রাজনীতি

শপিং না করে অর্থ নিয়ে জনগণের পাশে দাঁড়ান: নেতাকর্মীদের কাদের

  • 10:19 am - May 09, 2020
শপিং না করে অর্থ নিয়ে জনগণের পাশে দাঁড়ান: নেতাকর্মীদের কাদের

ঢাকা: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘এবার ঈদ এসেছে ভিন্ন প্রেক্ষাপটে, ভিন্ন বাস্তবতা। দেশ পার করছে সংকটকাল। এই পরিস্থিতিতে আমি বাংলাদেশে আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মীদের ঈদের শপিং না করো এর অর্থ অসহায়, দরিদ্র, কর্মহীন জনগণের মাঝে বন্টনের আহ্বান জানাচ্ছি।’

শনিবার (৯ মে) এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘এভাবেই আমরা এবারের ঈদ উদযাপন করতে চাই। চাই ত্যাগের মহিমায় নিজেদেরকে অসহায় জনগণের সঙ্গে একাত্ম করতে। পাশাপাশি ঈদের কেনাকাটায় সংযম ও পরিমিতবোধ বজায় রাখার জন্য বিত্তবান ও ধনাঢ্য ব্যক্তিবর্গের নিকট আহ্বান জানাচ্ছি।’

এসময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘সরকারের বিরুদ্ধে বিষোদগার না করে আসুন আপনি ও আপনার দল এ সংকটকালে জনগণের পাশে দাঁড়ানো। করোনা প্রতিরোধ মানবিক দায়িত্ব পালন করুন।’

সাধারণ ছুটি শিথিলের বিষয়ে সড়কমন্ত্রী বলেন, ‘জীবনের পাশাপাশি জীবিকার চাকাও সচল রাখতে হবে। তাই সরকার কিছু কিছু ক্ষেত্রে সাধারণ ছুটি শিথিল করেছে, শপিংমল খোলার অনুমতি দিয়েছে।’

‘স্বাস্থ্যবিধি মেনে আমাদের অর্থনীতিকে উৎসব কেন্দ্রীক একটা প্রভাব আছে। সরকার জনগণের ওপর ছেড়ে দিয়েছে, শপিংয়ে যাওয়ার বিষয়টি। কাউকে বাধ্য করেনি। তবে সেখানেও প্রশাসনের নজরদারি থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে।’

তিনি বলেন, ‘আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের করোনা পরিস্থিতি আমাদের চেয়েও খারাপ। তারপরও তারা কিছু কিছু ক্ষেত্রে অর্থনৈতিক কর্মকান্ড চালিয়ে যাওয়ার জন্য লকডাউন শিথিল করছে। আমেরিকার ৪৭ টি অঙ্গরাজ্যে লকডাউন তুলে নিচ্ছে। স্পেন, ইটালি, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে অর্থনীতির চাকা সচল রাখতে লকডাউন শিথিল করছে।’

করোনা যোদ্ধাদের প্রতি আহ্বান জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘করোনা যোদ্ধাদের প্রতি আমি আহ্বান জানাচ্ছি আপনারা দেশ-জাতির আশার আলো। সম্মুখসারির যোদ্ধা। আপনার সাহসিকতার সাথে কাজ করছেন। আপনার এবং আপনার পরিবারের সুরক্ষায় শেখ হাসিনা সরকার আপনাদের পাশেই আছে। আপনাদের অদম্য মনোবল ও জনগণের সহযোগিতা নিয়ে আমরা এ সংকট থেকে বেড়িয়ে আসবো ইনশাল্লাহ।’

পারিবারিক সহিংসতা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘করোনাকালে পারিবারিক সহিংসতা উদ্বেগ জনক হারে বেড়েই চলেছে, ধরনের সহিংসতা করোনা বিস্তারের সহায়ক হতে পারে। আমি সকলকে রমজানের সময় সংযমী ও ধৈর্য ধারণের আহ্বান আহ্বান জানাচ্ছি।’

গুজব ও অপপ্রচার ভাইরাসের চেয়েও ভয়ঙ্কর দাবি করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, এক শ্রেণির মানুষ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অনলাইনে গুজব ছড়িয়ে যাচ্ছে। কোনো ঘটনা না ঘটলেও তা রটানো হচ্ছে। এসকল গুজব ও অপপ্রচার উদ্দেশ্য মূলক। গুজব ও অপপ্রচার ভাইরাসের চেয়েও ভয়ঙ্কর।’

দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে যারা এতদিন ঘরে অবস্থান করছেন, স্বাস্থ্যবিধি মেনে চলেছেন তাদের জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। আমাদের এই পরিস্থিতিতে কিছুতেই মনোবল হারালে চলবে না। মাস্ক পরা, হাত ধোঁয়া, স্বাস্থ্যবিধি মেনে চলা, সামাজিক দূরত্ব মেনে চলার বিষয়টি আরো কঠোরভাবে মেনে চলতে হবে।’

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au