রাজনীতি

রাষ্ট্র চাইলে সবই সম্ভব: বিদিশা

  • 8:13 am - October 06, 2020

নতুন সময় ডেস্ক : আমি হলফ করে বলতে পারি সরকার যদি আন্তরিক হয় তাহলে ধর্ষণের মতো জঘন্য অপরাধ বাংলাদেশের বুক থেকে চিরতরে মুছে ফেলা সম্ভব বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা এরশাদ।

তিনি বলেন, আসলে রাষ্ট্রযন্ত্র বিকল হয়ে গেছে, পচে গেছে রাষ্ট্রের সব সচল ইউনিটগুলো। কে কার কথা ভাবছেন? সবাই নিজের আখের গোছানো নিয়ে ব্যস্ত। কে কাকে ধর্ষণ করলো বা কে ধর্ষিত হলো তা জেনে লাভ কি? মঙ্গলবার (৬ অক্টোবর) তিনি তার ফেসবুক পেজে স্ট্যাটাসে এ কথা উল্লেখ করেন।

তিনি আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আপনাকে উদ্দেশ্য করে বলছি, রাষ্ট্রের আইন-শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব আপনার ওপর ন্যস্ত, আপনি যদি তা পালন করতে ব্যর্থ হন তাহলে দায়িত্ব থেকে সরে দাঁড়ানো উচিত, এভাবে আর কত তামাশা দেখবে জাতি, আপনাকে আগে মনে রাখতে হবে আপনি কোন দলের দায়িত্ব পালন করার জন্যই এই আসনটিতে বসেননি, গোটা জাতির নিরাপত্তা আপনার হাতে নিজের পরিবারের কথা, এদেশের নিরীহ মানুষের কথা চিন্তা করে আপনাকে কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ গ্রহণ করা উচিত, আর যদি আপনি অপারগতা প্রকাশ করেন তাহলে নিজ দায়িত্ব থেকে পদত্যাগ করুন।

বিদিশা বলেন, গণমাধ্যমকর্মীদের দৃষ্টিআকর্ষণ করে বলতে চাই স্বরাষ্ট্রমন্ত্রীর বিশেষ ক্ষমতা বলে আমাকে মাত্র তিন মাসে প্রশাসনিক দায়িত্ব অর্পণ করুক, আমি বাংলাদেশ থেকে ধর্ষণ নামক শব্দটিকে জাদুঘরে পাঠিয়ে দিতে পারব বলে আমার বিশ্বাস। পরিশেষে বলতে চাই, মানববন্ধন আর মিটিং-মিছিল করে ধর্ষণ দমানো সম্ভব নয়, ধর্ষণ কমাতে হলে ধর্ষকদের সমূলে উৎপাটন করতে হবে বলেও তিনি তার ফেসবুক ওয়ালে উল্লেখ করেন।

সূত্র: বাংলা নিউজ ২৪

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au