ঘটনা প্রবাহ

টিকটকে মডেল বানানোর ফাঁদ, ৪ ছাত্রীকে ধর্ষণ গ্রেফতার ১

  • 6:00 am - September 29, 2020

রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে কথিত মডেল দেওয়ান রসুল হৃদয়কে চার ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। টিকটক ও লাইকিতে মডেল বানানোর প্রলোভন দেখিয়ে একে একে চার ছাত্রীকে নিজের বাসায় আটকে রেখে ধর্ষণ করেছে হৃদয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হৃদয়ও তার অপকর্মের কথা স্বীকার করেছে। এ বিষয়ে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে। তার আর কোনো সহযোগী রয়েছে কিনা, তা জানার চেষ্টা চলছে।

গত ১৬ থেকে ২৬ সেপ্টেম্বর রাজধানীর কুড়িলে হৃদয় নিজের বাসায় ওই চারজনকে ধর্ষণ করেন। ঘটনার শিকার ছাত্রীরা ভাটারা থানায় অভিযোগ দিলে গতকাল সোমবার রাতে পুলিশ হৃদয়কে গ্রেফতার করে।
পুলিশ বলছে, পাশবিকতার শিকার ছাত্রীদের তিনজন কলেজ এবং একজন স্কুলের ছাত্রী। তাদের বয়স ১৮ বছরের নিচে। তারা ঢাকার বিভিন্ন এলাকায় থাকে। গ্রেফতার হৃদয় একজন ক্রমিক ধর্ষক (সিরিয়াল রেপিস্ট)।

পুলিশ জানায়, হৃদয় গত ১২ সেপ্টেম্বর নিজের বন্ধুদের নিয়ে গাজীপুরের একটি রিসোর্টে পার্টির আয়োজন করে। সেখানে পরিচয়ের সূত্রে দুই কলেজ শিক্ষার্থী মডেল হওয়ার আগ্রহ দেখায়। এর দু’দিন পর হৃদয়ের এক বান্ধবীর মাধ্যমে তারা কুড়িলে হৃদয়ের বাসায় আসে। টিকটকের শুটিং শুরু হওয়ার কথা বলে তাদের ওই বাসার নিচতলার একটি কক্ষে থাকতে দেওয়া হয়। এরপর ওই ছাত্রীদের ওপর পাশবিকতা চালায় সে।

হৃদয়ের ফেসবুকে ‘টিকটক ও লাইকিতে অভিনয়ের সুযোগ দেওয়া হচ্ছে’- এমন বিজ্ঞাপন দেখে গত ২০ সেপ্টেম্বর আরো দুই শিক্ষার্থী হৃদয়ের সঙ্গে যোগাযোগ করে। তাদেরও হৃদয় শুটিংয়ের কথা বলে নিজের বাসায় থাকতে দেয়। পর দিন সকালে তাদের মধ্যে একজনকে বাসার তৃতীয় তলায় নিয়ে পাশবিকতা চালানো হয়। ওই রাতেই আরেক শিক্ষার্থীর ওপর চলে পাশবিকতা। এভাবে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত চার শিক্ষার্থীকে নিজের বাসায় আটকে রেখে দিনের পর দিন ধর্ষণ করে হৃদয়।

পুলিশের গুলশান বিভাগের এক কর্মকর্তার সঙ্গে রাতে কথা বলে জানা যায়, ঘটনার শিকার তরুণী ও কিশোরীরা টিকটক ও লাইকিতে অভিনয়ের চেষ্টা করছিল। কেউ আবার মডেল হতে আগ্রহী। হৃদয় ওই সুযোগটাই কাজে লাগিয়েছে। ধর্ষণের পর তাদের নানা ভয় এবং মডেল বানানোর স্বপ্ন দেখিয়ে নিজের বাসায় আটকে রাখা হতো। মডেল হওয়ার স্বপ্নে এবং আতঙ্কে তারা মুখও খুলত না। হৃদয়ের টার্গেট ছিল রঙিন দুনিয়ার স্বপ্নে বিভোর তরুণী ও কিশোরীরা।

ভাটারা থানার ওসি মোক্তারুজ্জামান বলেন, ঘটনার শিকার চার ছাত্রীর মধ্যে একজন থানায় অভিযোগ দেওয়ার পর পুলিশ ঘটনা তদন্ত করতে গেলে কথিত মডেল হৃদয়ের আসল রূপ বেরিয়ে আসে।

পুলিশ জানায়, কুড়িলের বাড়িটি হৃদয়ের নিজস্ব। পরিচয় গোপন করে মেয়েদের বাড়ির নিচতলায় ভাড়াটে হিসেবে রাখত। সেখানে ঘটনার শিকার চারজনসহ আরেক তরুণীকে পাওয়া গেছে। তবে ওই তরুণী তার প্রতি কোনো পাশবিকতা হয়নি বলে দাবি করেছেন।

এই শাখার আরও খবর

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৯ জুন

নিজস্ব প্রতিবেদক: দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৯ জুন দেশে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ পালন করা…

কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন

সেলিম আহমেদ,সিনিয়র রিপোর্টার: কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন উপলক্ষে এক সভা ১৪ মে রোববার দুপুরে সংগঠনটির অস্থায়ী কার্যালয় দক্ষিণ বাজারস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সিনিয়র…

গোপালগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ৪

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পুলিশ সদস্যসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। শুক্রবার (৭ অক্টোবর) সকাল…

তুষারধসে পর্বতারোহী নিহত ১০

ভারতের উত্তরাঞ্চলে হিমালয়ে ভয়াবহ তুষারধসে অন্তত ১০ পর্বতারোহী মারা গেছেন। নিখোঁজ রয়েছেন আরও ২৮ জন। মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে উত্তরাখণ্ডে হিমালয়ের একটি সুউচ্চ পর্বতশৃঙ্গে ৪১…

নো আর ওয়াইড বলেই শেষ বাংলাদেশের আশা

খেলা: দুই দলের জন্যই মরন লড়াই। মৃত্যুকুপে দাঁড়িয়ে। জয় মানেই টিকে থাকা। হার মানেই রিটার্ন টিকেট নিয়ে বিমানে চড়ে দেশে ফিরে যাওয়া। এমন সমীকরণের ম্যাচে…

আত্মহত্যা কোন সমাধান নয়!

নাটোরের গুরুদাসপুরের মামুন হোসেন(২২) এবং খাইরুন নাহার(৪৪)এর বিবাহ নিয়ে মিডিয়াতে বহু ভিডিও ভাইরাল…কিন্তু আজ খাইরুন নাহারের আত্মহত্যা নিয়ে লাফালাফি নেই কেন?? মিডিয়া কত সস্তা হয়ে…

শিক্ষিকার মরদেহ উদ্ধার নিয়ে যা বললেন পুলিশ সুপার

নাটোরের গুরুদাসপুরে কলেজছাত্রকে বিয়ে করা শিক্ষিকা খায়রুন নাহারের (৪০) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার ভোরে নাটোর শহরের বলারিপাড়া এলাকায় ভাড়া বাসা থেকে তার মরদেহ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au