খেলাধুলা

সুপার ওভারে ম্যাচ জিতে ব্যর্থতা ঢাকলো কোহলিরা

  • 5:44 am - September 29, 2020

নতুন সময় স্পোর্টস ডেস্ক : আইপিএলের বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে সুপার ওভারে ম্যাচ জিতেছে বেঙ্গালুরু। তবে সুপার ওভারে ডি ভিলিয়ার্সের সঙ্গে বিরাট কোহলি নামায় শঙ্কা দেখা দিয়েছিল বেঙ্গালুরু শিবিরে। কেননা এবারের আসরের প্রথম তিন ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় ভুগছেন বেঙ্গালুরু অধিনায়ক। ১৪, ১, ৩ এই ছিল কোহলির ব্যাটিং পরিসংখ্যান। কিন্তু সোমবার রাতে হতাশ করেননি, শেষ বলে বাউন্ডারি হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন তিনি।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বিরাট কোহলিদের ব্যাট করতে পাঠিয়েছিলেন মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা। ২০ ওভারে বেঙ্গালুরু করে ৩ উইকেটে ২০১। লক্ষ্য তাড়া করতে নেমে কিয়েরন পোলার্ড ও ইশান কিষাণের ব্যাটে ভর করে ম্যাচ গড়ায় সুপার ওভারে। কিন্তু ম্যাচ নির্ধারণী ওভারে নবদ্বীপ সাইনির চমৎকার বোলিংয়ে ৭ রানের পুঁজি গড়েন তারা, যা খুব সহজে অতিক্রম করেন ডি ভিলিয়ার্স ও বিরাট কোহলি।

টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতায় অসহায় আত্মসমর্পণের আশঙ্কায় ছিল মুম্বাই। ৭৮ রানের মধ্যে রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, কুইন্টন ডি কক ও হার্দিক পান্ডিয়ার বিদায়ের পর ঘুরে দাঁড়ায় দলটি। পোলার্ডের ২০ বলের হাফসেঞ্চুরির সঙ্গে ইশানের বিস্ফোরক ব্যাটিংয়ে শেষ ওভারে ১৯ রান প্রয়োজন ছিল মুম্বাইয়ের।

উদানার ওভারে পর পর দুই ছক্কা মেরে মুম্বাইকে প্রায় জয়ের কাছাকাছি পৌঁছে দিয়েছিলেন কিষান। কিন্তু ওভারের পঞ্চম বলে ম্যাচ শেষ করতে গিয়ে আউট হন ব্যক্তিগত ৯৯ রানে। ৫৮ বলে ২ চার ও ৯ ছয়ে দৃষ্টিনন্দন ইনিংস সাজান ইশান। শেষ বলে জেতার জন্য মুম্বাইয়ের দরকার ছিল ৫ রান। পোলার্ড চার মেরে ম্যাচ নিয়ে যান সুপার ওভারে। ২৪ বলে ৩ চার ও ৫ ছয়ে ৬০ রানে অপরাজিত ছিলেন ক্যারিবিয়ান ব্যাটসম্যান। ৫ উইকেটে ২০১ রান করে মুম্বাই।

সুপার ওভারে পোলার্ড ও পান্ডিয়া সাইনির নিয়ন্ত্রিত বোলিংয়ে ১ উইকেটে ৭ রান তুলে। পোলার্ড চার মারার পর পঞ্চম বলে আউট হন। সেই রান তুলে নেন এবি ডি ভিলিয়ার্স ও বিরাট কোহলি। শেষ বলে চার মেরে ম্যাচ জেতান কোহলি।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে দুই ওপেনার অ্যারন ফিঞ্চ ও দেবদূতের জুটিতে বড় সংগ্রহের পথ তৈরি করে বেঙ্গালুরু। নবম ওভারের শেষ বলে তাদের জুটি ভাঙে ৮১ রানে। ফিঞ্চের ব্যাটে আসে ৩৫ বলে ৫২ রান। দেবদূত ৫৪ রান করে ১৮তম ওভারে বিদায় নেন। এরপর ডি ভিলিয়ার্স ও শিবম দুবের ঝড়ো ব্যাটিংয়ে দলীয় স্কোর ৩ উইকেটে ২০১ রান হয়। ২৪ বলে চারটি করে চার ও ছয়ে ৫৫ রানে অপরাজিত ছিলেন ম্যাচসেরা ডি ভিলিয়ার্স। ১০ বলে ২৭ রান করেন দুবে।

৩ ম্যাচে ২ জয়ে চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বেঙ্গালুরু। সমান ম্যাচ খেলে ২ পয়েন্ট নিয়ে পাঁচে মুম্বাই। এবারের আইপিএলের দর্শকরা দ্বিতীয় বার দেখলো সুপার ওভার। ২০ সেপ্টেম্বর আসরের দ্বিতীয় ম্যাচও গড়িয়েছিল সুপার ওভারে। যেখানে কিংস ইলেভেন পাঞ্জাবকে হারিয়েছিল দিল্লি ক্যাপিটালস।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au