রাজনীতি

বংশালে ১ হাজার পরিবারের বাসায় গিয়ে সহায়তা পৌছে দিলেন সাদেক পুত্র ইশরাক

  • 1:12 pm - May 08, 2020
বংশালে ১ হাজার পরিবারের বাসায় গিয়ে সহায়তা পৌছে দিলেন সাদেক পুত্র ইশরাক

ঢাকা: রাজধানীর বংশাল এলাকায় ১ হাজার অসহায় পরিবারের বাসায় বাসায় গিয়ে প্রয়োজনীয় খাবার এবং সহায়তা সামগ্রী পৌছে দিলেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

সেইসাথে বিভিন্ন সময় গুমের শিকার হওয়া এবং পুলিশী হয়রানীতে অসহায় হয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পরিবারের পাশে দাড়াচ্ছেন তিনি।

শুক্রবার বাদ জুম্মা রাজধানীর বংশাল এলাকায় স্থানীয় বিএনপির কিছু নেতা কর্মী নিয়ে বিভিন্ন মহল্লায় ঘুরে ঘুরে অসহায় ও দুস্থ পরিবারের খোঁজ খবর নেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

এসময় প্রত্যেকের বাসায় বাসায় গিয়ে নিজেই পৌছে দেন প্রয়োজনীয় খাবার সামগ্রী।আকস্মিক ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে পেয়ে অনেকটা আবেগাল্পুতও হয়ে যান অনেকেই।

এর আগে বৃহস্পতিবার মধ্য রাতে রাজধানীর বিভিন্ন এলাকার অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে এ ত্রাণ বিতরণ করা হয় ইঞ্জিনিয়ার কইশরাক হোসেনের পক্ষ থেকে। রাত ৯টা থেকে শুরু হয় ত্রাণ বিতরণ কার্যক্রম।

সেহরির আগ পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে অসহায়দের মাঝে এসব বিতরণ করা হয়। সারা রাতে প্রায় দেড় হাজার প্যাকেট বিতরণ করা হয়েছে।গত সোমবার বিতরণ করা হয় রাজধানীর সুত্রাপুর এবং ওয়ারী এলাকার ১ হাজার প্যাকেট।

২৮ এপ্রিল সাদেক হোসেন খোকা ফাউন্ডেশনের (প্রস্তাবিত) পক্ষ থেকে ঢাকার অসহায় মানুষের জন্য খাদ্য বিতরণ কর্মসূচি প্রজেক্ট ঢাকা এইডের ঘোষণা দেন ফাউন্ডেশনের আহ্বায়ক ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

সেই সঙ্গে রমজান উপলক্ষে ঢাকার অন্তত ১০ হাজার দুস্থ পরিবারের পাশে দাঁড়ানোর জন্য বিত্তবানদের নিয়ে প্রজেক্ট ঢাকা এইড নামে একটি তহবিল গঠনেরও আহ্বান জানান তিনি।এ উপলক্ষে ঘোষণা করা হয় রমজান প্রয়োজনীয় খাদ্যসামগ্রীর সমন্বয়ে প্রস্তত প্যাকেজের, যার নাম দেয়া হয় রমজান ফুড প্যাক। এই কর্মসূচিতে নিজস্ব অর্থায়নে আড়াই হাজার প্যাকেট বিতরণের ঘোষণা অনুসারেই বিতরণ করা হচ্ছে ত্রাণ সামগ্রীগুলো।

ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের আহ্বান সাড়া দিয়ে সরাসরি বিকাশের মাধ্যমে ফাউন্ডেশনের তহবিলে দুস্থদের জন্য দেশের বিভিন্ন এলাকা থেকে দান করেছেন ২ লাখ ৮৯ হাজার ৪৩০ টাকা। তহবিল সংগ্রহ চলবে আগামী ১০ মে পর্যন্ত। যে কেউ চাইলেই ফাউন্ডেশনের (প্রস্তাবিত) বিকাশ নম্বরে ০১৭০৭-৩৬৮৮৬৮ দান করতে পারবেন।

এ তহবিল সংগ্রহ সম্পর্কিত যাবতীয় হিসেব ফাউন্ডেশনের ওয়েবসাইটে বিস্তারিত তুলে ধরা হয়েছে।

 

নতুন সময়/কেবিসি

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au