বিনোদন

আমার সন্তান বাড়ির পরিবেশ বদলে দিয়েছে : কোয়েল

  • 8:24 am - October 12, 2020

সম্প্রতি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। এর আগে পুরো পরিবার করোনায় আক্রান্ত হয়েছিলেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে সব বিপদ কেটে গেছে। এক দিকে মা হওয়ার আনন্দ, অন্যদিকে পুরো পরিবার করোনায় আক্রান্ত হওয়া, ভালো-খারাপের দোলাচলের মধ্য দিয়ে গেছে অভিনেত্রীর দিন। এক সাক্ষাৎকারে এসব বিষয় নিয়ে কথা বলেছেন তিনি।

করোনা জয় ও সন্তানের মা হওয়ার অনুভূতি নিয়ে কোয়েল মল্লিক বলেন, ‘নিঃসন্দেহে জীবনের সেরা সময়, তাই তাকে খারাপ বলতে পারব না। মা হওয়ার মুগ্ধতাটা অনেক বেশি ছিল। কিছুটা সময় খুবই চিন্তায় কেটেছে। আমরা ভাবতেও পারিনি যে, এ রকম কিছু হতে পারে। তবুও এ সবের মধ্যে আমার সন্তান বাড়ির পরিবেশ বদলে দিয়েছে। বাড়িতেই কোয়রান্টিনে ছিলাম আমরা। রানের (নিসপাল সিংহ) সঙ্গে আমার এক ঘরে থাকাও বারণ ছিল। ওর যখন ছেলেকে দেখতে ইচ্ছে করত, তখন আমি বারান্দার একদিকে ছেলেকে কোলে নিয়ে দাঁড়াতাম। ও অন্য প্রান্ত থেকে দেখত। আমি ঈশ্বরে বিশ্বাসী, সেটাই আমাকে বিপদে শক্তি দেয়।’

প্রসঙ্গত, গত ১ ফেব্রুয়ারি সকালে নিজেই সুখবর জানিয়েছিলেন কোয়েল। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সপ্তম বিবাহবার্ষিকীতে স্বামী নেসপাল সিং রানের সঙ্গে কোয়েল মল্লিক নিজের একটি ছবি দিয়ে তৈরি পোস্টকার্ডের মাধ্যমেই জানালেন অন্তঃসত্ত্বা তিনি। কোয়েল লিখেছেন, ‘আমার মধ্যে এক নতুন জীবনের হৃৎস্পন্দন শুনতে পাচ্ছি। আমাদের সন্তানের অপেক্ষায় রয়েছি। এই গ্রীষ্মেই সে আসতে চলেছে।’

২০১৩ সালের ১ ফেব্রুয়ারি পাঞ্জাবের ছেলে নেসপাল সিং রানের সঙ্গে বিয়ে হয় কোয়েল মল্লিকের। নেসপাল ভারতের বাংলা সিনেমা প্রযোজক। পারিবারিকভাবে কলকাতায় থাকেন অনেক বছর ধরে। কোয়েল ও নেসপালের বিয়ে সে সময়ে টালিউডের আলোচিত ঘটনা ছিল। বাঙালি ও পাঞ্জাবি—দুভাবেই কোয়েলের বিয়ে হয়েছিল। বিয়ের অনুষ্ঠানের আয়োজন ছিল পাঁচ দিনের। আশীর্বাদ, সংগীত, গায়েহলুদ, বিয়ে, বউভাত—সবই ছিল। বিয়ের পর টালিউড ইন্ডাস্ট্রি থেকে নিজেকে খানিকটা গুটিয়ে নিয়ে সংসারে মন দেন এই তারকা।

ভারতের গুণী অভিনেতা রঞ্জিত মল্লিকের মেয়ে কোয়েল মল্লিক বাংলা সিনেমার জগতে এসেছেন ২০০৩ সালে। তার প্রথম সিনেমা ছিল হরনাথ চক্রবর্তীর ‘নাটের গুরু’। প্রথম নায়ক জিৎ। প্রথম সিনেমাতেই সুপারহিট ছিলেন কোয়েল। সেই ২০০৩ সাল থেকে টানা ১৩ বছর তিনি বাংলা সিনেমাকে একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে গিয়েছেন। তার অভিনীত চলচ্চিত্রগুলোর ভেতর ‘বলো না তুমি আমার’, ‘দুই পৃথিবী’, ‘পাগলু’, ‘১০০% লাভ’, ‘হেমলক সোসাইটি’, ‘পাগলু টু’, ‘সাত পাকে বাঁধা’, ‘বলো না তুমি আমার’, ‘জ্যাকপট’, ‘নবাব নন্দিনী’ প্রভৃতি উল্লেখযোগ্য। বাণিজ্যিক ধারার পাশাপাশি ‘দেবীপক্ষ’ বা ‘হেমলক সোসাইটি’র মতো সিনেমাতেও অভিনয় করেছেন।

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

চারবার স্ট্রোক ও শরীরের বাঁ পাশ অবশ গান ছেড়ে গ্রামে ফিরে গেছেন রিংকু

বিনোদন প্রতিবেদক: ‘ক্লোজআপ ওয়ান’খ্যাত তারকা মশিউর রহমান রিংকু। সংগীত ভুবনে জনপ্রিয় একটি নাম। ফোক, বাউল, মরমি ও সুফি ঘরানার গানের শিল্পী হিসেবে ব্যাপক পরিচিতি পান…

বুয়েটে ছাত্ররাজনীতি নিয়ে মতামত জানালেন অপি করিম

বিনোদন: ছাত্ররাজনীতি নিয়ে কয়েকদিন ধরেই অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। বুয়েটে ছাত্ররাজনীতি বন্ধের পক্ষে-বিপক্ষে জোরালো মত জানিয়েছেন প্রতিষ্ঠানটির বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। এবার…

ক্যারিয়ারে এখন পর্যন্ত এমন সিনেমা করিনি: বুবলী

বিনোদন: এটি তীব্র প্রেমের গল্প, ট্যাবু ভাঙার গল্প। সিনেমাটি সারপ্রাইজ রাখতে চেয়েছি। যা দর্শক প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে পাবেন। এটি এমন একটি সিনেমা প্রেক্ষাগৃহে না গিয়ে…

সোনালী রঙের ছোট চুলে বুবলীকে যেন চেনাই দায়

ঢাকা: ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। বর্তমানে ব্যস্ত আছেন নতুন সিনেমার শুটিংয়ে। এ নায়িকা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। প্রায় সময়ই ভক্তদের সঙ্গে নতুন ছবি…

নিষিদ্ধ হচ্ছেন চমক! নাটকের সিন্ডিকেটসহ নানা অনিয়মের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে ডিরেক্টরস গিল্ড

বিনোদন: ছোট পর্দার তরুণ অভিনেত্রী রুকাইয়া জাহান চমক ইস্যু ‘শেষ হইয়াও হইলো না শেষ’। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের সঙ্গার মতোই শেষ থেকে ফের এ…

মাত্র ১৪ মাসেই মোহভঙ্গ! বিচ্ছেদের পথে ব্রিটনি-স্যাম?

বিনোদন: বিয়ের বয়স মাত্র ১৪ মাস! এত অল্প সময়েই মোহভঙ্গ ঘটল ব্রিটনি স্পিয়ার্স-স্যাম আসগরির। ঘনিষ্ঠ সূত্রে খবর, ব্রিটনি-স্যাম বিচ্ছেদের আবেদন জানিয়েছিলেন। বুধবার অবশেষে তারা বিচ্ছিন্ন।…

পাঁচ মাসের জন্য ছেলের কাছে ববিতা

বিনোদন: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রনায়িকা ফরিদা আক্তার ববিতা। পাঁচ মাসের জন্য দেশের বাইরে গেছেন তিনি। সোমবার (১৫ মে) রাত ১২টার ফ্লাইটে কানাডার উদ্দেশে ঢাকা ছেড়েছেন এই…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au