন ৭০৮ জন পুলিশ সদস্য। সেই সঙ্গে কোয়ারেন্টাইনে রয়েছেন দুই হাজার ৮৭০ জন। আইসোলেশনে রয়েছেন ৪৬৬ জন। তিনজন নতুন করে সুস্থ হওয়ায় মোট সুস্থ সদস্যের সংখ্যা ৯৬ জন।

অচেনা ভাইরাসটির প্রাদুর্ভাবে আক্রান্ত পুলিশ সদস্যদের সুচিকিৎসার জন্য আইজিপি ড. বেনজীর আহমেদের নি‌র্দে‌শে সকল ব্যবস্থা নেয়া হ‌য়ে‌ছে। চা‌হিদার সঙ্গে তাল মিলিয়ে বাড়া‌নো হচ্ছে চি‌কিৎসা ও সেবার পরিধি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে গঠন করা হয়েছে বিশেষ টিম। টিমের সদস্যরা নিরাপদ দূরত্ব বজায় রেখে করোনা আক্রান্ত প্রত্যেক সদস্যকে স্বশরীরে দেখতে যাচ্ছে। এছাড়া ২৫০ শয্যার বেসরকারি ইমপালস হাসপাতাল আড়াই মাসের জন্য ভাড়া নিয়ে করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

এদিকে, আজ দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৬৩৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৭৭০ জনে। গত ২৪ ঘণ্টায় ৮ জনসহ করোনা এখন পর্যন্ত দেশে ২১৪ জনের মৃত্যু হয়েছে।

এই শাখার আরও খবর

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক  রাজধানীর মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের নেতৃবৃন্দের সহযোগিতায় গতকাল মধ্যরাতে অর্ধশত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার রাত আনুমানিক…

কৃষকরা যাতে বৈষম্যের শিকার না হয় সেজন্য তারেক রহমান দেশের কৃষকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন: ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব 

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও যশোর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব বলেছেন, কৃষকরা…

অবৈধ পথে কোটি কোটি টাকার সম্পদের মালিক উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস

নিজস্ব সংবাদদাতা:  অবৈধ পথে অটেল সম্পদের মালিক হয়েছেন উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস। সম্প্রতি তার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের…

স্বেচ্ছাসেবক লীগের নেতা পরিচয় দীর্ঘদিন ধরে নিউমার্কেটের চাঁদা তুলছেন টুন্ডা শফিক!!

নিজস্ব প্রতিবেদক: নিউ মার্কেট থানা আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি হেমায়েত হোসেন চুন্নুর সহযোগী টুন্ডা শফিকের নেতৃত্বে নিউমার্কেট এলাকায় চাঁদাবাজির রমরমা ব্যবসা। টুন্ডা শফিক আগে স্বেচ্ছাসেবক…

চাঁদাবাজির প্রতিবাদ করায় যুবদলনে তাকেই চাঁদাবাজ বানানোর ষড়যন্ত্র

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সরকারের রাজধানীর কাওরানবাজারকে ঘিরে তৈরি হয় চাঁদাবাজ সিন্ডিকেট। ট্রাকস্ট্যান্ড, মাছের আড়ৎ, ফুটপাথ, পাইকারি কাঁচাবাজার, কিচেন মার্কেট, কাঠ পট্টিসহ পুরো এলাকাজুড়ে চলে…

সাবেক ছাত্রদলনেতার বিরুদ্ধে মামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক:  বৃহত্তর মোহাম্মদপুর থানা ছাত্রদলের সাবেক সফল সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তরের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক ইমামুল হাসান হেলালের…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au