খেলাধুলা

মেসির গোলে শুভ সূচনা আর্জেন্টিনার

  • 5:10 am - October 09, 2020

কাতার বিশ্বকাপের দক্ষিণ আমেরিকান অঞ্চলের বাছাইপর্বে শুভ সূচনা হল আর্জেন্টিনার। বৃহস্পতিবার বুয়েন্স আয়ার্সের লা বোম্বোনেরায় ইকুয়েডরকে ১-০ তে হারিয়েছে তারা। একমাত্র গোলটি করেন লিওনেল মেসি। দুই বছর আগের রাশিয়া বিশ্বকাপের টিকিট পেতে কতই না ভুগতে হয়েছিল আর্জেন্টিনাকে। ২০১৭ সালের ১১ অক্টোবর বাছাইয়ের শেষ ম্যাচে এই ইকুয়েডরকে ৩-১ গোলে হারিয়ে জায়গা করে নিয়েছিল আলবিসেলেস্তেরা।

ওই ম্যাচে হ্যাটট্রিক করা মেসিই দলকে আবার উদ্ধার করলেন কাতারে যাওয়ার মিশনে। ম্যাচটা যে খুব সহজে জিতেছে আর্জেন্টিনা, তা নয়। ১৩ মিনিটে পেনাল্টি থেকে করা মেসির গোল গড়ে দিয়েছে দুই দলের পার্থক্য। লাউতারো মার্তিনেজ, মেসি ও লুকাস ওকাম্পোসের আক্রমণভাগ তেমন সুযোগ তৈরি করতে পারেননি। বার্সেলোনা ফরোয়ার্ডের একমাত্র পেনাল্টি শটের পর ম্যাচে আর একবার লক্ষ্যে শট রাখতে পেরেছিল স্বাগতিকরা।

কিন্তু ব্যবধান ছিল ওই এক গোলেরই। স্বস্তির কথা ম্যাচ শেষে তিন পয়েন্ট পেয়েছে আর্জেন্টিনা। ম্যাচের মাত্র ১১ মিনিটে সৌভাগ্যের দুয়ার খুলে যায় আর্জেন্টিনার। পারভিস এস্তুপিনানের কড়া ট্যাকলে ইকুয়েডরের বক্সের মধ্যে পড়ে যান ওকাম্পোস। পেনাল্টি পায় স্বাগতিকরা। দুই মিনিট পর নেওয়া পেনাল্টি শট থেকে মেসি করেন গোল।

গোলপোস্টের ডানে শট নেন অধিনায়ক, তার শটের দিকে ঝাঁপিয়ে পড়েছিলেন ইকুয়েডর গোলকিপার আলেক্সান্দার ডোমিঙ্গেজ। কিন্তু বিদ্যুৎ গতিতে ছুটে আসা বল ঠেকাতে পারেননি। দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান দ্বিগুণ করার সুবর্ণ সুযোগ এসেছিল আর্জেন্টিনার। মেসির বাড়ানো বলে হেড করেছিলেন ওকাম্পোস। কিন্তু অতিথি গোলকিপার ডোমিঙ্গেজ আঙুলের ছোঁয়ায় বল মাঠের বাইরে পাঠালে কর্নার হয়। ম্যাচে এই দুটি শটই ছিল লক্ষ্যে।

যোগ করা শেষ চার মিনিটের অন্তিম মুহূর্তে বক্সের বাইরে থেকে নেওয়া রোদ্রিগো দে পলের ডাইভ অল্পের জন্য গোলপোস্টের বাইরে দিয়ে চলে যায়। তাতে এক গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আগামী বুধবার বিশ্বের সর্বোচ্চ স্টেডিয়াম লা পাজের এস্তেদিও এর্নান্দো সিলসে বলিভিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। একই দিনে ইকুয়েডর স্বাগত জানাবে উরুগুয়েকে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au