প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে বৃক্ষরোপণ সহ মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের নানা কার্যক্রম।
ঢাকা: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী,বঙ্গবন্ধু কণ্যা,জননেত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ,কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় ও বিপ্লবী সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্যর নির্দেশে মানিকগঞ্জে বিভিন্ন স্থানে ৭৪ টি করে বৃক্ষরোপণ,কেককাটা,মিলাদ মাহফিল,অসহায়-এতিমদের মাঝে খাবার বিতরণ সহ নানা কার্যক্রম পরিচালনা করেছে মানিকগঞ্জ জেলা ছাত্রলীগ।
আজ ২৮ সেপ্টেম্বর,২০২০ (সোমবার) মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিদুল ইসলামের নেতৃত্বে মানিকগঞ্জের বিভিন্ন উপজেলায় এ কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় অসংখ্য ছাত্রলীগ নেতাকর্মী এ কার্যক্রমে অংশগ্রহণ করে।
এবিষয়ে মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম বলেন,মাননীয় প্রধানমন্ত্রী,বঙ্গবন্ধু কণ্যা,জননেত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ,কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় ভাই ও বিপ্লবী সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য দাদার নির্দেশে মানিকগঞ্জে বিভিন্ন স্থানে ৭৪ টি করে বৃক্ষরোপণ,কেককাটা,মিলাদ মাহফিল,অসহায়-এতিমদের মাঝে খাবার বিতরণ সহ নানা কার্যক্রম পরিচালনা করেছি।
নতুন সময়/টিআই