রাজনীতি

নৌকার পক্ষে ভোট চাইলেন এমপি প্রার্থী মনিরুল ইসলামের পুত্র কাজী রনি

  • 5:22 pm - October 08, 2020

নিজস্ব প্রতিবেদক : ঢাকা ৫ উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুল ইসলাম মনুর নৌকার পক্ষে জনসম্মুখে সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইলেন তার সুযোগ্য পুত্র কাজী রনি।

আজ যাত্রাবাড়ী-ডেমরা এলাকার সাধারণ মানুষের কাছে গিয়ে তিনি নৌকার জন্য ভোট চান। এদিকে নৌকার পক্ষে ভোট চাওয়ার এ প্রচার-প্রচারণার নেতৃত্বদেন কাজী অঞ্জন।

এ সময় উপস্থিত ছিলেন, কাজী রবিন, কাজী সঞ্জয়, আকিব, মুন্না, ফাহাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

ভোটারদের কাছে ভোট চাইতে গিয়ে কাজী রনি বলেন, আপনারা জানেন ১৭ ই অক্টোবর নির্বাচনের দিন ধার্য করা হয়েছে। এ নির্বাচনে দয়া করে আপনারা ভোট কেন্দ্রে যাবেন এবং নৌকার প্রতীকে একটি ভোট দিবেন।

তিনি বলেন, আপনারা জানেন, আমার বাবা কাজী মনিরুল ইসলাম মনু কেমন মানুষ। তিনি সবসময় আপনাদের পাশে থেকে সেবা করে যাওয়ার চেষ্টা করেছেন। এ উপ-নির্বাচনে আমার পিতা যাতে এমপি হয় সেজন্য আপনারা নৌকা মার্কায় ভোট দিবেন। যেমন সুখ-দুঃখের আপনারা বাবাকে পাশে পেয়েছেন বাবা বিজয়ী হলে ইনশাআল্লাহ সব সময় তাকে পাবেন।

কাজী রনি বলেন, আমার বাবাকে সংসদ সদস্য হিসেবে আপনারা একটিবার সুযোগ দিবেন। আপনাদের পাশে অতীতে তিনি যেভাবে ছিলেন একজন জনপ্রতিনিধি হওয়ার পর তাকে ঠিক সেই ভাবে পাবেন ইনশাল্লাহ।

তিনি বলেন, আমার বাবা সততা স্বচ্ছতা মানবতা উদারতা ও আপনাদের সহযোগিতা নিয়েই এগিয়ে যেতে চাই। আশা করি আপনারা তার পাশে থাকবেন।

এ প্রচার প্রচারণার সময় অসংখ্য ভোটাররা নৌকার প্রতীকে ভোট দেওয়ার জন্য তাকে আশ্বস্ত প্রকাশ করেন।

এদিকে এলাকার সাধারণ মানুষ এমপি পুত্রকে কাছে পেয়ে তারা সুখ-দুঃখের কথা তার সঙ্গে শেয়ার করেন। কাজী রনিও অসহায় সাধারণ মানুষের সুখ-দুঃখের ভাগীদার হয়ে পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

 

নতুন সময়/টিআই

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au