মিডিয়া

মানারাত বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের অ্যালামনাই কমিটি গঠন

  • 8:41 am - October 12, 2020
মানারাত বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের অ্যালামনাই কমিটি গঠন

ঢাকা: মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জার্নালিজম এন্ড মিডিয়া স্ট্যাডিজ বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকালে রাজধানীর আশুলিয়ায় নিজস্ব ক্যাম্পাসে সাবেক ছাত্রছাত্রীদের নিয়ে এ অ্যালামনাই কমিটি গঠিত হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নজরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে এই অ্যালামনাই অ্যাসোসিয়েশন কমিটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় প্রধান রফিকুজ্জামান রুমান এবং সঞ্চালনা করেন বিভাগের সহকারী অধ্যাপক বুরহান ফয়সাল।

এ সময় ভাইস চ্যান্সেলর সাবেক শিক্ষার্থীদের উ‌দ্দেশ‌্য বলেন, সাংবাদিকদের বলা হয় ‘ওয়াচডগ’। একটি দেশের সাংবাদিকরা জেগে থাকলে সে দেশে অন্যায়, ধর্ষণ, খুন, দুর্নীতি কোনো কিছুই সম্ভব নয়। আমাদের মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগ থেকে যারা পাশ করে বের হয়েছেন তারা সততার সাথে কাজ করবেন। সবার আগে দেশকে প্রাধান্য দিবেন। কখন অন্যায়ের সাথে আপোস করবেন না। হলুদ সাংবাদিকতা করেও অনেকে ধনী হচ্ছেন এগুলো করবেন না। মনে রাখবেন আপনারা শুধু দেশের চর্তুথ স্তম্ভ নয়, জাতির বিবেকও।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক মামুন উদ্দিন, রেহেনা সুলতানা সহ সাবেক শিক্ষার্থীরা।

মানারাত বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম ডিপার্টমেন্টের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক নির্বাচিত হয়েছেন যোবায়ের আহমদ, যগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান হাফিজ, ফখরুল ইসলাম ও মাহমুদুল হাসান আশিক। সদস্য সচিব মাকসুসুর রহমান। এছাড়া সদস্য নাজমুস সাকিব সোহান, আহসান হাবীব সবুজ, আব্দুল্লাহ আল মুসান্না সাকিব, আব্দুল্লাহ আল মামুন, মোহাইমিনুল হক খান, সাইফুল আরিফ জুয়েল, আফরোজ ইসলাম, পাপলু রহমান, মোহাম্মদ জেনিম, ইসাবা তাসনিম, রাজিবুল ইসলাম ও সুমাইয়া সিদ্দিকা।

 

নতুন সময়/টিআই

এই শাখার আরও খবর

অন্যায়ভাবে চাকুরিচ্যুতদের পুনর্বহালের দাবিতে পদ্মা ব্যাংকের সামনে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক পদ্মা ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের অন্যায়ভাবে চাকুরিচ্যুত করার অভিযোগে মানববন্ধন করেছে সাবেক কর্মকর্তা কর্মচারীরা। মঙ্গলবার (২৭ আগস্ট) বেলা ১১ টার দিকে গুলশান ২ নাম্বারে…

যারা শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে, তারা আনসার লীগের সদস্য: সারজিস

ঢাকা: সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের ওপর পোশাকধারী আনসার লীগের সদস্যরা হামলা করেছে বলে অভিযোগ তুলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। সোমবার (২৬ আগস্ট) সন্ধ্যায়…

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

আওয়ামী লীগ আর গণতন্ত্র এক সঙ্গে চলে না : শামসুজ্জামান দুদু

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানকে দেওয়া কারাদণ্ডের আদেশ ‘ফরমায়েশি রায়’ বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।…

বিএমএসএসের বাঘারপাড়া উপজেলা কমিটির সম্মেলন ও সাংবাদিকদের মিলন মেলা অনুষ্ঠিত 

বাঘারপাড়া প্রতিনিধি জসিম: যশোরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি, বাঘারপাড়া উপজেলা কমিটির সম্মেলন ও সাংবাদিকদের মিলনমেলা ও অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৫ জুলাই শনিবার সকাল ১১টার সময়…

চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৯ জুন

নিজস্ব প্রতিবেদক: দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৯ জুন দেশে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ পালন করা…

ইতালির পাদোভায় বাংলাদেশী এসোসিয়েশন এবিপি এর নির্বাচনে সম্পন্ন, স্বপন-সাখাওয়াত পরিষদ জয়ী

জাকির হোসেন সুমন, ব্যাুরো চীফ ইউরোপ: ইতালির পাদোভায় বাংলাদেশী এসোসিয়েশন এবিপি এর নির্বাচনে বাংলাদেশ প্যানেল এর স্বপন – সাখাওয়াত পরিষদ ও বাংলাদেশ ঐক্যজোট তুহিন –…

লোহাগড়ায় সন্ত্রাসী ইউপি চেয়ারম্যান বোরহান কর্তৃক বিএমএসএস’র মানববন্ধনে হামলার চেষ্টা

প্রতিনিধি জসিম: নড়াইলের লোহাগড়া উপজেলায় সন্ত্রাসী ইউপি চেয়ারম্যান কর্তৃক সাংবাদিককে হত্যা চেষ্টার প্রতিবাদে বাংলাদেশ মফস্বল সোসাইটি ও স্থানীয় সাংবাদিক সমাজের আয়োজনে মানবন্ধন ও প্রতিবাদ সভায়…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au