জাতীয়

করোনা আক্রান্ত পুলিশদের জন্য আলাদা হাসপাতাল

  • 10:57 am - May 08, 2020
করোনা ভাইরাসে পুলিশে আক্রান্তের সংখ্যা ৫ হাজার ছাড়াল

ঢাকা: মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করা পুলিশ সদস্যদের মধ্যে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে। এজন্য তাদের চিকিৎসায় আলাদা একটি হাসপাতাল নির্ধারণ করা হয়েছে। শনিবার (৯ মে) থেকে তেজগাঁও এলাকার বেসরকারি ইমপালস হাসপাতালে তাদের চিকিৎসা দেয়া হবে।

শুক্রবার (৮ মে) দুপুরে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক ডিআইজি হাসানুল হায়দার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও পুলিশ প্রধান আইজিপি ডঃ বেনজীর আহমেদ প্রচেষ্টায় ইমপালস হাসপাতালে চিকিৎসা সেবা শুরু হলে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চাপ কমবে।

দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১২ হাজার ছাড়িয়েছে। যার মধ্যে ১ হাজার ৩০০ পুলিশ সদস্য রয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৯৩ জন, মারা গেছেন ছয়জন।

পুলিশ কর্মকর্তারা জানান, ঢাকা মহানগরীতেই ৬৬৬ জন পুলিশ সদস্যের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

আক্রান্ত পুলিশ সদস্যদের বেশিরভাগই ঢাকার রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন। এর বাইরে রাজশাহীর বিভাগীয় পুলিশ হাসপাতালেও আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশের এক কর্মকর্তা বলেন, পুলিশ সদস্যদের আক্রান্তের সংখ্যা ক্রমাগত বাড়তে থাকায় ২৫০ শয্যার কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসা দেওয়া জটিল হয়ে পড়ছিল। এ অবস্থায় হাসপাতালে জায়গা না হওয়ায় হোটেলসহ বিভিন্ন স্থানে পুলিশ সদস্যদের কোয়ারেন্টিনে রাখতে হচ্ছে।

তিনি বলেন, কোনো হাসপাতালে নির্দিষ্টভাবে পুলিশ সদস্যদের চিকিৎসার ব্যবস্থা না থাকায় ওই বেসরকারি হাসপাতালের সঙ্গে চুক্তি করতে হয়েছে।

চুক্তিবদ্ধ ইমপালস হাসপাতালের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী অধ্যাপক খাদিজা আকতার ঝুমা জানান, তারা দুই মাসের জন্য পুলিশের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন।

অধ্যাপক খাদিজা জানান, ২৫০ শয্যা বিশিষ্ট এই হাসপাতালের নিয়মিত রোগীদের অন্যত্র স্থানান্তর করে শুধু করোনা আক্রান্ত রোগীদের জন্য হাসপাতালটি প্রস্তুত করা হয়েছে। চিকিৎসা দেয়ার ক্ষেত্রে ডাক্তার ও নার্স থাকবে ইমপালস হাসপাতালের। আর পিপিইসহ অন্যান্য প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে পুলিশের পক্ষ থেকে।

 

নতুন সময়/টিআই

এই শাখার আরও খবর

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক  রাজধানীর মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের নেতৃবৃন্দের সহযোগিতায় গতকাল মধ্যরাতে অর্ধশত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার রাত আনুমানিক…

কৃষকরা যাতে বৈষম্যের শিকার না হয় সেজন্য তারেক রহমান দেশের কৃষকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন: ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব 

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও যশোর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব বলেছেন, কৃষকরা…

অবৈধ পথে কোটি কোটি টাকার সম্পদের মালিক উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস

নিজস্ব সংবাদদাতা:  অবৈধ পথে অটেল সম্পদের মালিক হয়েছেন উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস। সম্প্রতি তার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের…

স্বেচ্ছাসেবক লীগের নেতা পরিচয় দীর্ঘদিন ধরে নিউমার্কেটের চাঁদা তুলছেন টুন্ডা শফিক!!

নিজস্ব প্রতিবেদক: নিউ মার্কেট থানা আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি হেমায়েত হোসেন চুন্নুর সহযোগী টুন্ডা শফিকের নেতৃত্বে নিউমার্কেট এলাকায় চাঁদাবাজির রমরমা ব্যবসা। টুন্ডা শফিক আগে স্বেচ্ছাসেবক…

চাঁদাবাজির প্রতিবাদ করায় যুবদলনে তাকেই চাঁদাবাজ বানানোর ষড়যন্ত্র

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সরকারের রাজধানীর কাওরানবাজারকে ঘিরে তৈরি হয় চাঁদাবাজ সিন্ডিকেট। ট্রাকস্ট্যান্ড, মাছের আড়ৎ, ফুটপাথ, পাইকারি কাঁচাবাজার, কিচেন মার্কেট, কাঠ পট্টিসহ পুরো এলাকাজুড়ে চলে…

সাবেক ছাত্রদলনেতার বিরুদ্ধে মামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক:  বৃহত্তর মোহাম্মদপুর থানা ছাত্রদলের সাবেক সফল সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তরের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক ইমামুল হাসান হেলালের…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au