মিডিয়া

শুভ জন্মদিন মাশরাফি বিন মর্তুজা

  • 7:25 am - October 05, 2020
শুভ জন্মদিন মাশরাফি বিন মর্তুজা

ক্রীড়া ডেস্ক: মাশরাফি বিন মর্তুজা মানে একটি প্রেরণার নাম। যার ছোঁয়াতেই যেন সবকিছু জাদুর মতো বদলে যায়। ঠিক তেমননি তার হাত ধরেই ২০১৫ সালে এ দেশের ক্রিকেটও নতুন দিনের সন্ধান পায়। যা চলছে এখনো। আজ সেই জীবন্ত কিংবদন্তি ম্যাশের ৩৭তম জন্মদিন। শুভ জন্মদিন ‘ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক’ ম্যাশ।

নড়াইলের চিত্রা নদীতে সাঁতরে বেড়ানো সেই দুরন্ত মাশরাফি কখন যে হয়ে উঠলেন বাংলাদেশ ক্রিকেটের আইকন, পোস্টারবয়- সেটা বোধকরি তার নিজেরও জানা নেই। সেই মাশরাফি বিন মর্তুজা এরইমধ্যে পার করে ফেলেছেন ৩৬টি বসন্ত। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সঙ্গে প্রায় ১৮ বছর ধরে যুক্ত আছেন তিনি।

১৯৮৩ সালের ৫ অক্টোবর নড়াইল শহরের মহিষখোলায় জন্মগ্রহণ করেন মাশরাফি। বাবা গোলাম মর্তুজা স্বপন, মা হামিদা বেগম বলাকা। দুই ভাইয়ের মধ্যে মাশরাফি বড়।

২০০৬ সালের ৭ সেপ্টেম্বর নড়াইল শহরের আলাদাতপুরের মৃত সিরাজুল হকের মেয়ে সুমনা হক সুমির সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হন মাশরাফি। ওয়ানডে অধিনায়ক দুই সন্তানের বাবা। আজ তার ছেলে সাহেলেও জন্মদিন। ২০১৪ সালের এই দিনে ঢাকায় জন্ম নিয়েছিল ম্যাশের ছেলে।

মাশরাফি অবশ্য আনুষ্ঠানিকভাবে তার জন্মদিন পালন করেন না। তার অনীহার কারণেই পরিবারেও থাকে না বিশেষ কোনো আয়োজন। তবে বাবা-ছেলের জন্মদিনে থেমে নেই ভক্তরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের শুভেচ্ছা জানিয়ে বার্তা দিচ্ছেন অনেকে।

ছোট থেকেই দুরন্ত ছিলেন মাশরাফি। বেশিরভাগ সময়ই তার কাটতো বন্ধুদের নিয়ে। স্কুল ফাঁকি দিয়ে চলে যেতেন ক্রিকেট খেলতে। বাকি সময়টা চলতো ব্যাডমিন্টন আর চিত্রা নদীতে সাঁতার কেটে। সেই পথ চলায় একদিন অনূর্ধ্ব-১৯ দলে সুযোগ পেয়ে যান ডানহাতি এ পেসার। সেখান থেকেই তিনি চোখে পড়েন ওয়েস্ট ইন্ডিজের বোলিং কোচ অ্যান্ডি রবার্টসের। তার হাতে ধরেই ক্যারিয়ার নতুন দিকে মোড় নেয় ম্যাশেই। হয়তো তিনিও বুঝতে পারেননি কেমনে কি হয়ে গেল।

প্রথম শ্রেনির কোন ক্রিকেট না খেলেই ২০০১ সালের ৮ নভেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট অভিষেক হয়ে যায় মাশরাফির। নির্বাচকদের আস্থার প্রতিদান অবশ্য এ ডানহাতি পেসার রেখেছিলেন ৪ উইকেট নিয়ে। ঐ বছরের ২৩ নভেম্বর ওয়ানডেতেও অভিষেক হয় তার। ৮.২ ওভারে ২৬ রান দিয়ে নেন ২টি উইকেট। সে পথচলায় এরইমধ্যে ক্যারিয়ারের ১৭টি বছর পার করেছেন তিনি। তবে তার এ পথচলায় ছিল অনেক ঘাত-প্রতিঘাত। তার মধ্যে অন্যতম চোট। কেননা নড়াইল এক্সপ্রেস ৭ বার হাঁটুতে করিয়েছেন অস্ত্রোপচার। সব মিলিয়ে এখন পর্যন্ত ১১বার ছুরি কাঁচির নিচে যেতে হয়েছে ওয়ানডে অধিনায়কের। তারপরও তিনি থেমে ছিলেন না। দেশের টানে জীবন বাজি রেখে বারবারেই ফিরে এসেছেন ২২ গজে। বল হাতে তুলেছেন ঝড়। দেশকে জেতাকে দিয়েছেন সামনে থেকে নেতৃত্ব। যা এখনও শুধুমাত্র ওয়ানডেতে দিয়ে যাচ্ছেন এ ডানহাতি। এভাবে আরো অনেক বছর ‘ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক’ টাইগার ক্রিকেটে খেলে যাক, এমনটাই চাওয়া ভক্তদের।

এই শাখার আরও খবর

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

অন্যায়ভাবে চাকুরিচ্যুতদের পুনর্বহালের দাবিতে পদ্মা ব্যাংকের সামনে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক পদ্মা ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের অন্যায়ভাবে চাকুরিচ্যুত করার অভিযোগে মানববন্ধন করেছে সাবেক কর্মকর্তা কর্মচারীরা। মঙ্গলবার (২৭ আগস্ট) বেলা ১১ টার দিকে গুলশান ২ নাম্বারে…

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

যারা শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে, তারা আনসার লীগের সদস্য: সারজিস

ঢাকা: সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের ওপর পোশাকধারী আনসার লীগের সদস্যরা হামলা করেছে বলে অভিযোগ তুলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। সোমবার (২৬ আগস্ট) সন্ধ্যায়…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

সহকারী কোচকে পাশে পাচ্ছেন লিটন

ক্রীড়া প্রতিবেদক: সময়টা মোটেও ভালো যাচ্ছেন লিটন দাসের। চলতি বছর তিন সংস্করণ মিলিয়ে ৯ ম্যাচ মাঠে নেমে রান করেছেন মাত্র ১৩৪। পাননি কোনো অর্ধশতকের গড়…

পেশাদারিত্বের অনন্য নজির: ঝড়ের মধ্যে একাই সরালেন ভেঙে পড়া গাছ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন জায়গায় ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে। ঝড় বৃষ্টির মধ্যে কাকরাইল মসজিদ থেকে মৎস্য ভবন যাওয়ার পথে তীব্র বাতাসে একটি গাছ ভেঙে সড়কের…

পাবনা- আর,এম,একাডেমী S.S.C ১৯৯০ ব্যাচের ছাত্রদের ইফতার মাহফিল ও বার্ষিকী বন্ধু মিলন অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক পাবনা জেলার রাধানগর মজুমদার একাডেমী ১৮৯৯ সালে স্হাপিত হয়। ঐতিহাসিক শতবর্ষের এই স্কুলের প্রাক্তন ব্যাচ ১৯৯০ প্রতি বছরের ন্যায় এ বছরেও বন্ধু মিলন…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au