রাজনীতি

চলতি মাসেই মাঠে নামছে আওয়ামী লীগের সাংগঠনিক টিম

  • 6:41 am - October 06, 2020
চলতি মাসেই মাঠে নামছে আওয়ামী লীগের সাংগঠনিক টিম

ঢাকা: বিভিন্ন জেলা-উপজেলায় আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম চাঙ্গা করতে মাঠে নামছে সাংগঠনিক টিম। তৃণমূলের নেতাকর্মীদের দ্বন্দ্ব-বিবাদ মিটিয়ে আবার সম্মেলন শুরু করার উদ্দেশ্যেই এই উদ্যোগ। চলতি মাসের যে-কোনও সময় সফরে বেরিয়ে পড়বে এসব টিম।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে একথা জানান এসব টিমের দায়িত্বপ্রাপ্ত নেতারা।

দীর্ঘ প্রায় ৬ মাস পর শনিবার গণভবনে বসে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠক।

করোনার পর আবারো দলের কার্যক্রম গতিশীল করতে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দেশের ৮ বিভাগের জন্য গঠন করা হয় ৮টি সাংগঠনিক টিম। একজন যুগ্ম সাধারণ সম্পাদককে দুটি বিভাগের দায়িত্ব দেয়া হয়।

এছাড়া টিমে রাখা হয়েছে, একজন করে সাংগঠনিক সম্পাদক, ২ জন সভাপতিমণ্ডলীর সদস্য এবং দলের সদস্যদের।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান বলেন, “এ টিমগুলোর মূল কার্যক্রমটা হলো- বিভিন্ন জেলা-উপজেলাতে সাংগঠনিক অবস্থার সমৃদ্ধি কিভাবে করা যায়, কিভাবে সাংগঠকিক অবস্থাকে আরো গতিশীল করা যায় সেগুলো দেখভাল করা।”

রইমধ্যে কেন্দ্রীয় দপ্তরে জমা পড়েছে সম্মেলন হয়ে যাওয়া জেলাগুলোর পূর্ণাঙ্গ কমিটি। তবে এসব কমিটিকে ঘিরে অভিযোগ জমা পড়েছে আরো বেশি। এসব অভিযোগের নিষ্পত্তি করাও এসব সাংগঠনিক টিমের অন্যতম উদ্দেশ্য হবে বলে জানান নেতারা।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, “সব অভিযোগ যে ঢালাওভাবে সত্য সেটি নয়। আবার অনেক অভিযোগ সত্য। সুতরাং এগুলো খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা, যারা ত্যাগী নেতাকর্মী তাদের কমিটিতে স্থান করে দেয়া- এই সাংগঠনিক টিমগুলোর অন্যতম প্রধান কাজ।”

ইউনিয়ন পর্যায় থেকে আবারো ত্রিবার্ষিক সম্মেলন শুরু করতেও তৎপরতা চালানো হবে বলে জানান এ নেতা।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au