রাজনীতি

সাংবাদিকদের জন্য নির্দিষ্ট চিকিৎসা কেন্দ্র স্থাপন করুন: নাসিম

  • 4:47 pm - May 09, 2020
সাংবাদিকদের জন্য নির্দিষ্ট চিকিৎসা কেন্দ্র স্থাপন করুন: নাসিম

ঢাকা: করোনা পরিস্থিতিতে ঝুঁকি নিয়ে পেশাগত দায়িত্ব পালন করা সাংবাদিকদের আরও উৎসাহ-উদ্দীপনা দিতে তাদের জন্য আর্থিক প্রণোদনা প্রদান ও নির্দিষ্ট চিকিৎসা কেন্দ্র স্থাপন করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।

শনিবার (৯ মে) এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

মোহাম্মদ নাসিম বলেন, ‘এখনই সরকারের সংশ্লিষ্ট মহল ও মিডিয়ার মালিকদের এক্ষেত্রে এগিয়ে আসতে হবে। করোনা যুদ্ধে ফ্রন্টফাইটার আজকের সাংবাদিক বন্ধুগণ। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন শহর ও মফস্বল অঞ্চলে দিনরাত জীবনের ঝুঁকি নিয়ে করোনা সংক্রান্ত বিভিন্ন খবর, সরকারি ব্যবস্থাপনা, ত্রাণ তৎপরতাসহ চিকিৎসা সংক্রান্ত সকল সুবিধা-অসুবিধার সংবাদ মাঠে থেকে সংগ্রহ করছে।’

তিনি বলেন, ‘ইতোমধ্যে দু’জন সাংবাদিক মৃত্যুবরণ করেছে এবং অনেকে করোনায় আক্রান্ত হয়েছে। যদিও ঝুঁকি নিয়ে কাজ করা সাংবাদিকদের পেশা, তবুও দুঃখজনক আজ তাদের অনেকের বিনা বেতনে কাজ করতে হচ্ছে। অনেকেই অনেক অসুবিধার মধ্যে প্রতিনিয়ত সংবাদপত্র চালু রাখতে কাজ করে যাচ্ছে। সংবাদ মাধ্যম জনগণের কাছে এখনো প্রতিদিনের প্রয়োজনীয় খোরাক হিসেবে উপস্থাপন করছে।’

১৪ দলের মুখপাত্র বলেন, ‘দুর্ভাগ্যজনক এই পরিস্থিতিতেও করোনা আক্রান্ত সাংবাদিকদের জন্য কোন সুনির্দিষ্ট চিকিৎসা কেন্দ্র স্থাপন করা হয়নি।’

এ অবস্থায় সাংবাদিকদের আর্থিক প্রণোদনার ব্যবস্থাসহ অন্য বিষয়গুলো কার্যকর করতে এগিয়ে আসার জন্য তিনি তথ্যমন্ত্রীর প্রতি পুনর্বার অনুরোধ জানান।

মোহাম্মদ নাসিম বলেন, ‘এখন এদেশে অনেক কর্পোরেট হাউজ এবং শিল্পগোষ্ঠী প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার মালিক ও সম্পাদক। এরা যদি সম্মিলিতভাবে কর্মরত সাংবাদিকদের জন্য আপৎকালীন আর্থিক তহবিল গঠন করে এবং প্রয়োজনীয় চিকিৎসার জন্য সুনির্দিষ্ট যেকোন বেসরকারি হাসপাতালের ব্যবস্থা করে, তাহলে আমি বিশ্বাস করি এই দুঃসময়ে সাংবাদিকরা আরো উৎসাহ-উদ্দীপনা ও শক্ত মনোভাব নিয়ে করোনা বিরোধী যুদ্ধে দেশ ও জনগণের পাশে থাকবে।’

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au