জাতীয়

শিমুলিয়া ঘাটে ঢাকামুখী যাত্রীদের উপচে পড়া ভিড়

  • 10:48 am - May 08, 2020
শিমুলিয়া ঘাটে ঢাকামুখী যাত্রীদের উপচে পড়া ভিড়

ঢাকা: পবিত্র রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে মুন্সীগঞ্জের লোহজং উপজেলার শিমুলিয়া ঘাটে ঢাকাগামী যাত্রীদের ঢল নেমেছে।

শুক্রবার (৮ মে) সকাল থেকে ঢাকাগামী যাত্রীরা মাদারীপুরের কাঁঠালবাড়ী ফেরিঘাট দিয়ে শিমুলিয়ায় আসছে। ফেরি ও ট্রলারে উপচে পড়া ভিড়। ঝুঁকি নিয়েও পদ্মা পাড়ি দিয়ে ঢাকা অভিমুখে আসছে হাজার হাজার লোক।

আগামী রবিবার থেকে ঢাকায় দোকানপাট, শপিং মল ও ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেয়ার অনুমতি দিয়েছে সরকার। ফলে ঈদের আগাম কেনাকাটায় নানা পেশার মানুষ ঢাকার দিকে আসছে।

বিষয়টি নিশ্চিত করে মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবীর জানিয়েছেন, সকালেই দিকে রো-রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর শাহ মখদুম ও ছোট ফেরি রানীক্ষেত কাঁঠালবাড়ী ঘাট থেকে যাত্রী বোঝাই করে শিমুলিয়া ঘাটে আসে। ওইসব ফেরিগুলোতে জরুরি সেবার যানবাহন ছাড়াও অসংখ্য সাধারণ যাত্রী ছিল।

তিনি আরও জানান, ঈদের কেনাকাটা সামনে রেখে করোনা ভাইরাসের কারণে যারা ঢাকার বাইরে গিয়েছিলেন এবং যারা বিভিন্ন জেলা-উপজেলায় চাকুরি করেন তারা পরিবারের সদস্যদের নিয়ে ঢাকায় আসছেন। সকাল থেকে শিমুলিয়া ঘাটে যাত্রীদের উপচে পড়া ভিড়। ফেরি ছাড়াও ট্রলারেও যাত্রী পারাপার হচ্ছে। ট্রলারগুলো নোঙর করছে ঘাটের বাইরে।

সম্প্রতি সীমিত পরিসরে গার্মেন্টস খোলার খবরে ও পাওয়া বেতন-ভাতা নিতে পদ্মা পাড়ি দিয়ে আসা হাজার হাজার পোশাক শ্রমিকের ভিড় লক্ষ্য করা যায় শিমুলিয়া ঘাটে।

এই শাখার আরও খবর

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক  রাজধানীর মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের নেতৃবৃন্দের সহযোগিতায় গতকাল মধ্যরাতে অর্ধশত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার রাত আনুমানিক…

কৃষকরা যাতে বৈষম্যের শিকার না হয় সেজন্য তারেক রহমান দেশের কৃষকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন: ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব 

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও যশোর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব বলেছেন, কৃষকরা…

অবৈধ পথে কোটি কোটি টাকার সম্পদের মালিক উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস

নিজস্ব সংবাদদাতা:  অবৈধ পথে অটেল সম্পদের মালিক হয়েছেন উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস। সম্প্রতি তার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের…

স্বেচ্ছাসেবক লীগের নেতা পরিচয় দীর্ঘদিন ধরে নিউমার্কেটের চাঁদা তুলছেন টুন্ডা শফিক!!

নিজস্ব প্রতিবেদক: নিউ মার্কেট থানা আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি হেমায়েত হোসেন চুন্নুর সহযোগী টুন্ডা শফিকের নেতৃত্বে নিউমার্কেট এলাকায় চাঁদাবাজির রমরমা ব্যবসা। টুন্ডা শফিক আগে স্বেচ্ছাসেবক…

চাঁদাবাজির প্রতিবাদ করায় যুবদলনে তাকেই চাঁদাবাজ বানানোর ষড়যন্ত্র

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সরকারের রাজধানীর কাওরানবাজারকে ঘিরে তৈরি হয় চাঁদাবাজ সিন্ডিকেট। ট্রাকস্ট্যান্ড, মাছের আড়ৎ, ফুটপাথ, পাইকারি কাঁচাবাজার, কিচেন মার্কেট, কাঠ পট্টিসহ পুরো এলাকাজুড়ে চলে…

সাবেক ছাত্রদলনেতার বিরুদ্ধে মামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক:  বৃহত্তর মোহাম্মদপুর থানা ছাত্রদলের সাবেক সফল সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তরের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক ইমামুল হাসান হেলালের…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au