আইন আদালত

বাঘারপাড়ায় বিপুল পরিমানে ভেজাল সার জব্দ, ৩ মাসের জেল

  • 7:15 pm - October 05, 2020
বাঘারপাড়ায় বিপুল পরিমানে ভেজাল সার জব্দ, ৩ মাসের জেল
অনুপম দে, বাঘারপাড়া প্রতিনিধি : ভেজাল সার বিক্রির দায়ে যশোরের বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়ীয়া বাজারের এক সার ব্যবসায়ীর গুদামের বিপুল পরিমান ভেজাল সার জব্দ ও তিন মাসের করা কারাদন্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতে ওই ব্যবসায়ীকে সার ব্যবস্থাপনা আইন ২০০৬ এর ১৭(৩) ধারা মোতাবেক তিনমাসের বিনাশ্রম কারাদন্ড দেন।
পরীক্ষার পর ভেজাল সার প্রমাণিত হওয়ায় উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সোমবার দুপুরে পবিত্র সাহা নামের ওই ব্যবসায়ীকে কারাদন্ডাদেশ দেন। আর বিপুল পরিমান ভেজাল সার জব্দ করেন। উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতিতে টের পেয়ে অপর ব্যাবসায়ী প্রসিত সাহা সিটকে পড়েন।
স্থানীয় ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার নারিকেলবাড়িয়া গ্রামের (পবিত্র সাহা) দীর্ঘদিন ধরে স্থানীয় নারিকেলবাড়িয়া বাজারে সারের দোকান দিয়ে ব্যবসা করে আসছেন। তিনি আসল সারের পাশাপাশি ভেজাল সারও বিক্রি করেন। সম্প্রতি ভেজাল সার তাঁর গুদামে রাখা হয়েছে বলে উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আফরোজের কাছে অভিযোগ যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ওই দোকানে গিয়ে ভেজাল সার রাখা এবং বিক্রির বিষয়ে তাঁর কাছে জানতে চান। তিনি এ ধরনের অভিযোগ অস্বীকার করেন। এ সময় গুদামে মজুত সারের বস্তা থেকে টিএসপি ও পটাশ সারের নমুনা সংগ্রহ করে প্রশাসন।
নমুনা পরীক্ষায় জানা যায়, এগুলো ভেজাল সার। তখন ভ্রাম্যমাণ আদালত (পবিত্র সাহা) উপস্থিতিতে গুদামে মজুতকৃত বিপুল পরিমান ভেজাল সার জব্দ করা হয়। অপরাধ স্বীকার করায় ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আফরোজ তাঁকে(পবিত্র সাহা) তিন মাসের কারাদন্ড দেন।
বাঘারপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা রুহুল আমিন বলেন, এসব ভেজাল সার জমিতে ব্যবহারের ফলে কৃষকের ফলনে কোনো লাভ হয়নি বরং চাষিরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও তানিয়া আফরোজ বলেন, সারের নমুনাতে ৪৬ শতাংশ টিএসপি থাকার নিয়ম থাকলেও সেখানে রয়েছে শূন্য শতাংশ। এবং মিউরেট অব পটাশ এর ক্ষেত্রে একই অবস্থা। অর্থাৎ জব্দকৃত পুরো সারই ভেজাল।
নতুন সময়/টিআই

এই শাখার আরও খবর

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au