রাজনীতি

ঢাকা ৫ আসনের উপ-নির্বাচন: নৌকায় ভোট চাইলেন-মনু, মাঠে থাকবে যুবলীগ

  • 6:28 am - October 05, 2020
ঢাকা ৫ আসনের উপ-নির্বাচন: নৌকায় ভোট চাইলেন-মনু, মাঠে থাকবে যুবলীগ

ঢাকা: ঢাকা ৫ আসনের উপ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কাজী মনিরুল ইসলাম মনু বলেছেন, ১৭ ই অক্টোবর নির্বাচনের দিন আপনারা সবাই ভোট কেন্দ্রে যাবেন এটা আমার অনুরোধ।

তিনি বলেন, এবার নির্বাচন ইভিএমের মাধ্যমে হবে, তার জন্য আপনার ভোট খুব গুরুত্বপূর্ণ। নিজে ভোট দিতে যাবেন এবং আশেপাশের সবাইকে নিয়ে ভোট কেন্দ্রে যাবেন।

গতকাল (৩ অক্টোবার) বিকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় নুর কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের এক আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি একথা বলেন।

যুবলীগের নেতাকর্মীদের সহযোগিতা চেয়ে মনু বলেন, যুবলীগের নেতা-কর্মীদের প্রতি আমি অনুতপ্ত। তারা আমাকে যেভাবে শ্রম দিয়ে সহযোগিতা করছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

তিনি বলেন, যুবলীগের প্রতিটা নেতাকর্মী আমি যেভাবে পাশে পাচ্ছি তার জন্য যুবলীগের বীরপুরুষ বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আমার নেতা নিখিল ভাইকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই যুবলীগের চেয়ারম্যান সাহেবকে।

যুবলীগের এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক ফজলে শামস পরশ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী যুবলীগ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাইনুদ্দিন রানা ভারপ্রাপ্ত সভাপতি ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণ, সঞ্চালনা করেন রেজাউল করিম রেজা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণ।

এসময় বিশেষ অতিথির বক্তব্য বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল বলেন, আজ থেকে বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঢাকা ৫ আসনের নির্বাচনে নৌকা মার্কা প্রতীক শেখ হাসিনার মনোনীত প্রার্থী মনিরুল ইসলাম মনু ভাইকে নির্বাচিত করার লক্ষ্যে মাঠে কাজ করবে।

১৭ ই অক্টোবর নির্বাচনের দিন, আপনারা সবাই নৌকায় ভোট দিন: কাজী মনু

তিনি বলেন, বিএনপি একটি সন্ত্রাসী জ্বালাপোড়ার সংগঠন। বিএনপি ক্ষমতায় আসার জন্য ১৪৫ জন মানুষকে পুড়িয়ে মেরেছে। এ দলকে বাংলাদেশের মানুষ ঘৃণা করে। বর্তমান ঢাকা ৫ আসনে বিএনপির প্রার্থী সালাউদ্দিন একজন অযোগ্য প্রার্থী তাকে এলাকার মানুষ চায় না।

এসময় সালাউদ্দিনকে উদ্দেশ্য করে তিনি বলেন, সালাউদ্দিন সাহেব আমার দেশের যে সকল মা বোনদের পুড়িয়ে হত্যা করেছেন, তাদের যদি ফিরিয়ে দিতে পারেন তাহলে আপনারা প্রচার প্রচারণা করবেন। অন্যথায় যাত্রাবাড়ী ঢাকা ৫ আসনে প্রবেশ করবেন না।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক ফজলে শামস পরশ বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ শুরু থেকে ঢাকা ৫ আসন নির্বাচনে নৌকার প্রার্থী মনিরুল ইসলাম মনু সাহেবের পক্ষে আছে। ইনশাল্লাহ যুবলীগ সব সময় মাঠে থাকবে নৌকার বিজয় করার জন্য।

তিনি বলেন, ঢাকা ৫ আসনের নির্বাচন উপলক্ষে কোন ধরনের সহিংসতা করার সুযোগ নাই। যদি কেউ এ নির্বাচনকে পুজি করে নিজস্ব স্বার্থ হাসিল করতে চায় তাহলে তাদেরকে কোন সুযোগ দেওয়া হবে না।।

উল্লেখ্য, এ আলোচনা সভার মাঝে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কাজী নজরুল ইসলাম মনুর হাতে একটি লাল গোলাপের নৌকা উপহার দেয়। নৌকা উপহার দেওয়ার পর স্লোগানে মুখরিত হয়ে ওঠে যাত্রাবাড়ী নুর কমিউনিটি সেন্টার।

 

নতুন সময়/টিআই

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au