রাজনীতি

আঠারো কোটি মানুষের দেশে এখন ঊনিশ কোটি আ’লীগ!

  • 6:40 am - October 13, 2020

মাঝে মাঝেই ভাবি আর লিখবো না। লিখে কি হয়? শুধু শুধু শত্রু বাড়ে। কিন্তু চারপাশ দেখে চুপ থাকতে পারি না। নিজের ভেতরে একটা তাগাদা অনুভব করি। জানি সবই অরণ্য রোদন। এদেশের সাংবাদিক বুদ্ধিজীবী আমলাদের একটা বড় অংশ মনে এবং মগজে তীব্র ছাত্রলীগ বিদ্বেষ লালন করে। শুধু ছাত্রলীগ নয় এরা মোটামুটি ছাত্র রাজনীতিকেই ঘৃণা করে।

আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ : হলে থাকার কারণে দেখেছি কিছু স্বার্থপর মেয়ে দিন রাত মুখ গুঁজে শুধু বই পড়ে, রুমমেটদের সাথে লাইট জ্বালানো বন্ধ করাসহ অসংখ্য ছোটখাট ইস্যু নিয়ে চরম ঝগড়া করে। নিজের রুমের বা পাশের রুমের কেউ অসুস্থ হয়ে মরে গেলেও ফিরেও তাকায় না। এরা ক্লাসে প্রথম হয়। পরবর্তীতে শিক্ষক হয়, বিসিএস ক্যাডার হয়।

এবং পেশাগত জীবনে যেয়ে যখন যে দল ক্ষমতায় থাকে নিজেদেরকে সেই দলের কর্মী বলে দাবি করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ সিনেট নির্বাচনে একটা নাম দেখে খুব অবাক হই। যে মেয়েটা আমি ছাত্রলীগ করতাম বলে আমাকে বা আমাদেরকে এড়িয়ে চলতো সেই মেয়ে নীলদলের নমিনেশন নিয়ে নির্বাচন করছে। এক শিক্ষক নেতা এবং ঢাবি প্রশাসনের এক শীর্ষ কর্তাকে জিজ্ঞেস করলাম এই মেয়ে কিভাবে নমিনেশন পেলো?

আমার শ্রদ্ধেয় দুই স্যার বললেন, ওতো ছাত্রলীগের নেত্রী ছিল। দলের জন্য ওর অনেক কন্ট্রিবিউশন। আমি স্যারকে বললাম ওর ভর্তির সেশন কত? কোন কমিটির নেতা ছিল। ওকে ফোন দিয়ে এখনই জিজ্ঞেস করেন। মেয়েটা আমার ইয়ারমেট। ছাত্রলীগ করা তো দূরের কথা বরং পলিটিক্যাল মেয়েদের সে সবসময় এড়িয়ে চলতো। এর আগের টার্মের কথা। একটা স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের এক এমডির রুমে বসা। রুমে আরো দুই একজন আছে।

উনি ছাত্রজীবনে কি কি করেছেন তার বিশদ বর্ণনা। সামনের মোসাহেবেরা জী ভাই জী ভাই করছেন। সহ্য করতে না পেরে একপর্যায়ে জিজ্ঞেস করলাম ভাই আপনি কোন কমিটিতে ছিলেন? বেচারা ফাটা বেলুনের মত চুপসে গেলেন। আমি তো মহাপাজি। মাননীয় এমডি কে বললাম ওমুক ওমুক ভাই নিশ্চয়ই আপনার কর্মী ছিলেন। বেচারা বিপদ আঁচ করতে পেরে তড়িঘড়ি করে বললেন- আমার জরুরি একটা মিটিং আছে বের হতে হবে।

চেয়ার ছাড়তে ছাড়তে বললেন আসলে পড়াশোনা নিয়ে এত ব্যস্ত থাকতাম পলিটিক্স করার সময় পাইনি। উনার চেয়ারটা কিন্তু দলীয় বিবেচনায় পাওয়া। আমার প্রশ্ন হলো দলের নেতাকর্মীকে বঞ্চিত করে এই চেয়ারগুলোতে স্বার্থপর সুবিধাবাদীদের কারা বসায়? সেই কালপ্রিটদের সবার আগে জনসমক্ষে আনা উচিত। রাজনীতির নামে এই যে দুর্বৃত্তায়ন; এটা কি একদিনে ঘটেছে? এখন যারা গেলো গেলো করে রব তুলছেন, এতদিন কোথায় ছিলেন আপনারা?

সবার চোখের সামনেই এই বিষবৃক্ষটা রোপিত হয়েছে। আস্তে আস্তে শিকড় গজিয়েছে, ডালপালা ছড়িয়েছে। একটা মানুষও টু শব্দটা করেন নি! সর্বশেষ উপকমিটি গুলোতে যখন গণহারে হাইব্রিডদেরকে জায়গা করে দেওয়া হলো – বিবার্তায় সিরিজ নিউজ করেছিলাম। ৩/এ তে কয়েকদিন আন্দোলন চললো। বেশ কয়েকজনকে ম্যানেজ করা হলো। আন্দোলন শেষ হয়ে গেলো। যতদূর জানি আন্দোলনের ঐ কয়দিনে কাউয়াদের জনক এবং কাউয়ামুক্ত ছিল পার্টি অফিস।

সহযোগী এবং অংগসংগঠন গুলোর কাউন্সিলের তারিখ ঘোষণা করা হলেই পার্টি অফিসে শুরু হয়েছে হাইব্রিডদের আনাগোনা। এখনই সময় এদেরকে প্রতিহত করার। নতুন কমিটি গঠনের পর ওমুকের দাদা রাজাকার ছিল, তমুকের বাবা জামায়াত নেতা, সে ছাত্রদল/ শিবিরের নেতা ছিল- এই টাইপের নিউজ আর লিখতে চাই না।

আমি এখনো বিশ্বাস করি যারা বিরোধীদলটা পার করেছে, ১/১১ তে মাঠে ছিল তারা এক হলে হাইব্রিড অনুপ্রবেশকারীরা দৌড়ে পালাবে। দল বাঁচাতে, শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সমস্ত সংকট আর মান অভিমান ভুলে কাঁধে কাঁধ মিলাতে হবে, প্রয়োজনে পার্টি অফিস পাহারা দিতে হবে। গতকাল চাঁদপুরের কচুয়া উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশিরের জামিন মঞ্জুর হয়েছে। অনেককেই ফোনে খবরটা দিচ্ছিলাম।

ছাত্রলীগের সাবেক এক নেতাকে ফোন করে বললাম, ভাই একটা ভালো খবর আছে। আমাদের শিশির ভাইয়ের জামিন হয়েছে। কিছুক্ষণ চুপ করে থেকে ভাই বললেন, আচ্ছা বলো তো আমরা কোথায় গিয়ে দাঁড়িয়েছি! আমাদের আপা প্রধানমন্ত্রী আর উনার পরীক্ষিত কর্মী শাহজাহান শিশির বিনা অপরাধে জেল খাটেন। তার জামিনই এখন আমাদের কাছে বড় প্রাপ্তি!

আঠারো কোটি মানুষের দেশে এখন ঊনিশ কোটি আওয়ামী লীগ। সর্বত্রই পরীক্ষিত ত্যাগী এবং যোগ্যদের অবমূল্যায়ন। তার চেয়েও বড় আক্ষেপের ব্যাপার হলো অযোগ্য এবং সুবিধাবাদীদের লাগামহীন দৌরাত্ম্য। এতে করে ভারসাম্য নষ্ট হচ্ছে। একদিকে আপনি যোগ্যদের তাদের প্রাপ্য সম্মান দিচ্ছেন না অপরদিকে অযোগ্যদের মাথায় তুলে নাচছেন। একটা ফাঁপা অন্ত:সারশূণ্য কাঠামোর উপর দাঁড়িয়ে আছি আমরা। বড্ড ভয় হয়; সব তাসের ঘরের মতন উড়ে না যায়!

লেখক: সম্পাদক, বিবার্তা২৪ডটনেট।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au