স্টাফ করেসপন্ডেন্ট : ঢাকা ৫ আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে প্রচার প্রচারণার মাঠে জমে উঠেছে। সবচেয়ে বেশি প্রচার প্রচারণার লক্ষ করা গেছে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুল ইসলাম মনুর পক্ষে।
কাজী মনিরুল ইসলামের পক্ষে ঢাকা ৫ আসন এলাকার আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রচার প্রচারণায় মাঠে নেমেছে।
তারই ধারাবাহিকতায় নৌকার পক্ষে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন কাজি মমি।

আজ যাত্রাবাড়ী-ডেমরা এলাকার বিভিন্ন জায়গায় তিনি এ গণসংযোগ চালান।
জানা যায়, অত্র এলাকার ৪০,৪৮,৬৯,৭০, সহ প্রমুখ এলাকায় তিনি আওয়ামী লীগের সমর্থক ও ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে এ প্রচারণা চালান।
এসময় তিনি এলাকার ভোটারদের কাছে নৌকার প্রতীকে ভোট দেওয়ার জন্য অনুরোধ জানান। ভোটাররাও নৌকা মার্কায় ভোট দিতে থাকে আশ্বস্ত প্রকাশ করেন।
এ গণসংযোগের সময় উপস্থিত ছিলেন, শীষ মোহাম্মদ খান, সুজন, কাজী হিমেল, মাহমুদুল হোসাইন হৃদয়, পাবেল, আকন, মুরসালিন, মিলন , ইমন, মুন্না, ইসমাইল প্রমুখ,